Benapole-বাংলাদেশের প্রথম স্থল বন্দর

  • Home
  • Bangladesh
  • Benapole
  • Benapole-বাংলাদেশের প্রথম স্থল বন্দর

Benapole-বাংলাদেশের প্রথম স্থল বন্দর Benapole (Bengali: বেনাপোল) is a township in Sharsha Upazila in the Jessore District o

❁ শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ ❁• ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া। [১]• মিসওয়াক করা। [২]• গোসল করা এ...
03/04/2026

❁ শুক্রবারের গুরুত্বপূর্ণ সুন্নাহসমূহ ❁
• ফজরের সালাতে সুরা আস-সাজদাহ ও সুরা ইনসান পড়া। [১]
• মিসওয়াক করা। [২]
• গোসল করা এবং যথাসাধ্য পবিত্রতা অর্জন করা। [৩]
• উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি লাগানো। [৪]
• জুমু'আহ সালাতের জন্য আগে আগে রওনা হওয়া। [৫]
• বেশি বেশি দরূদ পাঠ করা। [৬]
• সুরা আল-কাহাফ পাঠ করা। [৭]
• নীরব থেকে খুতবা শোনা ও জুমু'আহর সালাত আদায় করা। [৮]
• জুমু'আহর সালাত এর পর হাল্কা নিদ্রায় যাওয়া।[৯]
• বেশি করে দু’আ করা,বিশেষ করে আসরের শেষের দিকে। [১০]

📑 রেফারেন্সঃ
[১] সহীহ বুখারী ৮৯১,সহীহ মুসলিম ১৯২০
[২] সুনান ইবনু মাজাহ ১০৯৮
[৩] সহীহ বুখারী ৮৮৩,৮৭৭
[৪] সুনান আবূ দাউদ ৩৪৩
[৫] সহীহ বুখারী ৮৮১
[৬] সুনান আবূ দাউদ ১০৪৭
[৭] মিশকাতুল মাসাবীহ ২১৭৫ (মিশকাত),দারেমী, হা/৩৪০৭, শাইখ আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন, দ্রষ্টব্য: সহীহুল জামে হা/৬৪৭১
[৮] সহীহ বুখারী ৯৩৪
[৯] সহীহ বুখারী ৯৪০
[১০] সুনান আবূ দাউদ ১০৪৮

29/03/2026

ইন্ডিয়ান লোকো দিয়ে ট্রেন বাংলাদেশে প্রবেশ করছে।

হাদি হত্যার বিচার কি হবে না!
25/02/2026

হাদি হত্যার বিচার কি হবে না!

সরাসরি যোগাযোগ করেন।01911590339
15/09/2025

সরাসরি যোগাযোগ করেন।
01911590339

ভারতীয় ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র- 1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।2. NID Card এর ফটোকপি।3. 2/2 ইঞ্...
19/08/2025

ভারতীয় ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।
10. মেডিকেল পেপারস

যারা মেডিকেল ভিসায় কলকাতায় যাচ্ছেন তাদের জন্য শুভকামনা।। কারণ এখন যাত্রীর চাপ নেই, কেনাকাটা করবেন ঘুরবেন ফিরবেন ডাক্তা...
18/08/2025

যারা মেডিকেল ভিসায় কলকাতায় যাচ্ছেন তাদের জন্য শুভকামনা।। কারণ এখন যাত্রীর চাপ নেই, কেনাকাটা করবেন ঘুরবেন ফিরবেন ডাক্তার দেখাবেন চলে আসবেন।।

ভারত ভ্রমণ কারি যাত্রীরা সোনালী ব্যাংক চেকপোস্ট বুথ থেকে ভ্রমণ কর ও পোর্ট ফ্রি দিতে পারবেন👉♦️ভ্রমণ কর ১০০০/- ♦️পোর্ট ফি ...
18/08/2025

ভারত ভ্রমণ কারি যাত্রীরা সোনালী ব্যাংক চেকপোস্ট বুথ থেকে ভ্রমণ কর ও পোর্ট ফ্রি দিতে পারবেন👉
♦️ভ্রমণ কর ১০০০/- ♦️পোর্ট ফি ৫৫/-

০ থেকে ০৫ বছর পযন্ত ফ্রি - ০৫ থেকে ১২ বছর পযন্ত হাফ ট্যাক্স।

ব্যাংক সার্ভিস : সকাল ৬:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পযন্ত।

