07/08/2026
আজ ৭ই নভেম্বর ২০২৬,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বগুড়া আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে সন্ধানী,শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ইউনিট ও রক্তস্পন্দন যৌথভাবে একটি সফল রক্তদান কর্মসূচি সম্পন্ন করে।উক্ত রক্তদান কর্মসূচিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী এবং শিক্ষকসহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু স্যারের অংশগ্রহণ এই আয়োজনকে করে আরো প্রাণবন্ত।
এমন আয়োজন সন্ধানীয়ানদের জন্য এক অন্য রকম অনুপ্রেরণা,মানবকল্যাণে নিজেকে নিবেদিত করার এক অনন্য প্রয়াস।এভাবেই ত্বরান্বিত হোক আমাদের সন্ধানী।
জয় হোক মানবতার,
জয় হোক সন্ধানীর।