26/03/2026
“মানবতার স্পর্শেই বদলে যায় জীবনের গল্প।”
এই বিশ্বাস নিয়েই নিরলসভাবে কাজ করে যাচ্ছে SGA Foundation।
সম্প্রতি একজন কর্মক্ষম নারীকে একটি সেলাই মেশিন এবং আরেকজন হাঁটতে অসমর্থ নারীকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে—যা সম্পূর্ণভাবে দাতাদের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
এই মহৎ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট পলাশ খন্দকার (আইনজীবী, জজ কোর্ট, বগুড়া; পরিচালক, উচ্চারণ একাডেমি)।
আসুন, আমরা সবাই মিলে সহমর্মিতার হাত বাড়াই।