Free Volunteer's of Bangladesh

Free Volunteer's of Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Free Volunteer's of Bangladesh, Nonprofit Organization, Bogura.

নক্ষত্ররাও চলে যায়, নিভে যায় আলো..এমন ডিসেম্বর আর ফিরে আসুক🖤
30/12/2025

নক্ষত্ররাও চলে যায়, নিভে যায় আলো..
এমন ডিসেম্বর আর ফিরে আসুক🖤

UCB Investment Limited-এর ব্যবস্থাপনায় আজ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাস্থ কামালের পাড়া ইউনিয়নের বারোকোনা পশ্চিমপাড়া এত...
27/12/2025

UCB Investment Limited-এর ব্যবস্থাপনায় আজ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাস্থ কামালের পাড়া ইউনিয়নের বারোকোনা পশ্চিমপাড়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাদের মাঝে শীতের উপহার হিসাবে কম্বল বিতরণ করা হলো। সার্বিক সহযোগিতায় ছিল ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ'র সদস্যবৃন্দ।

ঈদ উপলক্ষে শিশুদের মাঝে রঙিন ঘুড়ি উড়ানোর চেষ্টা
30/03/2025

ঈদ উপলক্ষে শিশুদের মাঝে রঙিন ঘুড়ি উড়ানোর চেষ্টা

আরো একটি অর্জন। ধন্যবাদ সংশ্লিষ্ট যারা ছিলেন
15/03/2025

আরো একটি অর্জন। ধন্যবাদ সংশ্লিষ্ট যারা ছিলেন

সোনাতলার কৃতী সন্তান মিজানুর রহমান জাতীয় জুডো চ্যাম্পিয়ন মিজানুর রহমান পলাশকে সম্মাননা অনুষ্ঠান
04/01/2025

সোনাতলার কৃতী সন্তান মিজানুর রহমান জাতীয় জুডো চ্যাম্পিয়ন মিজানুর রহমান পলাশকে সম্মাননা অনুষ্ঠান

স্বেচ্ছাসেবক সকলের জন্য শুভকামনা রইল
05/12/2024

স্বেচ্ছাসেবক সকলের জন্য শুভকামনা রইল

পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের বেশ কিছু উপকারী দিক রয়েছে। এর মধ্যে প্রধান উপকারীতা গুলো হলো -1. পরিবেশবান্ধব: প...
02/10/2024

পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের বেশ কিছু উপকারী দিক রয়েছে। এর মধ্যে প্রধান উপকারীতা গুলো হলো -

1. পরিবেশবান্ধব: পলিথিন পরিবেশে সহজে পচে না এবং তা মাটিতে বা পানিতে পড়ে দূষণ সৃষ্টি করে। পাটের ব্যাগ প্রাকৃতিকভাবে পচনশীল, তাই এটি পরিবেশে ক্ষতিকর প্রভাব ফেলে না।

2. পুনর্ব্যবহারযোগ্য: পাটের ব্যাগ বারবার ব্যবহার করা যায়, যেখানে পলিথিন সাধারণত একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়।

3. বায়োডিগ্রেডেবল: পাটের ব্যাগ প্রাকৃতিকভাবে দ্রুত পচে যায়, যা মাটির গুণগত মান বজায় রাখতে সহায়ক।

4. **দূষণ কমানো**: পলিথিন ব্যাগ তৈরি ও ফেলার সময় যে কার্বন নির্গত হয়, তা পরিবেশের জন্য ক্ষতিকর। পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে এ ধরনের দূষণ কমানো সম্ভব।

5. **দৃঢ়তা এবং টেকসই**: পাটের ব্যাগ সাধারণত পলিথিন ব্যাগের চেয়ে বেশি টেকসই ও শক্তিশালী হয়, যা দীর্ঘসময় ব্যবহার উপযোগী।

6. **অর্থনৈতিক সুবিধা**: পাটের ব্যাগের চাহিদা বাড়লে কৃষকদের আয় বৃদ্ধি পাবে, কারণ পাট বাংলাদেশের অন্যতম প্রধান কৃষিজাত পণ্য।

7. **সৌন্দর্য ও বৈচিত্র্য**: পাটের ব্যাগ বিভিন্ন ডিজাইন ও আকারে তৈরি করা যায়, যা ফ্যাশন সচেতন মানুষদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প।

এই সকল কারণে, পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করা পরিবেশ ও অর্থনীতির জন্য উপকারী।
#সোনালীব্যাগ #পরিবেশবান্ধ

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস - World Rabies Dayবিশেষজ্ঞদের মতে, জলাতংক রোগে সাধারণত ১৫ বছরের নিচে শিশুরাই বেশি আক্রান্ত হয়। এ র...
28/09/2024

