22/01/2026
আজ ০৩ শাবান।
মুসলিম উম্মাহর ইতিহাসে এক পবিত্র ও আনন্দঘন দিন।
আজকের এই দিনে, ৪ হিজরির ৩ শাবান, মদিনায় জন্মগ্রহণ করেন ইমামে আলী মাকাম মওলা, নবী করিম (সা.)-এর প্রিয় দৌহিত্র, জান্নাতি যুবকদের নেতা ইমাম হোসাইন ইবনে আলী (আ.)।
তিনি ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক। অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা তিনি দিয়ে গেছেন নিজের জীবন দিয়ে। কারবালার ময়দানে তাঁর আত্মত্যাগ আজও মানবতাকে শিখিয়ে দেয়, কিভাবে সত্যের পক্ষে অটল থাকতে হয়, কিভাবে জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হয়।
#ইমাম_হোসাইন (আ.) কেবল একটি নাম নন,
তিনি একটি আদর্শ,
তিনি একটি চেতনা,
তিনি অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের ভাষা।
এই পবিত্র #আবির্ভাব_দিবস এ আমরা তাঁর জীবন থেকে শিক্ষা নেই সততা, ধৈর্য, ত্যাগ আর ইনসাফের পথে চলার।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইমাম হোসাইন (আ.)-এর আদর্শ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।
🌙 শাবান মোবারক।
🤍 ইমাম হোসাইন (আ.)-এর আবির্ভাব দিবস মোবারক।