নিরাপদ খাদ্য অামার অধিকার

নিরাপদ খাদ্য অামার অধিকার জনগনের নিরাপদ খাদ্য অধিকার বাস্তবায়নে নিরাপদ খাদ্য অাইন বাস্তবায়ন ও সম্প্রসারন!

ভোলায় জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষে প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কের উপরে ফ্রন্ট-অপ প্যাকেজ লেভেলিং এ সতর্কতামূলক তথ্যবলি তুলে...
17/02/2026

ভোলায় জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষে প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কের উপরে ফ্রন্ট-অপ প্যাকেজ লেভেলিং এ সতর্কতামূলক তথ্যবলি তুলে ধরে সরকারি প্রবিধানমালা দ্রুত সংষ্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা "মাই রাইট" এর প্রধান নির্বাহী মোঃ শেখ ফরিদ এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ভোলা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তারা সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ খাদ্য নিরাপদ এর চেয়ারম্যান বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, দিন দিন প্যাকেটজাত খাদ্যপণ্য সাথে বোতলজাত পানি ক্রেতাদের কাছে সহজলভ্য হয়ে উঠেছে। তবে অধিকাংশ খাদ্যপণ্যের প্যাকেটের উপর ভিতরে থাকা খাদ্য ও এর উপাদান বিষয়ে কোন সতর্কতামূলক লেখা থাকে না। সরকার এ বিষয়ে একটি প্রবিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ায় এবং তাতে মতামত দেওয়ার সুযোগ দেওয়ায় সরকার এবং সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানানো হয়।
এসময় মাই রাইট এর প্রধান নির্বাহী পরিচালক শেখ ফরিদ বলেন, দেশে দিনদিন মড়কজাত খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে। কিন্তু সেই সাথে সাথে উৎপাদন, বাজারজাত করণ এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়েনি। এতে জনস্বাস্থ্য সুরক্ষা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। তাই ভোক্তাদের সচেতন করার জন্য মোড়কের উপরে বিশেষ সতর্কতামূলক তথ্য থাকা উচিৎ।
স্মারকলিপি প্রদানের সময় মাইরাইট সংস্থার নির্বাহী প্রধান শেখ ফরিদ এর সাথে ছিলেন, সুজন এর ভোলা জেলা সভাপতি মোবাশ্বীর উল্লাহ চৌধুরী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, বিশিষ্ট সমাজ সেবক সাহিত্যিক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক কামরুল আহসান হিরণ এবং দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ আর হিরণ প্রমূখ।

17/02/2026
17/02/2026

তামাক নিয়ন্ত্রণ আইন জানুন, মেনে চলুন। অন্যকেও উৎসাহিত করুন।

ছবি: Development Activities of Society-DAS

17/02/2026
17/02/2026

বাংলাদেশে প্রায় দেড় বছরেরও বেশি সময় পর আবার নির্বাচিত রাজনৈতিক সরকারের যাত্রা শুরু হচ্ছে আজ

17/02/2026

Roses are red,
violets are blue,
let's show our planet some love,
it's long overdue! 🌹

This , let's demonstrate our love for the Earth by adopting sustainable habits and supporting initiatives that help advance the .

Let's to create a more sustainable and loving world! 💚

Address

Borhanuddin
Bhola
8320

Telephone

+8801715822473

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিরাপদ খাদ্য অামার অধিকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share