📢 গুরুত্বপূর্ণ নোটিশআজকে ঢাকার বিভিন্ন IVAC সেন্টারে অনেক মেডিকেল ভিসার আবেদন গ্রহণ করা হয়নি।মেডিকেল ভিসা জমা দেওয়ার জন্...
14/08/2025

📢 গুরুত্বপূর্ণ নোটিশ

আজকে ঢাকার বিভিন্ন IVAC সেন্টারে অনেক মেডিকেল ভিসার আবেদন গ্রহণ করা হয়নি।
মেডিকেল ভিসা জমা দেওয়ার জন্য যারা গিয়েছিলেন, IVAC কর্মকর্তারা সবার কাছে অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস দেখানোর অনুরোধ করেছেন।
যারা অরিজিনাল কাগজপত্র দেখাতে পারেননি, তাদের আবেদনপত্র আজকে ফেরত দেওয়া হয়েছে।

✅ তাই, যারা ভবিষ্যতে মেডিকেল ভিসার আবেদন জমা দেবেন, ফটোকপি ফাইলের সাথে অবশ্যই অরিজিনাল মেডিকেল ডকুমেন্টস সঙ্গে নিয়ে আসবেন।
❌ অন্যথায় IVAC সেন্টার আপনার ফাইল গ্রহণ করবে না।

বাংলাদেশে বন্যার বিশেষ পূর্বাভাস!! আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে ১১ তারিখ থেকে উত্তরাঞ্চল এবং উজানে ব্যাপক ভারী বর্ষনের ...
14/08/2025

বাংলাদেশে বন্যার বিশেষ পূর্বাভাস!!

আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে ১১ তারিখ থেকে উত্তরাঞ্চল এবং উজানে ব্যাপক ভারী বর্ষনের কারনে উত্তরাঞ্চলের কিছুকিছু স্থানে নদনদীর পানি বিপদসীমা অতিক্রম করে নদীতীরবর্তী নিচু এলাকা সাময়িক প্লাবিত হতেপারে।

তারই ধারাবাহিকতায় রংপুর বিভাগের ডালিয়া, পাটেশ্বরী পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আগামী ২৪-৪৮ ঘন্টায় লালমনিরহাট কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুর জেলার নদ নদীর পানি আরও কিছুটা বৃদ্ধি পেয়ে আরো কিছু স্থানে বিপদ সীমা অতিক্রম করতে পারে এবং নদ-নদীর নিকটবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

এছাড়া বড় পরিসরে প্লাবিত হওয়ার সম্ভাবনা আপাতত কম। কারন উত্তরাঞ্চলে এবং উজানে বৃষ্টি কমে যাওয়ায় নদীতে পানির চাপ কমে আসতে পারে।

অন্যদিকে পদ্মা অববাহিকায় গতদিন পানি বৃদ্ধি পেলেও আজ অনেকটা স্থিতিশীল রয়েছে। পাশাপাশি যমুনা নদীর পানি সতর্ক সীমার নিচে অবস্থান করছে৷
ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চলে এবং ভারতীয় ভূখণ্ডে বিহার পশ্চিমবঙ্গ ও নেপালের পাদদেশীয় এলাকায় বৃষ্টিপাত কমে যাওয়ায় সেখানে পানির চাপ বৃদ্ধি করার মতো প্রক্রিয়া চলমান নেই।

আগামী ৭২ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাসেও আবহাওয়া মডেল গুলো এসব অঞ্চলে কম বৃষ্টিপাত নির্দেশ করছে৷ এতে আগামী ৭২ ঘণ্টায় পানি ধীরে ধীরে কমে আসার প্রবণতা দেখা যেতে পারে।

এতে পদ্মা নদীর অববাহিকায় এবং রাজশাহী বিভাগে দুই এক জায়গায় চরাঞ্চল এবং নদ নদীর তীরবর্তী নিচু এলাকা সাময়িক প্লাবিত হলেও বিপদ সীমা অতিক্রম করার মতো পরিস্থিতি এখন পর্যন্ত উপস্থিত নেই। নতুন করে কোন সম্ভাবনা তৈরি হলে জানিয়ে দেওয়া হবে।

তবে যেহেতু বাংলাদেশে বন্যা, বৃষ্টি ছাড়াও আরো অনেক কিছুর উপরে নির্ভর করে তাই সেসব বিষয় মাথায় রেখে সতর্ক থাকা ভালো। কিন্তু এতে আতঙ্কিত না হওয়াই উত্তম।

