মানব শান্তিবাদী সংস্থা -OHP

মানব শান্তিবাদী সংস্থা -OHP মানবতার সেবায় আমরা

📢 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি​তল্লাতলা দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদে মক্তব পড়ানোর জন্য একজন হাফেজ সাহেব প্রয়োজন।​✅ যোগ্যত...
22/04/2026

📢 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

​তল্লাতলা দক্ষিণপাড়া আহলে হাদিস জামে মসজিদে মক্তব পড়ানোর জন্য একজন হাফেজ সাহেব প্রয়োজন।

​✅ যোগ্যতা: হিফজ সম্পন্ন। (অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)

📍 স্থান: তল্লাতলা দক্ষিণপাড়া, আহলে হাদিস জামে মসজিদ।

💰 বেতন: ৪,০০০ টাকা পর্যন্ত।

🎁 সুবিধা: দুই ঈদে আকর্ষণীয় বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

​আগ্রহীগণ যোগাযোগ করুন
01571 100 372
01791 893 945

12/04/2026

আলহামদুলিল্লাহ 🤍

মানুষের ভালোবাসায় গড়া এই আমানত—
আমরা চেষ্টা করেছি তা যেন পৌঁছে যায় ঠিক সেইসব হাতে,
যেখানে প্রয়োজন সবচেয়ে বেশি।

এটা শুধু বন্টন নয়,
এটা ছিল বিশ্বাসের দায়িত্ব পালন,
ভালোবাসার প্রতিদান দেওয়ার একটি ছোট প্রয়াস।

ইনশাআল্লাহ, সামনে পথটা আরও বড় হোক—
আরও বেশি মুখে হাসি ফোটানোর তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন।

🌙 আপনারা পাশে আছেন বলেই আমরা পারি,
আপনাদের সহযোগিতা ছাড়া এই পথ চলা অসম্পূর্ণ।

যারা অর্থ, সময়, শ্রম ও জ্ঞান দিয়ে আমাদের সাথে ছিলেন—
আল্লাহ তাআলা আপনাদের প্রতিটি অবদান কবুল করুন
এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন 🤲

আপনাদের সহযোগিতা কামনা করছি       ঈদের খুশি‌ বয়ে যাক প্রতিটি পরিবারে ।   আল্লাহ আপনি আমাদের কবুল করুন আমীন।
11/03/2026

আপনাদের সহযোগিতা কামনা করছি
ঈদের খুশি‌ বয়ে যাক প্রতিটি পরিবারে ।

আল্লাহ আপনি আমাদের কবুল করুন আমীন।

ঈদ উপহার-২০২৬আপনার সামান্য দানে হাসবে অনেক পরিবার।"মানব শান্তিবাদী সংস্থা, তল্লাতলা, গাবতলী, বগুড়া"আলহামদুলিল্লাহ, দীর্...
02/03/2026

ঈদ উপহার-২০২৬
আপনার সামান্য দানে হাসবে অনেক পরিবার।
"মানব শান্তিবাদী সংস্থা, তল্লাতলা, গাবতলী, বগুড়া"
আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৭ বছর ধরে (২০১৯ থেকে) আমরা আমাদের গ্রামের সেই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি, যাদের কাছে ঈদের খুশি মানে কেবলই দীর্ঘশ্বাস। ঈদে পোলাও, গরুর মাংস আর সেমাইয়ের তৃপ্তি হয়তো আমাদের ঘরে ঘরে থাকে, কিন্তু আমাদেরই আশেপাশে এমন অনেক পরিবার আছে যাদের সামর্থ্য নেই এক বেলা ভালো খাবারের।
আমাদের লক্ষ্য:

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমরা তল্লাতলা গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় ১০০ টি পরিবারকে বাছাই করেছি। আমাদের লক্ষ্য, ঈদের দিন যেন গ্রামের কোনো একটি পরিবারও না খেয়ে না থাকে। সবার ঘরে যেন পৌঁছায় ঈদের আনন্দ।
কেন আপনি আমাদের সাথে যুক্ত হবেন?

