16/09/2026
📢 (২০২৬–২৮) কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ফলাফল প্রকাশ
আলহামদুলিল্লাহ, আল-ইহসান ফাউন্ডেশনের (২০২৬–২৮) কার্যনির্বাহী কমিটি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৬২ জন ভোটার ভোট প্রদান করেছেন—এর মধ্যে ম্যানুয়াল ভোটার ৪৩ জন এবং অনলাইন ভোটার ১৯ জন।
🗳️ মোট ভোট পড়েছে: ৫৫৮টি
🔹 ম্যানুয়াল ভোট: ৩৮৭টি
🔹 অনলাইন ভোট: ১৭১টি
✅ সঠিক ভোট: ৫৪৩টি
❌ বাতিল/পচা ভোট: ১৫টি
নির্বাচনের সকল পদ ও প্রার্থীর বিস্তারিত ফলাফল লিখিত আকারে সংরক্ষণ করা হয়েছে এবং প্রকাশিত ফলাফলপত্রে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
সকল ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ। 🤝
আলহামদুলিল্লাহ, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হলো আমাদের নির্বাচন।
আল-ইহসান ফাউন্ডেশন
“সবার প্রতি ইহসান করি, জনকল্যাণে কাজ করি”