রবিকর ফাউন্ডেশন

রবিকর ফাউন্ডেশন অসহায়,দরিদ্র,নিরন্ন,সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে আত্মনিমগ্ন করা ও অন্যকে উৎসাহিত করা

ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
20/03/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে রবিকরের পক্ষ থেকে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উদযাপন সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৯ মার্চ ২০২৬ (২৮...
19/03/2026

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে রবিকরের পক্ষ থেকে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উদযাপন সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৯ মার্চ ২০২৬ (২৮ রমজান) আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে এই আয়োজন করা হয়।

বৃহস্পতিবার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সিকদার হাট বাজার সংলগ্ন স্থানীয় স্কুল চত্বরে উপস্থিত সহায়হীন মানুষদের মাঝে ঈদ উদযাপন সামগ্রী বিতরণ করে। উপহারের প্রতি প্যাকেটে ছিল:

চিনি গুঁড়া চাল এক কেজি
মসুর ডাল আধা কেজি
আলু দুই কেজি
পেঁয়াজ এক কেজি
লাচ্ছা সেমাই আধা কেজি
নুডলস দুই প্যাকেট
সয়াবিন তেল হাফ লিটার
চিনি আধা কেজি এবং
গুড়ো দুধ

এর আগে রবিকর এর সদস্যরা অত্র এলাকায় উপযুক্ত গ্রহীতাকে বাছাই করে তালিকা তৈরি করে। স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর ঈদকে আনন্দময় করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একইসাথে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের জনকল্যাণ মূলক কাজে আগামীতেও সম্পৃক্ত থেকে একটি সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ্।

উল্লেখ্য, রবিকর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। শুভাকাঙ্ক্ষীদের প্রণোদনায় ও সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ষষ্ঠবারের মত পবিত্র মাহে রমজান উপলক্ষে এই আয়োজন করা হল।

আপনার সামান্য সহযোগিতা হয়ে উঠতে পারে একটি পরিবারের উৎসব মুখর ঈদ আয়োজনের অনুষঙ্গ। 🌙🎁
16/03/2026

আপনার সামান্য সহযোগিতা হয়ে উঠতে পারে একটি পরিবারের উৎসব মুখর ঈদ আয়োজনের অনুষঙ্গ। 🌙🎁

আলোকিত স্বপ্ন নিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো প্রিয় রবিকর। প্রিয় প্রাঙ্গণে দাড়িয়ে সতীর্থরা মিলে যে নতুন স্বপ্নের পথ চলা...
05/09/2025

আলোকিত স্বপ্ন নিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো প্রিয় রবিকর।

প্রিয় প্রাঙ্গণে দাড়িয়ে সতীর্থরা মিলে যে নতুন স্বপ্নের পথ চলা শুরু হয়েছিল আজ তার ৫ বছর পূর্তির ক্ষণ। মহামারির শ্বাসরুদ্ধকর সময়গুলোতে নানা শঙ্কা যখন ঝেঁকে বসেছিল তখনই নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে রবিকর এর যাত্রা শুরু হয়। রক্তদানে উদ্বুদ্ধকরণ , বৃক্ষ রোপণ কর্মসূচি, উৎসবের সময়গুলোতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে উপহার সামগ্রী বিতরণ, মননশীল সমাজ গঠনে পাঠাভ্যাস গড়ে তোলা এরকমই নানাবিধ কর্মসূচি নিয়ে নির্দিষ্ট লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে রবিকর।

আল্লাহর কাছে অসংখ্য কৃতজ্ঞতা। বন্ধুর সময়গুলো সহজ করতে দারুন প্রত্যয়ী ভূমিকা রেখেছে ফাউন্ডেশনের সদস্যগণ। মানসিক ও আর্থিক প্রণোদনা দিয়ে পাশে ছিল অগ্রজ সতীর্থ, শ্রদ্ধেয় শিক্ষকগণ। আজ তাই সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের বিশেষ ধন্যবাদ জানাই।

নানা সামাজিক সংকট মোকাবেলা করে আগামী দিনগুলোতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, গুণগত শিক্ষা, সুস্বাস্থ্য, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করে একটি টেকসই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিশীল। সেই যাত্রায় আপনাকেও পাশে পাওয়ার প্রত্যাশা রাখি। এই দীর্ঘ রাস্তা পারি দিয়ে আলোর দিগন্ত ছুঁয়ে দেখব, ইনশাআল্লাহ।

Address

Lalmohan
Bhola
8330

Telephone

+8801767820904

Website

Alerts

Be the first to know and let us send you an email when রবিকর ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রবিকর ফাউন্ডেশন:

Share