PUJI Foundation

Call Directions Contact the organization

PUJI Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PUJI Foundation, Non-Governmental Organization (NGO), Malotinogor High School, Bogura.

Puji Foundation 🤍
স্বপ্নের সূচনা
প্রতিটি মানুষের জীবনে
থাকে একটি অদেখা সংগ্রামের গল্প।
আমরা সেই গল্পগুলোকে
নতুন জীবিকার সুযোগে রূপ দিই—
দোকান, ভ্যান, ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোগের মাধ্যমে।
👉 আপনিও এই পরিবর্তনের অংশ হতে পারেন
📩 যুক্ত হতে ইনবক্স করুন ★পল্লী উন্নয়ন ও জনকল্যাণমূলক ইনিশিয়েটিভ ফাউন্ডেশন (পুঁজি)-PUJI ★

অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক চেতনায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন।

২০২১ সালের ১৩ মার্চ স্কুল ও কলেজ পড়ুয়া কিছু তরুনের হাত ধরে শুরু হয় পল্লী উন্নয়ন ও জনকল্যাণমূলক ইনিশিয়েটিভ ফাউন্ডেশন (পুঁজি)-PUJI এর পথ যাত্রা।
মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় আমরা এগিয়ে যাচ্ছি অপ্রতিরোধ্য অগ্রযাত্রায়।

★আমাদের কোনো জেলা শাখা নেই। কেন্দ্রীয় ভাবে সব নিয়ন্ত্রিত হয়।

★স্বাবলম্বী''(পুঁজি)-PUJI এর একটি নিজস্ব জীবিকা প্রকল্প।

''স্বাবলম্বী'' প্রকল্পের আওতায় আমরা দুটি কাজ করে থাকি।

★**** দরিদ্র ও অসহায় মানুষের বাসস্থান সৃষ্টি করে দেয়া।
★**** কর্মসংস্থান সৃষ্টি করে দেয়া । যেমনঃ (মুদি দোকান) (চা স্টল) (সবজির দোকান)(ভ্যান) (রিক্সা) (সেলাই মেশিন) সহ আরো অনেক কিছু দিয়ে সহায়তা করা হয়।

এছাড়াও নিচের দুটি কাজ আমরা সরাসরি করে থাকি।

★ক্ষুদ্র বিনিয়োগ প্রকল্প -Small Investing Project
★সুস্বাস্থ্য নিশ্চিত।

আপনিও পারেন আমাদের এই স্বাবলম্বী প্রজেক্টটে ডোনেট করতে। আপনার সামান্য কিছু ডোনেশনের মাধ্যমেই আমরা স্বাবলম্বী প্রজেক্ট এর আওতায় অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারব। ইনশাআল্লাহ।

অনুদান পাঠানোর মাধ্যমঃ

বিকাশঃ০১৭৮১১-৯০০৫৩
রকেটঃ০১৯৭৯-৫১৩১২৬
নগদঃ০১৯৭৯-৫১৩১২৬

এর পাশাপাশি পুঁজি নিচের কাজ গুলো করে থাকেঃ

★আমদের এ সংস্থাটি পথশিশু ও হত দারিদ্রদের নিয়ে কাজ করে।
★ এতিমদের পাশে দাড়ায়
★শীতকালীন বস্ত্র দান
★ অসহায় শিশুদের লেখাপড়ার সমগ্রী দান
★এতিমদের সাথে ইফতার মাহফিল
★ঈদ বস্ত্র বিতরন
★ঈদ সামগ্রী বিতরন
★বন্যার্তদের মাঝে ত্রান বিতরন
★পথশিশুদের নিয়ে পিঠা উৎসব
★বৃক্ষরোপন কর্মসূচী
★রাস্তায় পড়ে থাকা পাগলদের চিকিৎসা ও বস্ত্র প্রদান ।
★দরিদ্র বাবাকে তার মেয়ের বিয়ে দিতে আর্থিক সহযোগিতা।
★দরিদ্র মেধাবী ছাত্রদের পড়ালেখার খরচ চালানো।
★বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
★অসচ্ছলদের চিকিৎসার কাজে আর্থিক সহযোগিতা করা‌।
★দেশের বিভিন্ন দুর্যোগে সামনে থেকে দেশের জন্য ও মানুষের জন্য কাজ করা।
★নারী সুরক্ষার জন্য সচেতনতা সৃষ্টি।

