14/04/2026
পহেলা বৈশাখের শুভেচ্ছা! 🎉🎊
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে “পাবলিকিয়ান্স ফোরাম অব ভৈরব”-এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। নতুন বছরের এই শুভক্ষণে আমরা প্রত্যাশা করি—সব গ্লানি, দুঃখ ও সংকীর্ণতা পেছনে ফেলে আমরা এগিয়ে যাবো একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের পথে।
এই নববর্ষে সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার। আসুন, আমরা সবাই মিলে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে লালন করি এবং দেশ ও সমাজের কল্যাণে একযোগে কাজ করি।
শুভ নববর্ষ ১৪৩৩💓
ধন্যবাদান্তে,
রাজিব মিয়া
সভাপতি
বি.এম রাফিউল
সাধারণ সম্পাদক
পাবলিকিয়ান্স ফোরাম অব ভৈরব