BD Clean - Bhola

Call Directions Website Contact the organization

BD Clean - Bhola We create mass awareness on clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

About

"বিডি ক্লিনঃ পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন"

নামঃ পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্লাটফর্মের নাম বিডি ক্লিন।

ভিত্তিঃ স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক।

প্রতিষ্ঠাতাঃ Farid Uddin (ফরিদ উদ্দিন)

শ্লোগানঃ "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"

প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যাঃ ৩ জুন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে (৩ জুন ২০২৫ পর্যন্ত) ৫০ হাজারের অধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সদস্য বিডি ক্লিন এর লক্ষ্য অর্জনে অবিরাম কর্মরত।

লক্ষ্যঃ যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।

উদ্দেশ্যঃ বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।

বিডি ক্লিন সদস্যের বৈশিষ্ট্যঃ সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করা বিডি ক্লিন এর সকল সদস্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে বিডি ক্লিন এর সকল সদস্যগণ সর্বদা সচেষ্ট। লোভ, হিংসা আর বিদ্বেষ বর্জিত বিডি ক্লিন এর প্রতিটি সদস্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল। নাগরিক দায়িত্ব এড়াতে কোন সদস্যই একে অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি দোষারোপ করেন না। আইনের প্রয়োগ নয় বরং বিডি ক্লিন এর প্রতিটি সদস্য দেশে প্রচলিত সকল আইন মেনে চলায় বিশ্বাসী। এছাড়াও আর্ত মানবতা ও দেশসেবায় সদা তৎপর প্রতিটি সদস্যই দেশের একতা ও শৃঙ্খলা রক্ষায় এক অনন্য উদাহরণ। এক কথায় বিডি ক্লিন এর প্রতিটি সদস্যই বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের একজন আদর্শবান সুনাগরিক।

সদস্য যোগ্যতাঃ বিডি ক্লিন এর নিয়ম নীতি গ্রহণ সাপেক্ষে দেশের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে ইচ্ছুক যে কোন বয়সী বাংলাদেশী নাগরিক বিডি ক্লিন এর সদস্য হবার যোগ্য। তবে রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে জড়িত থাকিলে বা রাষ্ট্রের যে কোন উন্নয়ন কাজে বিরোধী মনোভাব প্রকাশ করিলে তাহার সদস্যপদ বিনা নোটিশে বাতিল করা হবে। এছাড়াও সাংগঠনিক আদেশ অমান্য সহ কোন সদস্যের প্রতি অশালীন আচরণ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ পেলে প্রমাণসাপেক্ষে কারণ দর্শানোর নোটিশ প্রদান বা সদস্যপদ বাতিল করা হবে।

শপথ বাক্যঃ আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব। আমাদের আশেপাশের কেউ যেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সচেতন করিব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলিব। হে প্রভু! আমাকে শক্তি দিন, আমি যেন দেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

বিডি ক্লিনের ধারাবাহিক কার্যক্রমঃ বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন কোন একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিস্কার করা সহ সরাসরি বা মাইকিং এর মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগণকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারের পরামর্শ প্রদান করা বিডি ক্লিন এর সাধারণ ধারাবাহিক কার্যক্রম। এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে একটি গ্রুপ ছবি ও শপথ বাক্য পাঠ এর মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।

পরিচ্ছন্ন বাংলাদেশের সুফলঃ অপরিচ্ছন্ন শহরের তুলনায় পরিচ্ছন্ন শহরে ৪৬% রোগ-জীবাণুর প্রকোপ কমে যায়। ফলে দেশের সকল জনগণ ৪৬% রোগ-জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা পাবে। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য নিশ্চিত হবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ। এছাড়াও পরিচ্ছন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিবে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের নাম।

আগাছা সরাই, পথ সাজাই, নিরাপদ চলাচল নিশ্চিত করি, পরিচ্ছন্ন পথের অঙ্গীকারে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনি।গত ১৮ সেপ্টেম্বর বিডি...
20/09/2026