এভাবেই (পুঁজি) এর সেচ্ছাসেবী মানুষরা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করেছে। আপনারাও পারেন আমাদের হাতে হাত রেখে, কাধে কাধ রেখে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে,আসুন এক সাথে গড়ি একটি নতুন সমাজ, আমাদের সোনার বাংলা।

একই মানুষ, একই পরিশ্রম—শুধু বদলে গেছে সুযোগটা। 🌱BEFORE: সীমিত পরিসরে, অল্প কিছু সামগ্রী নিয়ে চলছিল তার বিক্রির কাজ।AFTE...
20/08/2026

একই মানুষ, একই পরিশ্রম—শুধু বদলে গেছে সুযোগটা। 🌱

BEFORE: সীমিত পরিসরে, অল্প কিছু সামগ্রী নিয়ে চলছিল তার বিক্রির কাজ।

AFTER: সেই কাজই এখন নতুনভাবে সাজানো দিশা স্টোরে—আরও পরিপাটি পরিবেশ, পণ্য সাজানোর সুযোগ এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার নতুন সম্ভাবনা।

এই পরিবর্তন শুধু একটি দোকানের নয়; এটি একজন পরিশ্রমী মানুষের নিজের পায়ে আরও শক্তভাবে দাঁড়ানোর পথে একটি ছোট পদক্ষেপ।

আপনার কাছে এই পরিবর্তনটা কেমন লেগেছে?
কমেন্টে জানিয়ে দিন। 👇

💜 Puji Foundation — স্বপ্নের সূচনা।

#স্বপ্নের_সূচনা Gaibandha

14/08/2026

ছোট পরিসরে চলা এক নারীর ব্যবসা পেল নতুন করে এগিয়ে যাওয়ার সুযোগ। 🌱

গাইবান্ধা পৌর পার্কে মাখা পেয়ারা, বাদাম ভাজা, ছোলা ভাজাসহ বিভিন্ন খাবার বিক্রি করে নিজের জীবিকা চালাচ্ছিলেন তিনি। ব্যবসাটা আরও একটু বড় করার ইচ্ছা ছিল, প্রয়োজন ছিল সামান্য সহায়তার।

Puji Foundation-এর Self-Reliance Project সেই জায়গাতেই পাশে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় টেবিল, ব্যানার ও বিক্রির সামগ্রী নিয়ে শুরু হয়েছে তার নতুন পথচলা—দিশা স্টোর।

একটি ছোট সহায়তা, একজন মানুষের কাজকে আরও একটু এগিয়ে নেওয়ার চেষ্টা।

🎥 দিশা স্টোরের পুরো গল্প দেখুন।

Puji Foundation — স্বপ্নের সূচনা। 💜🌱

#দিশা_স্টোর #স্বপ্নের_সূচনা

দিশা স্টোর — একটি নতুন স্বপ্নের শুরু।আগামী শুক্রবার বিকাল ৫:৩০টায় আসছে পুরো গল্প। 💜Puji Foundation — স্বপ্নের সূচনা।
11/08/2026

দিশা স্টোর — একটি নতুন স্বপ্নের শুরু।
আগামী শুক্রবার বিকাল ৫:৩০টায় আসছে পুরো গল্প। 💜
Puji Foundation — স্বপ্নের সূচনা।

05/08/2026

প্রতিটি উদ্যোগের আগে থাকে বাস্তবতা যাচাই।
কারণ Puji Foundation বিশ্বাস করে, সঠিক মানুষকে সঠিক সুযোগ দেওয়াই প্রকৃত পরিবর্তনের শুরু।
PUJI Foundation — স্বপ্নের সূচনা।

BEFORE ➜ AFTERএকটি ছোট ঝুড়ি দিয়ে শুরু হওয়া সংগ্রামের গল্প।প্রতিদিন গাইবান্ধা পৌর পার্কে একটি ছোট ঝুড়িতে করে বাদাম বি...
31/07/2026

BEFORE ➜ AFTER

একটি ছোট ঝুড়ি দিয়ে শুরু হওয়া সংগ্রামের গল্প।

প্রতিদিন গাইবান্ধা পৌর পার্কে একটি ছোট ঝুড়িতে করে বাদাম বিক্রি করতেন জহুরুল ইসলাম। পরিশ্রম ছিল, স্বপ্ন ছিল, কিন্তু ব্যবসা বাড়ানোর মতো সামর্থ্য ছিল না।