বন্যা সম্পর্কে সঠিক তথ্যের জন্য সবসময় বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দিকে নজর রাখুন। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর হতে প্রকাশিত সকল আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখুন।

ধন্যবাদ, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড
ছবী: প্রতীকী (ফাইল ফুটেজ)

ভারতীয় ভিসা ভারতীয় ভিসার জন্য আবেদন প্রক্রিয়া, নিয়মাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা...
14/08/2025

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য আবেদন প্রক্রিয়া, নিয়মাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো। এই তথ্যগুলো মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য।

ভিসার আবেদনের নতুন নিয়ম (২০২৪-২৫ অনুযায়ী)
সাম্প্রতিক সময়ে ভারতীয় ভিসার নিয়মে কিছু পরিবর্তন এসেছে, যা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করেছে। তবে কিছু বিষয়ে কঠোরতাও লক্ষ্য করা যায়।

* ভিসা প্রসেসিং ফি বৃদ্ধি: আগে যেখানে ভিসা প্রসেসিং ফি ছিল ৮২৪ টাকা, তা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এই নতুন ফি কার্যকর হয়েছে।

* ওয়াক-ইন সুবিধা: কিছু নির্দিষ্ট ক্ষেত্রে (যেমন মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট) ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ ছাড়া সরাসরি ওয়াক-ইন পদ্ধতিতে আবেদন জমা দেওয়া যায়।

* অনলাইন আবেদন: এখনো আবেদন প্রক্রিয়া মূলত অনলাইনেই করতে হয়। তবে, অনলাইন ফর্ম পূরণ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত ৮ দিনের মধ্যে) ভিসা আবেদন কেন্দ্রে (IVAC) জমা দিতে হয়।
ভিসার প্রকারভেদ এবং নিয়মাবলী

ভারতীয় ভিসা বিভিন্ন ধরনের হয়। আপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ক্যাটাগরি বেছে নিতে হবে।

১. ট্যুরিস্ট ভিসা (Tourist Visa)

* উদ্দেশ্য: পর্যটন, বিনোদন, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের সাথে দেখা করা।
* নিয়ম: সাধারণত, এই ভিসার মেয়াদ এক বছরের হয়ে থাকে এবং মাল্টিপল এন্ট্রি সুবিধা থাকে। ভ্রমণকারীদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা কেবল পর্যটনের উদ্দেশ্যেই যাচ্ছেন।

২. মেডিকেল ভিসা (Medical Visa)

* উদ্দেশ্য: ভারতে চিকিৎসার জন্য যাওয়া।
* নিয়ম: এই ভিসার জন্য, ভারতের কোনো স্বীকৃত হাসপাতাল থেকে চিকিৎসার জন্য আমন্ত্রণপত্র (Invitation Letter) বাধ্যতামূলক। এই আমন্ত্রণপত্রে রোগীর অবস্থা, চিকিৎসার ধরণ এবং আনুমানিক খরচ উল্লেখ করা থাকে। এই ভিসা সাধারণত রোগীর একজন সহকারীর জন্যও (Medical Attendant Visa) পাওয়া যায়।
৩. বিজনেস ভিসা (Business Visa)

* উদ্দেশ্য: বাণিজ্যিক বা ব্যবসায়িক কাজে ভারতে ভ্রমণ।
* নিয়ম: এই ভিসার জন্য, বাংলাদেশি প্রতিষ্ঠানের প্যাডে একটি কাভার লেটার এবং ভারতীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রণপত্র প্রয়োজন। ট্রেড লাইসেন্সের কপিও জমা দিতে হয়।

৪. অন্যান্য ভিসা: এছাড়া স্টুডেন্ট ভিসা, ট্রানজিট ভিসা, জার্নালিস্ট ভিসা, কনফারেন্স ভিসা ইত্যাদি বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, যেগুলোর জন্য নির্দিষ্ট নিয়মাবলী ও কাগজপত্র প্রয়োজন হয়।
ভারতীয় ভিসার জন্য আবেদন পদ্ধতি
ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়:

ধাপ ১: অনলাইন আবেদন ফর্ম পূরণ

* প্রথমে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC)-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://www.ivacbd.com/) অথবা ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইট (https://indianvisa-bangladesh.nic.in/) থেকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
* ফর্ম পূরণের সময় সব তথ্য পাসপোর্টের সাথে মিল রেখে সতর্কতার সাথে দিতে হবে।
* ফর্ম পূরণের সময় একটি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা এবং ছবিটি সাম্প্রতিক সময়ের হতে হবে।
ধাপ ২: আবেদন ফি প্রদান