সরাসরি পৌঁছে দেওয়া: আপনার দেওয়া আমানত আমরা সরাসরি খাদ্য সামগ্রী হিসেবে অভাবী মানুষের হাতে পৌঁছে দেই।

সাত বছরের অভিজ্ঞতা: দীর্ঘ সময় ধরে বিশ্বস্ততার সাথে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।

যাকাত ও সাদাকাহ: আপনার যাকাত, ফিতরা বা সাধারণ অনুদান এখানে গ্রহণ করা হয় এবং তা ইসলামি শরীয়ত মোতাবেক বণ্টন করা হয়।

বিকাশ, রকেট: 01743 220 795

প্রত্যেক বছরের ন্যায় স্থানীয় তল্লাতলা দক্ষিণপাড়া আহলে হাদীস জামে মসজিদে আয়োজিত ইসলামিক মাহফিলে আমাদের মক্তবের শিক্ষার্থী...
14/12/2025

প্রত্যেক বছরের ন্যায় স্থানীয় তল্লাতলা দক্ষিণপাড়া আহলে হাদীস জামে মসজিদে আয়োজিত ইসলামিক মাহফিলে আমাদের মক্তবের শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন তিলাওয়াত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পুরো প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত প্রোগ্রামে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই আয়োজনে আমাদের সংগঠনের সকল সদস্য আন্তরিকতা ও উদ্দীপনার সঙ্গে সহযোগিতা করেছেন। আমরা সবার জন্য দোয়া করি—আল্লাহ তায়ালা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আমিন।

উল্লেখ্য, আমাদের মক্তব ২০২০ সাল থেকে নিয়মিতভাবে দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মানবতার সেবায় এবং দ্বীনের খেদমতে আপনাদের দোয়া ও সহযোগিতা সবসময় কাম্য।
আমাদের পাশে থাকুন, ইনশাআল্লাহ একসাথে আরও সুন্দর কাজ করা সম্ভব হবে।

মানব শান্তিবাদী সংস্থা -OHP

“জ্ঞানই আলোর পথ, আর কুরআন সেই আলোর উৎস।”আলহামদুলিল্লাহ, ২০২০ সাল থেকে আমাদের মক্তব এই আলো ছড়িয়ে যাচ্ছে নিরন্তর।আজ ৭ জন শ...
01/11/2025

“জ্ঞানই আলোর পথ, আর কুরআন সেই আলোর উৎস।”

আলহামদুলিল্লাহ, ২০২০ সাল থেকে আমাদের মক্তব এই আলো ছড়িয়ে যাচ্ছে নিরন্তর।
আজ ৭ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন মাজিদ উপহার দেওয়া হয়েছে —
এটি আমাদের পথচলার আরেকটি সুন্দর অধ্যায়।
যারা নিয়মিত আমাদের মক্তবের পাশে থেকে সহযোগিতা করছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা —
আল্লাহ তাআলা তাদের দান ও অবদান কবুল করুন। 🤍
নাসির উদ্দিন গোলাপ সবসময় মক্তবের খোঁজখবর নেন, সমস্যার সমাধানে এগিয়ে আসেন —
তাঁদের প্রতি রইল আন্তরিক দোয়া ও কৃতজ্ঞতা।
আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন অত্র মসজিদের মুসল্লী,
এবং মানব শান্তিবাদী সংস্থার পক্ষ থেকে মোশারফ ও নাসির ।
আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন,
এবং সবাইকে কুরআনের আলোয় জীবন আলোকিত করার তৌফিক দিন। 🤲

কমেন্টে শিক্ষার্থীদের নাম ও পিতার নাম

আলহামদুলিল্লাহ   ~~আপনাদের আমানত আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্টন করেছি। ইনশাআল্লাহ  আগামী তে আরো বড় পরিসরে মানুষের পাশ...
19/06/2025

