27/05/2026
১৬ আনা ত্যাগ আর আনন্দের বার্তা নিয়ে আসুক পবিত্র ঈদুল আজহা! 🌙✨
"নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলরে রব আল্লাহরই জন্য।"
— (আল-কুরআন)
ভৈরব উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও সর্বস্তরের যুব সদস্যদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🤝❤️
ঈদুল আজহা আমাদের শেখায় ত্যাগের মহিমা, সহমর্মিতা এবং মানবতার প্রকৃত অর্থ। আসুন, এই ঈদের খুশিতে আমরা আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ভুলে না যাই। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে হিংসা-বিদ্বেষ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
একটি বিশেষ অনুরোধ:
কুরবানির পর পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন এবং চারপাশ পরিষ্কার রাখতে আমাদের সহযোগিতা করুন। আপনার সচেতনতাই পারে আমাদের ভৈরবকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে। 🧹🧼
সবার জীবন ভরে উঠুক আনন্দ, শান্তি ও সুস্বাস্থ্যে।
ঈদ মোবারক! 🫱🏼🫲🏽🌙
— যুব রেড ক্রিসেন্ট, ভৈরব উপজেলা টিম