* আবেদন ফর্ম পূরণের পর ভিসা প্রসেসিং ফি (বর্তমানে ১,৫০০ টাকা) অনলাইনেই অথবা ভিসা সেন্টারে জমা দেওয়ার সময় নগদ দিতে পারেন।
ধাপ ৩: কাগজপত্র সংগ্রহ ও প্রস্তুতি

* ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জোগাড় করে একটি নির্দিষ্ট ফাইলে সাজিয়ে রাখতে হবে।

ধাপ ৪: ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়া

* ফর্ম পূরণ এবং কাগজপত্র প্রস্তুত হওয়ার পর আপনার বিভাগ অনুযায়ী নির্ধারিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (IVAC) ফর্ম ও সব কাগজপত্র জমা দিতে হবে।
* কিছু কিছু ক্ষেত্রে (যেমন ট্যুরিস্ট ভিসা) অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের তারিখ নিতে হতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র (সাধারণত সকল ভিসার জন্য প্রযোজ্য)
* পাসপোর্ট: মূল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে এবং কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। পুরনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।
* ছবি: ২x২ ইঞ্চি (350x350 পিক্সেল) সাইজের রঙিন ছবি, যার ব্যাকগ্রাউন্ড সাদা এবং মুখমণ্ডল পরিষ্কারভাবে দেখা যায়। ছবিটি ৩ মাসের বেশি পুরোনো হওয়া যাবে না।
* জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ: এনআইডি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
* ঠিকানার প্রমাণ: বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন বা পানির বিলের ফটোকপি (৬ মাসের বেশি পুরোনো নয়)।
* পেশার প্রমাণ:
* চাকরিজীবী: কর্মস্থল থেকে NOC (No Objection Certificate) বা প্রত্যয়নপত্র।
* ব্যবসায়ী: ট্রেড লাইসেন্সের ফটোকপি।
* শিক্ষার্থী: শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি।
* আর্থিক সচ্ছলতার প্রমাণ: প্রতি জন প্রতি ১৫০ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট অথবা গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC)
বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন গ্রহণ ও বিতরণের জন্য ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC) রয়েছে।
* ঢাকা: যমুনা ফিউচার পার্ক এবং ধানমন্ডি।
* চট্টগ্রাম: চট্টেশ্বরী রোড।
* রাজশাহী: লক্ষ্মীপুর।
* সিলেট: মিরাবাজার।
* খুলনা: শিববাড়ি মোড়।
* যশোর: মনিহার সিনেমা হলের কাছে।
* ময়মনসিংহ: মাসকান্দা।
* বরিশাল: রূপাতলী।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ছোটো ছোটো IVAC রয়েছে। আবেদন জমা দেওয়ার আগে আপনার এলাকার জন্য নির্ধারিত কেন্দ্রটি নিশ্চিত হয়ে নিন।
#ভারতীয়ভিসা #ভারত #ভারতীয়

আজকের যাত্রীর চাপ দেখুন 🇧🇩🇮🇳
14/08/2025

আজকের যাত্রীর চাপ দেখুন
🇧🇩🇮🇳

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের গুপ্ত জমিদার বাড়িটি প্রায় তিনশ বছর আগের ঐতিহাসিক স্থাপনার নিদর্শন। স্থানীয়...
12/08/2025

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের গুপ্ত জমিদার বাড়িটি প্রায় তিনশ বছর আগের ঐতিহাসিক স্থাপনার নিদর্শন।

স্থানীয়ভাবে এটি অদ্দার বাড়ি বলে পরিচিত। জমিদার রামমোহন গুপ্তের হাত ধরে এ বাড়ির গোড়াপত্তন।

বাড়িটি মূলত কাঠ, চুন, সুরকি এবং ইট দিয়ে নির্মিত। এটি একটি ঐতিহ্যবাহী স্থান এবং এর স্থাপত্যে নান্দনিক ও মনোমুগ্ধকর কারুকাজ বিদ্যমান।

কথিত আছে- একসময় বাড়ির সামনে দিয়ে কেউ কখনো জুতা পায়ে, ছাতা মাথায় দিয়ে হাঁটতেন না। স্বয়ং ব্রিটিশরাও এ জমিদার বাড়িকে সম্মান জানাতেন।

