কৃষ্ণপাড়া মন্দির

কৃষ্ণপাড়া মন্দির It is a Religious Organization & it will Provide all types of program & festival's News and Photos o

🌺 কৃষ্ণপাড়া লালবাগান মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনারের আগমন 🌺২০২১ সালে কৃষ্ণপাড়া লালবাগান মন্দিরে এক গুরুত্বপূর্ণ ও ...
31/10/2025

🌺 কৃষ্ণপাড়া লালবাগান মন্দিরে ভারতীয় সহকারী হাই কমিশনারের আগমন 🌺

২০২১ সালে কৃষ্ণপাড়া লালবাগান মন্দিরে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় পরিদর্শন সম্পন্ন হয়। মান্যবর ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটি মহাশয় স্বয়ং উপস্থিত হয়ে মন্দিরের সার্বিক কার্যক্রম, ধর্মীয় পরিবেশ ও ঐতিহাসিক পটভূমি সম্পর্কে বিস্তারিত অবগত হন। তিনি মন্দিরের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
🔹 মন্দিরের প্রতিষ্ঠাকালীন সম্পাদক শ্রী অনুকুল বিশ্বাস
🔹 সভাপতি শ্রী জয়ন্ত দাস
🔹 পুরোহিত শ্রী মঙ্গল গোস্বামী
🔹 বগুরার অতিরিক্ত পুলিশ সুপার রাজিউর রহমান
🔹 পলাশ দাস, শিবু দাস, কান্তি রায় এবং এলাকার বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তিবর্গ।

📸 ফাইল ফটো ও ঐতিহাসিক রেকর্ড: ২০২১

শুভ বিজয়া ২০২৫
02/10/2025

শুভ বিজয়া ২০২৫

26/09/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সব প্রস্তুতি শেষ ২০২৫ দুর্গা পুজা
26/09/2025

সব প্রস্তুতি শেষ ২০২৫ দুর্গা পুজা

" শ্রীশ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত"-------------------------------------------------- আগামী ১১ মে, ২০২৫ রবিবার শ্রীশ্রী নৃস...
10/05/2025

" শ্রীশ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত"
--------------------------------------------------
আগামী ১১ মে, ২০২৫ রবিবার শ্রীশ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের উপবাস।
পারণঃ পরদিবস সোমবার সকাল ০৯:৫৩ মধ্যে।

বৈশাখের শুক্লা চতুর্দশীতে ভগবান শ্রীনৃসিংহ দেব আবির্ভূত হ‌ইয়াছিলেন ।

বৃহন্নারসিংহ পুরাণে শ্রী নৃসিংহদেব বলিয়াছেন -- হে প্রহ্লাদ! মৎপ্রীতির জন্য ভবভয়ভীত মানব- কুলের এই ব্রত অবশ্যই পালন করা একান্ত কর্তব্য। প্রহ্লাদের স্বীয় ভগবত প্রীতির কারণ জানিতে চাইলে ভগবান বলিলেন হে বৎস, তুমি এর আগের জন্মে ধর্মে বিরক্ত, বেশ‍্যাতে আসক্ত, বিবিধ পাপ পরায়ন ব্রাহ্মণ ছিলে। একদিন সেই গণিকার সহিত তোমার দারুন কলহ হ‌ওয়ায় সেদিন তুমি অনাহারে রহিলে এইরূপে তুমি অজ্ঞানে বহুপুণ‍্যদ মৎ ব্রত অনুষ্ঠান করিয়াছিলে বলিয়া এজন্য আমার প্রতি তোমার এইরূপ ভক্তির উদয় হ‌ইয়াছে। এই ব্রত করিয়াই দেবগন অধুনা দেবলোকে আনন্দ ভোগ করিতেছে ।ব্রহ্মাও এই ব্রতের প্রভাবেই চরাচর জগৎ সৃষ্টি করিয়াছেন। মহেশ্বর‌ও এই ব্রতের অনুষ্ঠান করিয়া ত্রিপুরাসুরকে বিনাশ করেন। অন‍্যান‍্য বহুসংখ্যক দেব, ঋষি ও মহামতি নৃপতি গন এই উত্তম ব্রতের অনুষ্ঠান করিয়া সিদ্ধি প্রাপ্ত হ‌ইয়াছেন।বেশ‍্যাও ইহার প্রভাবে ত্রিভুবনচারিনী ও মৎপ্রিয়পাত্রী হ‌ইয়াছে।

*ধূর্তা নারীগন‌ও এই ব্রত অনুষ্ঠান করিয়া তৎপর লাভ করিতে পারে।

*মানবগন আমার এই ব্রত রাজের অনুষ্ঠান করিলে শতকোটি কল্পেও {১০০০ দিব‍্য যুগ (৪৩২০০০০ বৎসর ) এক কল্প =১০০০×৪৩২০০০০= ৪৩২০০০০০০০ বৎসর বা ৪৩২কোটি বৎসর } আর শত কোটি কল্প অর্থাৎ ৪৩২০০০০০০০×১০০×১০০০০০০০ বৎসর তাহাদিগকে এই সংসারে আসিতে হয় না ।

