08/05/2026
জেলা হওয়ার আগে কিছু কিছু অবকাঠামো থাকতে হবে কথাটি বা যুক্তিটি সঠিক না বরং আমাদের কাছে মনে হয়েছে এই যুক্তি কাজ না করার একটা অছিলা। নিচের লিখাটি পড়েন। প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার জন্য নতুন ৫টি উপজেলা গঠন করা হয়েছে। সুতরাং বিরামপুরে জেলা কোন বিলাসিতা নয় এটি এই এলাকার দুখি মানুষের অধিকার। এই সরকারের সময়ে জেলা বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না আসলে দৃশ্যমান যত উন্নয়ন হোক না কেন লাভ হবে না। যদি তাই হতো তাহলে বিগত ফ্যাসিস্ট সরকার কে কিন্তু দেশ থেকে পালাতে হতো না কেননা দেশ কে ঋণে ডুবিয়ে হলেও তারা অনেক দৃশ্যমান উন্নয়ন করেছে ( পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহজালাল বিমান বন্দরের ৩য় টার্মিনাল, ঢাকা-রংপুর ৪ লেন, চট্রগ্রামের নদীর নিচে ট্যানেল)। জন ম্যান্ডেট কিন্তু অন্য জিনিস। সকল রাজনৈতিক নেতৃত্ব কে অনুরোধ করবো বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ মাননীয় মন্ত্রী মহোদয় কে এই বিষয়ে তাগাদা দেওয়ার জন্য। নিচে ৫টি নতুন উপজেলার নিউজ দিলাম:
দেশের চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।
নিকার বৈঠক সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে সেবা সহজ করা এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।