ইতিহাস ও স্থানীয়দের তথ্যমতে, এই জমিদার বংশধররা ময়মনসিংহ জেলা থেকে চট্টগ্রামের লোহাগাড়ায় এসে বসতি স্থাপন করেন।

তখন এই এলাকাটি আরকান রাজ্যের অধীনে ছিল এবং এখানে একচেটিয়া আদিবাসিদের অর্থাৎ মং, চাকমা ইত্যাদি জনগোষ্ঠীর বসবাস ছিল।

তখন তারা বাঙালিদের ওপর অত্যাচার করত। তাই মং, চাকমা ও অন্য আদিবাসিদের এই এলাকা ছাড়ার জন্য রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতিকে নিয়ে আদিবাসী হটাও আন্দোলন গড়ে তোলেন।

যার পরিপ্রেক্ষিতে তারা একসময় এই এলাকা ছাড়তে বাধ্য হন। এর ধারাবাহিকতায় রামমোহন গুপ্ত হিন্দু ও মুসলমান বাঙালি জাতির কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেন এবং সবার বিপদ আপদে সাড়া দিতেন।

তার সঙ্গে একসময় এক মুসলিম মহিলার পরিচয় হয়। যার সঙ্গে তিনি ধর্মবোনের সম্পর্ক গড়ে তোলেন। হঠাৎ একদিন ওই মহিলা স্বপ্নের মাধ্যমে গুপ্তধনের সন্ধান পান।

তখন তিনি তার ধর্মভাই রামমোহনকে নিয়ে উক্ত গুপ্তধন উদ্ধার করেন। তবে তার আপন কেউ না থাকাতে ধর্মভাই রামমোহনকে সব সম্পদ দান করেন।

আর এই বিশাল সম্পদ দিয়ে রামমোহন গুপ্ত তার এই জমিদারির সূচনা করেন।

এরপর তিনি ও তার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্তির আগপর্যন্ত জমিদারি পরিচালনা করতে থাকেন।

রামমোহন গুপ্ত ছিলেন অত্যন্ত প্রজাহিতৈষী জমিদার। তিনি তার প্রজাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন।

অনেক মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেছেন।

জমিদার রামমোহন গুপ্ত তার ধর্মবোন মারা গেলে তার জন্য প্রতি বছর তিনি একই রঙের প্রায় আটটি গরু জবাই করে মেহমানদারির আয়োজন করতেন।

জমিদার রামমোহন গুপ্ত মারা যাওয়ার পর পরবর্তী জমিদাররা আস্তে আস্তে রামমোহনের ধর্মবোনের জন্য করা মেহমানদারি বন্ধ করে দেন।

বিভিন্ন তথ্যমতে, জমিদার রামমোহন গুপ্ত ১৭০০ সালের শেষের দিকে এই ভবন নির্মাণ করেন।

১৯৪৮ সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেলে এই বাড়ির দুর্দশার শুরু।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারেরা বাড়িটিতে আগুন দেয়। বহু মূল্যবান পুরাকীর্তি লুট করে।

কালের সাক্ষী এ ভবন সরকারিভাবে সংরক্ষণ প্রয়োজন।

©যুগান্তর

Address

Benapole
7431

Telephone

+8801911590339

Website

Alerts

Be the first to know and let us send you an email when Benapole-বাংলাদেশের প্রথম স্থল বন্দর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Benapole-বাংলাদেশের প্রথম স্থল বন্দর:

Share

Benapole-বাংলাদেশের প্রথম স্থল বন্দর

Benapole (Bengali: বেনাপোল) is a township in Sharsha Upazila in the Jessore District of Bangladesh. The Petrapole Customs station of India is situated across the border and since 1971 (some sources say 1947), many people have travelled between Bangladesh and India through Benapole Customs / Land port station. The railway link between Bangladesh and India through Benapole was discontinued when war broke out between Pakistan and India in September 1965 (during this time, modern day Bangladesh was part of Pakistan, known as East Pakistan). Urbanization of Benapole started in the 1990s along the Grand Trunk Road. In April 1971, the operational area of the sector 8 comprised the districts of Kushtia, Jessore, Khulna, Barisal, Faridpur and Patuakhali. At the end of May the sector was reconstituted and comprised the districts of Kuhstia, Jessore, Khulna, Satkhira and the northern part of Faridpur district. Benapole served as the headquarters of sector 8 in the liberation war. It has the largest land port in south Asia.