আগাছা সরাই, পথ সাজাই, নিরাপদ চলাচল নিশ্চিত করি, পরিচ্ছন্ন পথের অঙ্গীকারে দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে আনি।

গত ১৮ সেপ্টেম্বর বিডি ক্লিন বোরহানউদ্দিন টিমের উদ্যোগে পরিছন্ন হলো বোরহানউদ্দিন তালুকদার হাট ব্রিজ এর পূর্বপাশ ও তার আশপাশ।

পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাস্তার ওপর ও দুই পাশের আগাছা পরিষ্কার করা হয়।

চলুন, হাতে হাত রেখে গড়ে তুলি এক সুন্দর সমাজ, যেখানে পরিচ্ছন্নতা ছড়াবে সৌন্দর্য, সচেতনতা আনবে পরিবর্তন, আর ভালোবাসা গড়বে সম্প্রীতি।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

12/09/2026

আবর্জনা সরিয়ে বদলে দিলাম হাল,
নতুন রূপে জেগে উঠল রাজারবের খাল।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে ২০০+ বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হয়েছে মাধবপাশা রাজারবের খাল।

স্থান: মাধবপাশা, রাজারবের খাল, বাবুগঞ্জ, বরিশাল।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

12/09/2026

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগে ২০০+ বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হচ্ছে মাধবপাশা রাজারবের খাল।

স্থান: মাধবপাশা, রাজারবের খাল, বাবুগঞ্জ, বরিশাল।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

12/09/2026

পরিচ্ছন্ন হবে বাবুগঞ্জ মাধবপাশা রাজারবের খাল।

বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করাচ্ছেন বরিশাল -৩ আসনের মাননীয় সংসদ সদস্য #জনাব_জয়নুল_আবেদীন।

স্থান: মাধবপাশা, রাজারবের খাল, বাবুগঞ্জ, বরিশাল।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

11/09/2026

আবর্জনা সরিয়ে ফিরিয়ে দিলাম প্রাণ,
কুলকুরমাইয়ে জেগেছে নতুন প্রাণ।

চট্টগ্রাম-৭ আসনের মাননীয় এমপি Humam Quader Chowdhury এর উদ্যোগে ৬৫০+ বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হলো কুলকুরমাই খালের অংশবিশেষ...

স্থান: রোয়াজারহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

11/09/2026

কুলকুরমাইয়ের বুকে ছিল জলের ছন্দ,
আজ আবর্জনায় সে যেন নিঃশব্দ।

যে স্রোত একদিন প্রাণের কথা বলত, আজ সে ময়লার ভারে নীরব। চলুন, অবহেলার এই স্তব্ধতা ভেঙে ফিরিয়ে দিই তার হারানো প্রাণ।

চট্টগ্রাম-৭ আসনের মাননীয় এমপি Humam Quader Chowdhury এর উদ্যোগে ৬৫০+ বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হচ্ছে কুলকুরমাই খালের অংশবিশেষ...

স্থান: রোয়াজারহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

11/09/2026

চট্টগ্রাম-৭ আসনের মাননীয় এমপি Humam Quader Chowdhury এর উদ্যোগে ৬৫০+ বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে পরিচ্ছন্ন হচ্ছে কুলকুরমাই খালের অংশবিশেষ...

স্থান: রোয়াজারহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

11/09/2026

পরিচ্ছন্ন হবে কুলকুরমাই খালের অংশবিশেষ...

৬৫০+ বিডি ক্লিন তারুণ্যের অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করাচ্ছেন চট্টগ্রাম-৭ আসনের মাননীয় এমপি Humam Quader Chowdhury

স্থান: রোয়াজারহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

04/09/2026

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বাকেরগঞ্জে BD Clean 💥

02/09/2026

এই সচেতনতা সবার,
সময়টা অভ্যাস বদলাবার।

#বিডিক্লিন #পরিচ্ছন্নবাংলাদেশেরস্বপ্ন

Address

Bhola
Bhola

Alerts

Be the first to know and let us send you an email when BD Clean - Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD Clean - Bhola:

Shortcuts

Share