*এই ব্রত প্রভাবে পুত্রহীনের সুন্দর পুত্র লাভ হয়,

*দীন ব‍্যক্তি কুবের তুল‍্য ধনবান হ‌ইবে

*তেজস্কামী তেজঃ, রাজ‍্যাকাঙ্ক্ষী উত্তম রাজ‍্য ও আয়ুস্কামী শিব সদৃশ দীর্ঘায়ু লাভ করিবে।

* ভগবান শ্রীনৃসিংহ দেব আরো বলিলেন, বৎস প্রহ্লাদ এই শ্রেষ্ঠ ব্রতের অনুষ্ঠান করিলে--- নর বা নারী সকলকেই আমি ভুক্তি মুক্তি সুখ দিয়া থাকি।

ব্রত পালনকারীগন পর দিন পারণের সময় পর্যন্ত নির্জলা উপবাস পুর্বক সাধুসঙ্গে ভগবানের দিব্য নাম, রূপ , গুন , লীলা , শ্রবন কীর্ত্তন করিবে। পূর্ণ উপবাসে অসমর্থ হ‌ইলে সূর্যাস্তের পর (৬/০৩) শ্রীনৃসিংহ দেবের অভিষেক অন্তে সন্ধ্যারতি ও ভোগ নিবেদনান্তে গোলমরিচ গুঁড়া মিশ্রিত গুড় (আঁখের) জল এবং পরে ফল ও অনুকল্প গ্রহণ করা যাইতে পারে।
-------

10/05/2025

"হাউজ ফুল"
হরিনাম চলছে।

10/05/2025

শুভ সকাল
চলছে হরিনাম

09/05/2025

হরে কৃষ্ণ!

আপনাদের সস্নেহে জানানো যাচ্ছে যে কৃষ্ণপাড়া লালবাগান মন্দিরে আগামী দুই দিনব্যাপী 10-05-2025- 12-05-2025 মহা নামকীর্তন উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার থেকে শুরু হয়ে উৎসব চলবে শনিবার ও রবিবার পর্যন্ত।
রবিবার মহাপ্রভুর ভোগ ও বিশেষ পূজার মাধ্যমে এই মহোৎসবের সমাপ্তি ঘটবে।

ভক্তদের জন্য প্রতিদিন তিন বেলা প্রসাদের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
আমরা সকলেই ভক্তবৃন্দের চরণধূলি গ্রহণ করে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হতে চাই।

আপনাদের সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানানো হচ্ছে। আসুন, এই পূণ্যলগ্নে শ্রীহরি নাম সংকীর্তনে একাত্ম হই।

হরে কৃষ্ণ! হরে কৃষ্ণ! কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম! হরে রাম! রাম রাম হরে হরে।

হরে কৃষ্ণ!আপনাদের সস্নেহে জানানো যাচ্ছে যে কৃষ্ণপাড়া লালবাগান মন্দিরে আগামী দুই দিনব্যাপী 10-05-2025- 12-05-2025 মহা না...
09/05/2025

হরে কৃষ্ণ!

আপনাদের সস্নেহে জানানো যাচ্ছে যে কৃষ্ণপাড়া লালবাগান মন্দিরে আগামী দুই দিনব্যাপী 10-05-2025- 12-05-2025 মহা নামকীর্তন উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

আজ শুক্রবার থেকে শুরু হয়ে উৎসব চলবে শনিবার ও রবিবার পর্যন্ত।
রবিবার মহাপ্রভুর ভোগ ও বিশেষ পূজার মাধ্যমে এই মহোৎসবের সমাপ্তি ঘটবে।

ভক্তদের জন্য প্রতিদিন তিন বেলা প্রসাদের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
আমরা সকলেই ভক্তবৃন্দের চরণধূলি গ্রহণ করে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হতে চাই।

আপনাদের সবাইকে সপরিবারে আমন্ত্রণ জানানো হচ্ছে। আসুন, এই পূণ্যলগ্নে শ্রীহরি নাম সংকীর্তনে একাত্ম হই।

হরে কৃষ্ণ! হরে কৃষ্ণ! কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম! হরে রাম! রাম রাম হরে হরে।

সবাইকে ২০২৪ ইং শারদীয়া দূর্গাপুজার শুভেচ্ছা।
11/10/2024

সবাইকে ২০২৪ ইং শারদীয়া দূর্গাপুজার শুভেচ্ছা।

22/02/2024

রাত বাজে ৩.৩৮ প্রায় হাজার খানেক ভক্ত সমাগম।
জয় জয় কৃষ্ণপাড়া লালবাগান মন্দির

Address

দক্ষিন চেলোপাড়া, কৃষ্ণপাড়া, বগুরা সদর, বগুরা
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষ্ণপাড়া মন্দির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কৃষ্ণপাড়া মন্দির:

Share