সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য :
১. শুভ বুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষ করে তরুণ ও ছাত্র সমাজকে সংগঠিত করা।
২. সামাজিক ও মানুষের উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি কাজ করা।
৩. এলাকার দরিদ্র মেধাবী/অশিক্ষিত ছেলে/মেয়েদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা এবং উচ্চ শিক্ষা গ্রহনের জন্য সহযোগিতা করা।
৪. শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরন করা।
৫. বাল্যবি
বাহ প্রতিহত করা এবং যৌতুক প্রথা বন্ধ করা।
৬. শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন ও হত দরিদ্রদের মধ্যে ঈদে প্রয়োজনীয় খাবার ও নতুন জামা কাপড় বিতরণ করা।
৭. মাদকাশক্তি ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত থাকার জন্য উৎসাহিত করা।
৮. ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
৯. গুণী ,কৃত শিক্ষার্থী এবং সমাজ সেবকদেরকে কৃতি সংবর্ধনা দেওয়া।
১০. অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
১১. ক্ষোভ আক্রোশ প্রতিহিংসার বদলে পরস্পরের প্রতি মমত্ববোধ সৃষ্টির বিষয়ে পরামর্শ দেওয়া।
১২. বৃক্ষ রোপনে উৎসাহী করা (গাছ লাগান পরিবেশ বাচাঁন) বাস্তবায়িত করা।
১৩. আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা যেমনঃ কম্পিউটার, ই-মেইল, ওয়েবসাইট, সহ উন্নত প্রযুক্তি সম্পর্কে অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে প্রাথমিক জ্ঞান প্রদান।
১৪. সমাজের অস্বচ্চলদের পাশে দাঁড়ানো ও কর্ম সংস্থানের ব্যবস্থা করা এবং ভিক্ষুক মুক্ত সমাজ গড়া।
১৫. দেশে ও বিদেশে একে অপরের সাথে যোগাযোগ, সাহায্য-সহযোগিতা ও বুদ্ধি-পরামর্শ দিয়ে সংযুক্ত থাকা।
১৬. কৃষকদের উন্নত আধুনিক কৃষি জ্ঞান ও কাজে উদ্বুদ্ধ করা।
১৭. গ্রামের হত দরিদ্র ও এতিম ছেলেদের সুন্নতে খৎনা করানো।
১৮. সংগঠনের সবাই নিজেরা নামাজ পড়া, সৎ কাজ করা, একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা, ঐক্যবদ্ধ থাকাও অন্য সবাইকে আগ্রহী করা।
১৯. সংগঠনের পক্ষ হতে সকলের ব্লাডগ্রুপ নির্ণয় এবং মুমূর্ষু রোগীর জন্য রক্তদান ও সুচিকিৎসার ব্যবস্থা করা।
২০. প্রাকৃতিক দুর্যোগ ও গ্রামের যেকোনো ক্রান্তিলগ্নে সকলে একত্রে মোকাবিলা করা।
এছাড়াও সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে আমাদের এ সংগঠনটি কাজ করবে।
আমাদের সংগঠন এর পার্সোনাল বিকাশ নাম্বার 01919535373