৫) মাদক সেবনে বিরোধীতা ও মাদক গ্রহীতাদের মাদক গ্রহণে নিরুৎসাহিত করার ব্যবস্থা গ্রহণ।
৬) বাল্যবিবাহ এবং যৌতুক বিরোধী বিভিন্ন কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
৭) সমাজের সার্বিক বিষয়ে নজরদারী এবং সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণসহ মানুষের কল্যাণে কাজ করায় এই সংগঠনের উদ্দেশ্য।
৭) সমাজের সার্বিক বিষয়ে নজরদারী এবং সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণসহ মানুষের কল্যাণে কাজ করায় এই সংগঠনের উদ্দেশ্য।
৮) মানুষের মাঝে স্বেচ্ছায় মানব সেবামূলক মনোভাব সৃষ্টি করা এই সংগঠনের উদ্দেশ্য।
১) এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
২) সসম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত।
৩) কোন প্রকার রাষ্ট্র, সরকার বা সমাজবিরোধী কর্মকান্ডে জড়িত নয় এবং এগুলোকে সমর্থন করে না।
৪) মানব সমাজ কল্যাণে সর্বদা সচেষ্ট।
৫) জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত নির্বিশেষে সকলের সাহায্য সহযোগিতায় সর্বদা সচেষ্ট।
৬) অসহায় ও দুস্থদের সাহায্যের চেষ্টা।
৭) প্রয়োজনীয় রক্ত সরবরাহে সর্বদা সচেষ্ট।
৮) উক্ত সংগঠনে সকলের সহযোগিতা কাম্য ও গ্রহণযোগ্য।
৯) সকল প্রকার সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণে সর্বদা সচেষ্ট।
১০) কোনো সদস্যের ব্যক্তিগত ভুল বা অন্যায়ের দায়ভার উক্ত সংগঠন বহন করে না।
১১) এই সংগঠন নিঃস্বার্থভাবে জনকল্যাণে নিয়োজিত।
১২) সদস্যগণ স্বেচ্ছায় জনকল্যাণ মূলক কাজ করে থাকে, কোনো প্রকার প্রতিদান গ্রহণ করে না।
১) সর্বনিম্ন এস.এস.সি পাশ হতে হবে।১) সর্বনিম্ন এস.এস.সি পাশ হতে হবে।
২) স্বেচ্ছায় জনসেবার মনোভাব ও সদিচ্ছা থাকতে হবে।
৩) এই সংগঠনে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেনা।
৪) সমাজ ও রাষ্ট্র পরিপন্থী যেকোন কাজ হতে বিরত থাকতে হবে।
৫) সৎ, চরিত্রবান ও সত্যবাদী হতে হবে।
৬) সদস্যকে অবশ্যই সম্পূর্ণ মাদকমুক্ত ও মাদক বিরোধী হতে হবে।
৭) সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
৮) সংগঠনের উদ্যোগে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক কাজে উপস্থিত থাকতে হবে।
৯) যে কোন যুক্তিসঙ্গত কারণে সংগঠন তার অধীনে থাকা সদস্যদের সদস্যপদ বাতিল করতে পারবে।
১) রক্তগ্রহীতা সংগঠনের প্রয়োজনে পরবর্তীতে রক্তের ব্যবস্থা করার অঙ্গীকার করবে।
২) রক্তগ্রহীতা অবশ্যই তার নিকটতম ৩ জন আত্নীয়ের রক্তের গ্রুপসহ নাম-ঠিকানা প্রদান করবে এবং তাদের মধ্যে রক্তদানের সদিচ্ছা থাকতে হবে।
৩) রক্ত গ্রহণের পূর্বে রক্তগ্রহীতার ফরম পূরণ বাধ্যতামূলক।
৪) রক্ত গ্রহণ বা দানের পূর্বে অবশ্যই রক্তের গ্রুপ ও বিশুদ্ধতা সম্পর্কে সঠিকভাবে অবগত থাকতে হবে।
৫) রক্ত গ্রহণের পরে রক্তগ্রহীতা অবশ্যই রক্তদাতা ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও সহযোগিতামূলক আচরণ করবে।
৬) রোগীর মারাত্মক পরিস্থিতিতে ২ ও ৩ নং শর্ত প্রযোজ্য নয়, তবে রক্ত গ্রহণের পরে ২ ও ৩ নং শর্তের প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।
৭) রক্তগ্রহীতা রক্ত গ্রহণের পর নিজের রক্ত অন্য কাউকে দেয়ার পূর্বে অবশ্যই সংগঠনকে জানাবে।