ওয়ান-উম্মাহ্ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ছিন্নমূল ও এতিমদের শিক্ষা,গরীব-দুস্ত অসহায়দের সাহায্য, যুব উন্নয়ন,সমাজ সংস্কার ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।
২০২২ সালে আলভী সজীব অনানুষ্ঠানিকভাবে এটির কার্যক্রম পরিচালনা করে এবং ২০২৩ সালে আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠান এতিম ও দুস্তদের শিক্ষার
ব্যবস্থা ও খাওয়া দাওয়ার আয়োজন করে মানবতার দিক স্থাপনের করে, ইসলাম ও দীন-ই ব্যবস্থার আল্লাহর কিতাব পবিত্র আল কোরআনের আলোয় আলোকিত করছে ২টি উপজেলার অগণিত মাদ্রাসা ও এতিমখানা। মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়া ওয়ান-উম্মাহ্ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
এক নজরে ওয়ান-উম্মাহ্ ফাউন্ডেশনের সেবা-কার্যক্রম:
• অনগ্রসর এলাকায় শিক্ষা উপকরণ বা মাদ্রাসা ও এতিমখানা গুলোয় শিক্ষা কার্যক্রম ও শিক্ষা উপকরণ বিতরণ ,আসবাবপত্র,পোশাক ও খাবারের ব্যবস্থা করা।
• বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে হস্তশিল্প, কারিগরি, খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার জন্য অর্থ-সহায়তা প্রদান।
•বিভিন্ন শিক্ষিত যুবক বা হুজুর দ্বারা মক্তব ও মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করা।
• বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ সহায়তা প্রদান।
• চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের স্বল্প বা বিনামূল্যে চিকিৎসা সহায়তা দান।
• রমযান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার সামগ্রী,খাবার বিতরণ ও দাওয়াহ কার্যক্রম পরিচালনা।
• দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষ্যে ফিতরা,জুব্বা,পাঞ্জাবি, পোশাক ও ঈদসামগ্রী বিতরণ।
• দুঃস্থদের মধ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি উপার্জন-উপকরণ বিতরণ।
• সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায়,মসজিদ,মাদ্রাসা,বাজারে নলকূপ ও জলাধার স্থাপন।
• পরিবেশ সুরক্ষা ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে অভাবী পরিবার ও আবাসিক মাদ্রাসা আঙিনায় অধিক ফলনশীন বৃক্ষরোপণ ও পরিচর্যা।
• মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করার জন্য নানামুখী প্রশিক্ষণ ও সহায়তা প্রদান।
• পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা।
• বিধবাদের ব্যয়ভার গ্রহণ ও এতিমদের পরিণত হয়ে ওঠা অবধি অভিভাবকের দায়িত্ব গ্রহণপূর্বক শিক্ষাদান ও প্রতিপালন।
দেশ-বিদেশের যে কোনো পেমেন্ট মেথড থেকে আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন :
অথবা নিন্মোক্ত হিসাব নম্বর অনুসরণ করে সাধারণ পদ্ধতিতেও দানে অংশগ্রহণ করতে পারেন—
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল) 01757015552 (সেন্ড মানি)
বিকাশ/নগদ থেকে Payment সিলেক্ট করে পাঠাতে হবে)