Nobojagoron Foundation Bangladesh - NFBD

Nobojagoron Foundation Bangladesh - NFBD The country’s largest student-led foundation, driven by dedication and humanity operating without outside support or donations. Founder: Shadab Mahadi
(2)

Committed to social welfare, youth empowerment, and positive change for a better Bangladesh.

SERAC Bangladesh কর্তৃক আয়োজিত "বাংলাদেশে ক্রিয়াকেন্দ্রিক সংঘাত, সহিংসতা ও দুর্ঘটনা প্রতিরোধে তরুণদের ভূমিকা" শীর্ষক অ...
29/07/2026

SERAC Bangladesh কর্তৃক আয়োজিত "বাংলাদেশে ক্রিয়াকেন্দ্রিক সংঘাত, সহিংসতা ও দুর্ঘটনা প্রতিরোধে তরুণদের ভূমিকা" শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে নবজাগরণ ফাউন্ডেশন।

উক্ত অনুষ্ঠানে নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাদাব মাহাদী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মুহতাসিম ইসলাম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারহান লাবিব।

তরুণদের নেতৃত্ব, সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে নবজাগরণ ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে।

বগুড়ার স্বনামধন্য একটি গানের দল "দল অন্যরকম" এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবজাগরণ ফাউন্ডেশন কে আমন্ত্রণ করায় তাদের জানাই...
27/07/2026

বগুড়ার স্বনামধন্য একটি গানের দল "দল অন্যরকম" এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবজাগরণ ফাউন্ডেশন কে আমন্ত্রণ করায় তাদের জানাই বিশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। দল অন্যরকম এমটি ফোক ফিউশন গানের দল। বগুড়ার এ গানের দলটির জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে যা ছড়িয়ে পরছে ঢাকা সহ সারাদেশে। আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে জানাই শুভেচ্ছা।

ইভেন্ট– ১৮৩ | ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি 🦟ডেঙ্গু বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। প্রতি ব...
22/07/2026

ইভেন্ট– ১৮৩ | ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি 🦟

ডেঙ্গু বর্তমানে বাংলাদেশের অন্যতম গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। প্রতি বছর বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। সময়মতো সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে ডেঙ্গু মারাত্মক রূপ ধারণ করতে পারে এবং অনেক ক্ষেত্রেই এটি প্রাণঘাতী হয়ে ওঠে। তাই ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই লক্ষ্যকে সামনে রেখে, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ (NFBD)-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি।

এই কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন বস্তি ও সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। তাদের কাছে সহজ ও বোধগম্য ভাষায় ডেঙ্গুর লক্ষণ, কারণ, সংক্রমণের মাধ্যম, সম্ভাব্য ঝুঁকি এবং অবহেলা করলে কী ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে সেসব বিষয় তুলে ধরা হবে।

এছাড়াও এডিস মশার প্রজননস্থল কীভাবে ধ্বংস করা যায়, বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, ফুলের টব, টায়ার, ডাবের খোসা, ভাঙা পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার করার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা হবে।

পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে, কখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি, কী করা উচিত এবং কী করা উচিত নয় এসব বিষয়েও সাধারণ মানুষকে বিস্তারিতভাবে জানানো হবে। কারণ সচেতনতা, দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণই ডেঙ্গুজনিত জটিলতা ও মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে পারে।

নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ বিশ্বাস করে, একটি সচেতন সমাজই পারে ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সমস্যাকে মোকাবিলা করতে। তাই আমরা শুধু সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছি না, বরং মানুষকে নিজ নিজ পরিবার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদ্বুদ্ধ করছি, যাতে সবাই মিলে একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হয়।

আসুন, আমরা সবাই একসঙ্গে শপথ করি নিজে সচেতন হব, পরিবারকে সচেতন করব এবং সমাজের প্রতিটি মানুষকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করব। কারণ আমাদের সামান্য সচেতনতাই পারে অসংখ্য মানুষের জীবন রক্ষা করতে।

মানুষের কল্যাণে, মানবতার সেবায় নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ (NFBD) সবসময় মানুষের পাশে।

💙 We Are NFBD

ইভেন্ট ১৮২আজ শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।এই মানবিক উদ্যোগের ...
22/07/2026

ইভেন্ট ১৮২

আজ শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

এই মানবিক উদ্যোগের সম্পূর্ণ অর্থায়ন ও আয়োজনে ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য রূপা পোদ্দার। তাঁর এই মহৎ উদ্যোগ অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে এবং মানবতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মানুষ মানুষের জন্য। এই বিশ্বাসকে ধারণ করে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ মানবসেবার পথচলায় সবসময় পাশে থাকবে।

💙 We Are NFBD
🤝 Serving Humanity, Spreading Hope.

