Boalmari page

Boalmari page বোয়ালমারী কে তুলে ধরি বিশ্বের মানচিত?

বোয়ালমারী উপজেলা ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ। সারা বোয়ালমারী জুড়ে ছড়িয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্য ।কিন্তু আমরা কতটা জানি বোয়ালমারীকে ? আমরা আমাদের বোয়ালমারীকে কতটা তরুণ প্রজন্মের কাছে পৌছাতে পারছি ? যারা বইয়ের গন্ধ ভুলে আঁকড়ে ধরছে মোবাইল কম্পিউটার আর ট্যাব।
এই যে তরুণ প্রজন্ম যারা আগামী দিনের দেশের হাল ধরে দেশ কে এগিয়ে নিয়ে যাবে । তাঁরা আধুনিক যুগের তথ্য প্রযুক্তি কে কাজে লাগিয়ে এগিয়ে যাব

ে এটাই স্বাভাবিক।
তাঁদের কাছে পৌঁছতে হলে তাঁদের পথেই আমাদের নিজের মতো করে হাঁটতে হবে।তাঁরা ফেসবুক ব্লগ বা ইন্টারনেটে তাঁদের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে।এতে তাঁরা অনেক কিছু শিখছে কিন্তু সেই সাথে আসক্তিতে জড়িয়ে পড়ে নিজেই নিজের সর্বনাশ করছে।
এই সর্বনাশের কবল থেকে তাঁদেরকে মুক্ত করে নিজের এলাকা নিজের মাটি ও মানুষের প্রতি তাঁদের যদি বোয়ালমারী পেজের মাধ্যমে একটু হলেও ভালবাসা তৈরি হয় তাহলে সেটাই হবে আমাদের সফলতা।আমরা এই লক্ষ্য নিয়েই আগিয়ে যাব।
আমাদের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক। বোয়ালমারী পেজে শুধুমাত্র বোয়ালমারী উপজেলার ইতিহাস-ঐতিহ্য,বিভিন্ন ধরনের দেশীয় সাংস্কৃতিক উৎসব,ক্রিরা,বিনোদন প্রখ্যাত বাক্তিত্ব,প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন করা হবে।
যে সকল তথ্য আমরা কখনই এই পোষ্ট করব না যেমন- বিভিন্ন ধরনের বাক্তিগত সংবাদ,এলাকার রাজনৈতিক পরিস্থিতি,খুন,প্রচার-প্রচারণা,অনৈতিক সম্পর্ক ইত্যাদি।
তবে বিশেষ ক্ষেত্রে জনস্বার্থে কোন তথ্য পোষ্ট করার প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে।
আমাদের বোয়ালমারী পেজ টিম বোয়ালমারীর সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করে এগিয়ে যাবে এই কামনা করি।

শুভঙ্কর পাল (বোয়ালমারী পেজ অ্যাডমিন )
ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্ট
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

08/12/2023

Address

Boalmari
7860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boalmari page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share