06/08/2026
ডেসটিনি ২০০০ পিএসডি ফোরাম নির্বাচন কমিশন
পিএসডি ফোরাম নির্বাচন–২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা
স্মারক নং: ০৪/০৬/০৮/২৬ তারিখ: ০৬আগস্ট ২০২৬
ডেসটিনি ২০০০ পিএসডি ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন নিম্নোক্ত নির্বাচনী তফসিল ঘোষণা করছে।
নির্বাচনী তফসিল
১. প্রার্থী ও ভোটার নিবন্ধন
- প্রার্থী নিবন্ধন ও ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে ১০আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত।
২. ভোটার তালিকা প্রকাশ
- প্রথম পর্বে ৬৫০+ জন ভোটার তালিকা ১২ই জুলাই প্রকাশ করা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা ১১ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে।
৩. প্রার্থী যাচাই-বাছাই ও তালিকা প্রকাশ
- প্রার্থীদের যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ১২ আগস্ট ২০২৬, দুপুর ১২:০০টায় প্রকাশ করা হবে।
৪. নির্বাচনী প্রচার-প্রচারণা
- সকল ধরনের অফলাইন প্রচার-প্রচারণা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- শুধুমাত্র অনলাইন মাধ্যমে প্রচার-প্রচারণা পরিচালনা করা যাবে।
- অনলাইন প্রচার-প্রচারণা ১৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা পর্যন্ত চলবে।
- ভোট প্রদানের আমন্ত্রণ নিয়ম শেখানো অনলাইনে নির্বাচন চলাকালীন প্রচার করা যাবে।
- প্রচারণায় মিথ্যা, বিভ্রান্তিকর, মানহানিকর বা বিদ্বেষমূলক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা নির্বাচন কমিশনের নির্দেশনা পরিপন্থী কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না।
৫. ভোটগ্রহণ
- ভোটগ্রহণ শুরু: ১৩ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০১ মিনিট।
- ভোটগ্রহণ শেষ: ১৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:০০টা।
- নির্ধারিত সময়ে একটানা (৭২ ঘণ্টা) অনলাইনে ভোটগ্রহণ চলবে।
- শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। কোনো প্রকার অফলাইন বা ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে না।
৬. ভোট প্রদান পদ্ধতি
- ভোট প্রদান সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ও টিউটোরিয়াল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিডিও ও লিখিত আকারে প্রকাশ করা হবে, যাতে প্রত্যেক ভোটার সহজে ও সঠিকভাবে ভোট প্রদান করতে পারেন।
৭. ফলাফল ঘোষণা
- ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ভোট গণনা ও যাচাই-বাছাই সম্পন্ন করবে।
- নির্বাচন কমিশনের অনুমোদনের পর নির্বাহী উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনা
১. সকল প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
২. নির্বাচন চলাকালীন কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার, ভুয়া তথ্য প্রচার বা প্রযুক্তিগত অপব্যবহার নির্বাচন কমিশন কঠোরভাবে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৩. নির্বাচন সংক্রান্ত যেকোনো সংশোধন, ব্যাখ্যা বা পরবর্তী নির্দেশনা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
৪. নির্বাচন কমিশনের সিদ্ধান্তই নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ে চূড়ান্ত বলে গণ্য হবে।
নির্বাচন কমিশন
ডেসটিনি ২০০০ পিএসডি ফোরাম
পিএসডি ফোরাম নির্বাচন–২০২৬