দেখার আড়ালে যা লুকিয়ে আছে...আমরা যখন একটি প্লাস্টিকের বোতল, পলিথিন বা আবর্জনা অসচেতনভাবে ফেলে দিই, তখন হয়তো ভাবি এতে ...
14/07/2026

দেখার আড়ালে যা লুকিয়ে আছে...

আমরা যখন একটি প্লাস্টিকের বোতল, পলিথিন বা আবর্জনা অসচেতনভাবে ফেলে দিই, তখন হয়তো ভাবি এতে কী-ই বা হবে! কিন্তু এমন হাজারো ছোট ছোট অসচেতনতাই একসময় নদীকে দূষিত করে, জলাবদ্ধতা সৃষ্টি করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং শেষ পর্যন্ত আমাদের জীবনকেই বিপদের মুখে ঠেলে দেয়।

পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের বিষয় নয় এটি সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ এবং মানবিক দায়িত্বের প্রতীক।

আসুন, আজই প্রতিজ্ঞা করি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাবো।
🗑️ যেখানে-সেখানে আবর্জনা ফেলবো না।
🌱 প্রকৃতি ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখবো।
💧 নদী, খাল ও জলাশয়কে দূষণমুক্ত রাখতে সচেষ্ট হবো।
🤝 নিজে সচেতন হবো, অন্যদেরও সচেতন করবো।

মনে রাখবেন, পৃথিবী আমাদের উত্তরাধিকার নয়; এটি আগামী প্রজন্মের কাছ থেকে নেওয়া একটি আমানত। তাই পরিবেশ রক্ষায় আজকের একটি সঠিক পদক্ষেপই গড়ে তুলতে পারে আগামী দিনের সুন্দর বাংলাদেশ।

🤲 আল্লাহ তাআলা আমাদের দেশকে সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সকল ভাই-বোনের কষ্ট লাঘব করুন। তাদেরকে ধৈর্য, নিরাপত্তা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করুন। আমীন।

12/07/2026

আলহামদুলিল্লাহ! 🤲

রবের অশেষ রহমতে আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যায় সাময়িকভাবে বিপদগ্রস্ত ভাই-বোনদের জন্য ভালোবাসার ক্ষুদ্র আর্থিক উপহার পৌঁছে দিতে পেরেছি।

আল্লাহ আমাদের এই সামান্য প্রচেষ্টা কবুল করুন এবং বিপদগ্রস্ত সকল মানুষের সহায় হোন। আমীন। ❤️

ইভেন্ট ১৮১ | মৌসুমি ফল বিতরণ কর্মসূচি মানবিকতার অঙ্গীকার বাস্তবায়নে নবজাগরণ ফাউন্ডেশন আবারও সফলভাবে সম্পন্ন করেছে বার্ষ...
09/07/2026

ইভেন্ট ১৮১ | মৌসুমি ফল বিতরণ কর্মসূচি

মানবিকতার অঙ্গীকার বাস্তবায়নে নবজাগরণ ফাউন্ডেশন আবারও সফলভাবে সম্পন্ন করেছে বার্ষিক মৌসুমি ফল বিতরণ কর্মসূচি।

এই মহতী উদ্যোগটি নবজাগরণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিচালক Farhana Khandakar Bonna-এর উদ্যোগে ও তাঁর নিজ অর্থায়নে আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে অসংখ্য সুবিধাবঞ্চিত শিশুর হাতে পুষ্টিকর মৌসুমি ফল তুলে দেওয়া হয়, যা তাদের মুখে আনন্দের হাসি ফোটানোর পাশাপাশি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের বার্তাও বহন করে।

নবজাগরণ ফাউন্ডেশন বিশ্বাস করে, ছোট ছোট মানবিক উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের পথ তৈরি করে। সেই বিশ্বাস থেকেই প্রতিবছরের মতো এবারও এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

06/07/2026

We Are NFBD

Address

NFBD Head Office. সাদাব ভিলা
Bogura

Telephone

+8801794990643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nobojagoron Foundation Bangladesh - NFBD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nobojagoron Foundation Bangladesh - NFBD:

Shortcuts

Share