11/04/2026
আসসালামুয়ালাইকুম,
আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই যে
বিগত কিছু দিনে বগুড়া পুলিশ লাইন্সে বেশ অনেক গুলো উন্নয়নমূলক কাজ হয়েছে যা হয়তো আপনাদের জানা নেই । তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি -
১. ২৬ শে মার্চে বগুড়া পুলিশ লাইন্সের প্রতিটি দলের অনবদ্ধ কর্মদক্ষতা।
২. এই প্রথম বগুড়া পুলিশ লাইন্স ক্রিকেট দলের শীতকালীন প্রতিযোগিতাই বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া।
৩.স্কুলের তরুণ শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে মানসম্মত উইকেট(ক্রিকেট পিচ)তৈরিকরণ।
৪.ময়লা আবর্জনায় পরিপূর্ণ মাঠকে নতুন রূপে পার্ক করে গড়ে তোলা।
৫.শীতকালীন প্রতিযোগিতায় হকি দল বিভাগীয় রানার্সআপ হয়।
৬.সকল সহ-শিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা।
এছাড়াও আরো অনেক গৌরব ও সুনাম অর্জন হয়েছে শেষ কিছুদিনে যা মূলত সম্ভব হয়েছে
আমাদের বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার
(অর্থ ও প্রশাসন) জনাব আসাদুজ্জামান স্যারের জন্যে।
প্রতিষ্ঠানের প্রশাসক(প্রতিষ্ঠানের চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সকল অনুষ্ঠান ও কার্যক্রমে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সকল কিছু পর্যবেক্ষণ করে থাকেন তিনি । এজন্য অসংখ্য ধন্যবাদ তাকে । আশা করি তার হাত ধরে আরো এগিয়ে যাবে আমাদের প্রাণের প্রতিষ্ঠান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া ।