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস - World Rabies Day
বিশেষজ্ঞদের মতে, জলাতংক রোগে সাধারণত ১৫ বছরের নিচে শিশুরাই বেশি আক্রান্ত হয়। এ রোগে ৯০ ভাগই আক্রান্ত হয় কুকুরের কামড়ে। তাছাড়াও বিড়াল, শেয়াল, বেঁজি ও বানরের কামড়েও এ রোগ হয়ে থাকে। আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল ও অন্যান্য বন্য প্রাণীর লালায় এ রোগের ভাইরাস থাকে। এসব প্রাণীর কামড়ে ভাইরাসটি ক্ষতস্থান থেকে মস্তিষ্কে সংক্রমিত হয় এবং এতে স্নায়ুতন্ত্রের নানা রকম জটিল উপসর্গ দেখা দেয়। ফলে রোগী পক্ষাঘাতগ্রস্থ হয়ে শ্বাস ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করে। তবে আশার কথা হলো সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে জলাতংক শতভাগ প্রতিরোধযোগ্য। এজন্য জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
জানা গেছে, সারা বিশ্বে প্রতিবছর ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। বিখ্যাত ফরাসি অণুজীব বিদ লুইপাস্তুর ১৮৮৫ সালে সর্বপ্রথম জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এই অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে গ্লোবাল অ্যালায়েন্স ফর র‌্যাবিস কন্ট্রোল নামক সংস্থা কর্তৃক তার মৃত্যু দিবস ২৮ সেপ্টেম্বরকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
আমাদের প্রয়োজন সচেতন হওয়া, সচেতনতায় পারে জলাতঙ্ক রোগে মৃত্যু শূন্যের কোঠায় নিয়ে আসতে।
তথ্য সূত্র: কালেক্টেড।

22/08/2024

সবাই কপি পেস্ট করুন। কেউ না কেউ দেখবেই।

স্পিডবোট মেনেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম আমাদের স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)

ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213

বন্যা সংক্রান্ত এলার্ট বিজ্ঞপ্তি:সবাই জানেন সম্প্রতি কুমিল্লা, নোয়াখালী ফেনি সহ দেশের দক্ষিনাঞ্চল বন্যা ভয়াবহ আকার ধারন...
22/08/2024

বন্যা সংক্রান্ত এলার্ট বিজ্ঞপ্তি:
সবাই জানেন সম্প্রতি কুমিল্লা, নোয়াখালী ফেনি সহ দেশের দক্ষিনাঞ্চল বন্যা ভয়াবহ আকার ধারন করেছে এবং ভয়াবহ মানবিক বিপর্জয়ের আশংকা করা হচ্ছে। আমরা আমাদের প্রয়োজন মত সাহায্য ও স্বেচ্ছাসেবী কাজের জন্য তৈরি হই।

⚠️মাঙ্কিপক্স সতর্কতা⚠️***শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে***১.মাঙ্কিপক্স বা এমপক্স রোগ...
19/08/2024

⚠️মাঙ্কিপক্স সতর্কতা⚠️

***শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে***

১.মাঙ্কিপক্স বা এমপক্স রোগের সংক্রমণ প্রতিরোধে, বিমানবন্দর কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগমনি চ্যানেলে ২৪/৭ চিকিৎসক দল প্রস্তুত রয়েছে যাতে মাঙ্কিপক্স লক্ষণযুক্ত যাত্রীদের দ্রুত শনাক্ত করা যায়।

২.বিশ্ব স্বাস্থ্য সংস্থার (𝐖𝐇𝐎)মাঙ্কিপক্স সতর্কতার প্রেক্ষিতে বিমানবন্দরে সকল এয়ারলাইনসকে নির্দেশ দেয়া হয়েছে যে, কোনো যাত্রীর মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুতই স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। ১৬ আগস্ট এক জরুরি বৈঠকে, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে মাঙ্কিপক্স প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

৩.বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আর্চওয়ে দ্বারা স্ক্রিন করা হচ্ছে এবং প্রয়োজন হলে সংক্রমণযুক্ত যাত্রীদের হাসপাতালে পাঠানো হবে।

৪.এছাড়াও, বাংলাদেশে আগমনের ২১ দিনের মধ্যে মাঙ্কিপক্সের কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে ১০৬৫৫ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।

সুস্থ থাকুন, সতর্ক থাকুন।

সোনাতলার গড়ফতেপুরের অসহায় এক মায়ের কন্যার বিয়ে উপলক্ষে ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ আর্থিক অনুদান প্রদান করে । এসময় উ...
14/07/2024

সোনাতলার গড়ফতেপুরের অসহায় এক মায়ের কন্যার বিয়ে উপলক্ষে ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ আর্থিক অনুদান প্রদান করে । এসময় উপস্থিত ছিলেন ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ'র উপদেষ্টা ও প্রয়াস সম্পাদক ইকবাল কবির লেমন, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ'র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল, সাংবাদিক লতিফুল ইসলাম, ঠিকাদার মোঃ আব্দুল আলীম শ্যামল, ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ'র সদস্য এবি নোমান।

Address

Bogura
5826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Volunteer's of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Free Volunteer's of Bangladesh:

Share