Puji Foundation-এর Self-Reliance Project-এর আওতায় আমরা তার বাস্তব অবস্থা যাচাই করি। এরপর তাকে একটি বড় ও আকর্ষণীয় বিক্রয় স্টল, ব্যবসার উপকরণ এবং নতুনভাবে কাজ শুরু করার সুযোগ করে দিই।

আজ সেই ছোট ঝুড়ির জায়গায় দাঁড়িয়েছে একটি পরিপাটি ভ্যান। শুধু একটি ভ্যান নয়—এটি একজন পরিশ্রমী মানুষের নতুন আত্মবিশ্বাস, নতুন সম্ভাবনা এবং স্বাবলম্বী জীবনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আমরা বিশ্বাস করি,
মানুষকে সাময়িক সহায়তা নয়, স্থায়ীভাবে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়াই সবচেয়ে বড় পরিবর্তন।

💜 Puji Foundation — স্বপ্নের সূচনা।

📩 আপনিও যদি এমন উদ্যোগের অংশ হতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

📱 WhatsApp: 01979-513126

#স্বপ্নের_সূচনা

24/07/2026

একটি ছোট ঝুড়ি... আর একটি বড় স্বপ্ন। 🌱

প্রতিদিন গাইবান্ধা পৌর পার্কে একটি ছোট ঝুড়িতে করে বাদাম বিক্রি করতেন জহুরুল হক। পরিশ্রম ছিল, ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ ছিল না।

Puji Foundation-এর Self Reliance Project-এর আওতায় আমরা তার বাস্তব অবস্থা যাচাই করি। এরপর সিদ্ধান্ত নিই—একটি ভ্যান শুধু একটি ভ্যান নয়, এটি একজন মানুষের আয় বাড়ানোর একটি সুযোগ।

আজ সেই সুযোগটাই আমরা তার হাতে তুলে দিয়েছি।

আমরা বিশ্বাস করি, একজন মানুষকে মাছ দেওয়ার চেয়ে মাছ ধরার সুযোগ করে দেওয়াই বেশি মূল্যবান। তাই আমাদের লক্ষ্য শুধু সহায়তা নয়, একজন মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দেওয়া।

এটাই Puji Foundation-এর পথ।

🌱 Puji Foundation — স্বপ্নের সূচনা।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আমাদের আরও অনেক জহুরুল ইসলামের পাশে দাঁড়ানোর সাহস ও শক্তি জোগাবে।

🤝 আপনিও কি পরিবর্তনের অংশ হতে চান?

আপনিও আমাদের সঙ্গে যুক্ত হয়ে একজন মানুষের স্বপ্নের অংশ হতে পারেন।

আপনি যুক্ত হতে পারেন—
✅ Volunteer হিসেবে
✅ Donor হিসেবে
✅ একজন প্রকৃত উপকারভোগীর তথ্য দিয়ে
✅ অথবা আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনোভাবে সহযোগিতা করে।

📩 page Inbox: Puji Foundation
📱 WhatsApp: +880 1979-513126

একটি ছোট সহযোগিতা, একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। 💚

#স্বপ্নের_সূচনা

📢 একটি গুরুত্বপূর্ণ ঘোষণা (বগুড়া)বগুড়া শহরের গোহাইল রোড এলাকায়,খান্দার পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তা পার হওয়ার সময়একজন বাই...
24/04/2026

📢 একটি গুরুত্বপূর্ণ ঘোষণা (বগুড়া)
বগুড়া শহরের গোহাইল রোড এলাকায়,
খান্দার পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তা পার হওয়ার সময়
একজন বাইকারের কাছ থেকে একটি বই পড়ে যায়।
📖 বইটির নাম: “বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক”
বাইক আরোহী বিষয়টি বুঝতে না পেরে সেখান থেকে চলে যান।
পরে বইটি রাস্তা থেকে সংগ্রহ করে
নিকটস্থ একটি মুদি দোকানের দোকানদার
নিজ দায়িত্বে সংরক্ষণ করে রেখেছেন।
এখন পর্যন্ত বইটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।
👉 যদি বইটির মালিক এই পোস্টটি দেখে থাকেন,
অথবা কেউ পরিচিত হয়ে থাকেন—
অনুগ্রহ করে যোগাযোগ করুন।
📞 যোগাযোগ: 01979513126
📩 ইনবক্স: PUJI Foundation

🤝 সহযোগিতা কামনা
এই পোস্টটি শেয়ার করে
বইটি তার প্রকৃত মালিকের কাছে পৌঁছাতে সাহায্য করুন।
বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি:
Bangladesh Police
বগুড়া জেলা পুলিশ

