12/08/2026
"আজকের তরুণরা কেবল আগামী দিনের ভবিষ্যত নয়, বরঞ্চ তারা একটি টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি। তাদের শিক্ষা এবং দক্ষতা তাদের ক্ষমতায়িত করবে এবং সেই সাথে তাদের সুযোগ বৃদ্ধি করবে, যেন তারা আমাদের পৃথিবীকে আরও সুরক্ষিত করতে পারে। শুভ আন্তর্জাতিক যুব দিবস!"✊
International Youth Day 2026 | আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ আজ ১২ আগস্ট বিশ্বজুড়ে পালিত হচ্ছে। তরুণদের অধিকার, সম্ভাবনা, শিক্ষা, কর্মসংস্থান, অংশগ্রহণ এবং সমাজ ও বিশ্ব পরিবর্তনে তাদের ভূমিকা নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক যুব দিবস প্রতি বছর ১২ আগস্ট পালিত হয় এবং দিনটি তরুণদের বৈশ্বিক সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরে।
২০২৬ সালের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য হলো “Different Contexts, Common Aspirations”—বাংলায় যার অর্থ করা যায় “ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা”। এই প্রতিপাদ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের তরুণদের বাস্তবতা ভিন্ন হলেও তাদের অনেক মৌলিক স্বপ্ন ও আকাঙ্ক্ষা একই—ভালো শিক্ষা, সম্মানজনক কর্মসংস্থান, সুস্থ জীবন, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং একটি সুন্দর ভবিষ্যৎ।
আন্তর্জাতিক যুব দিবস কী?
আন্তর্জাতিক যুব দিবস হচ্ছে তরুণদের নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা ও কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দিন। তরুণদের নানা সমস্যা, সম্ভাবনা এবং সমাজে তাদের অবদানকে সামনে আনাই এই দিবসের অন্যতম লক্ষ্য।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক যুব দিবসের ধারণা ১৯৯১ সালে ভিয়েনায় অনুষ্ঠিত World Youth Forum-এ তরুণদের আলোচনার মধ্য থেকে উঠে আসে। পরে ১৯৯৮ সালে যুববিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বিশ্ব সম্মেলনে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের সুপারিশ করা হয়। ১৯৯৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ সেই সুপারিশ অনুমোদন করে। এরপর ২০০০ সাল থেকে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে আসছে।
👍