আলহামদুলিল্লাহ
~~আপনাদের আমানত আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্টন করেছি।

ইনশাআল্লাহ আগামী তে আরো বড় পরিসরে মানুষের পাশে যেন দাঁড়াতে পারি এ দোয়া করবেন আমাদের জন্য।

আপনাদের ভালবাসা ও বিশ্বাসের জন্য আমরা এতো সুন্দর ভাবে মানুষের পাশে থাকতে পারি।

আপনারা যারা আমাদের অর্থ, শ্রম ও জ্ঞান দিয়ে সাহায্য করেছে আল্লাহ তাআলা যেন আপনাদের কল্যাণ দান করেন আমীন 🤲

মানব শান্তিবাদী সংস্থা -OHP

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।সময়টা কেটে গেছে প্রায় তিন মাস।তবে এখনো মনে পড়ে— সেই সব মুখ, যেগুলোর চেহারায় ফুটে উঠেছ...
17/06/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সময়টা কেটে গেছে প্রায় তিন মাস।
তবে এখনো মনে পড়ে— সেই সব মুখ, যেগুলোর চেহারায় ফুটে উঠেছিল প্রশান্ত এক ঈদের হাসি।

আলহামদুলিল্লাহ!
“ঈদ উপহার ২০২৫” ছিল আমাদের টানা ৬ষ্ঠ বছরের উদ্যোগ, যেখানে আমরা চেষ্টা করেছি অসহায়, দুস্থ কিছু পরিবারের পাশে দাঁড়াতে।
এই বছর আমরা ১২০টি পরিবারের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলাম ঈদের নানান উপহার—
তাদের জন্য ছিল:

🥩 গরুর গোশত

🍚 পোলাওর চাল

🧅 পেঁয়াজ, তেল, মসলা

🍝 সেমাই ও চিনি

🥛 প্যাকেট দুধ

🥜 বাদাম, কিসমিস

🧼 ও একটি করে সাবান

এটা ছিল শুধু কিছু খাদ্যসামগ্রী নয়— বরং ঈদের দিনটিকে সুন্দর করে তুলবার এক আন্তরিক প্রচেষ্টা।
এই পুরো আয়োজনের পেছনে যারা অর্থ, শ্রম, সময় ও দোআ দিয়ে পাশে ছিলেন—
আল্লাহ তাআলা আপনাদের সবার থেকে কবুল করে নিক।
তিনি আপনাদের জীবনে বরকত দিন, পাপসমূহ মাফ করুন, এবং জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন।
- আমীন।

আমরা বিশ্বাস করি, মানবিক দায়িত্ব শুধু একটি মৌসুমি কাজ নয়— এটা একটি ধারাবাহিকতা।
তাই ইনশাআল্লাহ আমরা এখানেই থেমে থাকছি না।
আগামী দিনগুলোতেও আমরা মানুষের পাশে দাঁড়ানোর এই পথচলাকে আরও বিস্তৃত করতে চাই।
আপনার দোআ ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।

30/03/2025

ঈদ উপহার-২৫ প্রস্তুত

"ঈদের আনন্দ হোক সবার জন্য! 🌙💖আপনার ছোট্ট সহযোগিতায় হাসবে ১০০টি পরিবার, ইনশাআল্লাহ!"📞 রকেট/নগদ/বিকাশ পার্সোনাল: 01743 220...
24/03/2025

"ঈদের আনন্দ হোক সবার জন্য! 🌙💖
আপনার ছোট্ট সহযোগিতায় হাসবে ১০০টি পরিবার, ইনশাআল্লাহ!"

📞 রকেট/নগদ/বিকাশ পার্সোনাল: 01743 220 795

Address

Bogura
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানব শান্তিবাদী সংস্থা -OHP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মানব শান্তিবাদী সংস্থা -OHP:

Share