18/04/2026

আজ Puji Foundation-এর পক্ষ থেকে আমরা সরেজমিনে পরিদর্শন করি বগুড়া শহরের ফজর মিয়ার দোকান।
ছোট এই দোকানটি একদিকে যেমন তার জীবিকার উৎস, অন্যদিকে তেমনি সেখানে রয়েছে একটি বড় চ্যালেঞ্জ—পর্যাপ্ত আলোর অভাব। 🌙
সন্ধ্যা নামলেই দোকানটি মোমবাতির আলোয় পরিচালনা করতে হয়। ফলে:
কাস্টমার ভিজিট কমে যায়
বিক্রয় ব্যাহত হয়
ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে
সরকারি অনুদানের মাধ্যমে পাওয়া এই অস্থায়ী দোকানটি তার জন্য একটি সুযোগ হলেও, বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হয়ে উঠেছে— 💡 পর্যাপ্ত আলো ব্যবস্থা
📦 কিছু প্রয়োজনীয় মালামাল সহায়তা।
ফজর মিয়া নিজের সীমিত সামর্থ্যে এই সমস্যাগুলো পূরণ করতে পারছেন না। তিনি তার বাস্তব সংকটটি Puji Foundation-এর কাছে তুলে ধরেছেন।
🤝 এখন প্রশ্ন একটাই— Puji Foundation কীভাবে এই বাস্তব সমস্যার সমাধানে এগিয়ে আসে?
আমরা বিশ্বাস করি, ছোট একটি আলোও বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ। ✨

08/04/2026

এনামুল স্টোর — একটি বাস্তব পরিবর্তনের গল্প 🤍
গাইবান্ধার এনামুলের একটি দোকান ছিল—
কিন্তু তা ছিল সম্পূর্ণ ফাঁকা।
চাইলেই তিনি একটি এনজিও থেকে লোন নিয়ে
দোকানটি চালু করতে পারতেন।
কিন্তু সুদের ভয়ে তিনি সেই পথে যাননি।
ফলে দীর্ঘদিন ধরে
তার দোকানটি অচল অবস্থায় পড়ে ছিল—
একটি সুযোগের অপেক্ষায়।
আলহামদুলিল্লাহ,
Puji Foundation-এর উদ্যোগে
আজ সেই ফাঁকা দোকানেই
তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় মালামাল।
একটি নতুন পথচলা শুরু হলো—
স্বাবলম্বিতার পথে।
আমরা বিশ্বাস করি—
সুদমুক্ত, সম্মানজনক জীবিকাই
একটি মানুষের জন্য প্রকৃত সমাধান।
এনামুল আজ শুধু একজন দোকানদার নন—
তিনি একজন সংগ্রামী মানুষ,
যিনি হার মানেননি।
🤝 আপনাদের সহযোগিতা প্রয়োজন
এই দোকানটি এখন গাইবান্ধার মানুষেরই একটি উদ্যোগ।
👉 সবাইকে অনুরোধ,
এনামুল স্টোর থেকে কেনাকাটা করে
তাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন।
🌱 আমাদের লক্ষ্য
Puji Foundation চায়—
এভাবেই আরও অনেক মানুষের জীবনে
স্থায়ী পরিবর্তন আনতে।
📩 যুক্ত হোন
আপনিও চাইলে এই পরিবর্তনের অংশ হতে পারেন।
সহযোগিতা বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📞 01979-513126

03/04/2026

প্রিয় গাইবান্ধাবাসী, আপনাদের অপেক্ষার অবসান।
গাইবান্ধার এনামুল স্টোরের ফাঁকা দোকানের ভিডিও দেখে
অনেকেই জানতে চেয়েছিলেন—
“কবে মালামাল দেওয়া হবে?”
আলহামদুলিল্লাহ, আজ সেই কাজ সম্পন্ন হয়েছে।
একটি ফাঁকা দোকান থেকে
শুরু হলো নতুন পথচলা…
📸 খুব শিগগিরই আসছে Before → After এর সম্পূর্ণ চিত্র।
দেখতে চোখ রাখুন PUJI Foundation -এর ফেসবুক পেজে।
ধন্যবাদ 🤍


Address

Malotinogor High School
Bogura
5800

Telephone

+8801781190053

Website

Alerts

Be the first to know and let us send you an email when PUJI Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PUJI Foundation:

Shortcuts

Share