Gopalpur Forum, Begumganj, Noakhali

Gopalpur Forum, Begumganj, Noakhali Community & Social Development Organization in Gopalpur Union area situated in Begumganj, Noakhali, Bangladesh, Asia.

১ জুলাই গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদে অভিভাবক সদস্য নির্বাচনে প্রার্থী হয়েছেন এলাকার ৬ জন অভিভাবক ।১....
29/06/2024

১ জুলাই গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদে অভিভাবক সদস্য নির্বাচনে প্রার্থী হয়েছেন এলাকার ৬ জন অভিভাবক ।
১. আব্দুস সাত্তার রতন,
২. ফজলে আজিম বচন,
৩. মোঃ সামছুল আলম,
৪. মনোয়ার হোসেন মিলন,
৫. মোহাম্মদ ইউসুফ.
৬. আবদুর রশিদ।
বর্তমান শিক্ষা ব্যবস্থার বেহালদশা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দক্ষ শিক্ষক সংকট, শিক্ষার পরিবেশ বিনষ্ট, ইভটিজিং সহ যাবতীয় সমস্যা সমাধানে সাধ্যের মধ্যে সর্বোচ্চ ভুমিকা রাখবেন এইসব অভিভাবক সদস্য প্রার্থীরা। আশা করি, যারা নির্বাচিত হবেন তারা সকল অভিভাবকের পক্ষে বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে সর্বদা সক্রিয় থেকে যথাযথ দায়িত্ব পালন করবেন। আর যারা নির্বাচিত হবেননা তারাও সচেতন অভিভাবক হিসেবে শিক্ষার কল্যাণে সর্বদা সক্রিয় থাকবেন - ইনশাআল্লাহ।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর ড. আফতাব আহমাদ ছাত্রজীবনে ১৫ই ফেব্রুয়ারী ১৯...
27/06/2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর ড. আফতাব আহমাদ ছাত্রজীবনে ১৫ই ফেব্রুয়ারী ১৯৬৯ সালে মুক্তিযুদ্ধের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের সমাবেশে প্রথম 'জয় বাংলা' শ্লোগান উচ্চারণ করেন। তিনি গোপালপুর ইউনিয়নের মির্জানগর গ্রামের ভুঁইয়া বাড়ির কৃতিসস্তান।

স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রফেসর ড. আফতাব আহমাদ এখন দুনিয়াতে নেই। ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক কোয়ার্টারের চতুর্থ তলায় নিজ বাসায় তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়।
সেদিন বাসার কলিংবেলের শব্দে গৃহকর্মী দরজা খুলে দিলে জিন্স প্যান্ট ও মাথায় ক্যাপ পরা কয়েকজন দ্রুত ভেতরে ঢুকে তাকে তিনটি গুলি করে পালিয়ে যান। এ সময় তাঁরই ২জন সহযোগী ছিলেন সিঁড়ির নিচে। তিন দিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আফতাব স্যার মারা যান। পরে তার স্ত্রী নুরজাহান আফতাব শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বাদী স্যারের স্ত্রী নূরজাহান আফতাব এরই মধ্যে মারা গেছেন।

বহুল আলোচিত অধ্যাপক আফতাব আহমাদ হত্যা মামলা দীর্ঘ ১৭ বছর ধরে ফ্ইালবন্দী হয়ে পড়ে রয়েছে। এ মামলার তদন্ত এখন অনেকটাই রাষ্ট্রীয় হিমাগারে।
আমরা স্যারের রূহের মাগফিরাত কামনা করছি এবং সরকারের নিকট এ হত্যার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।

গোপালপুর ইউনিয়নের আটিয়াকান্দি পাটোয়ারী বাড়ি
04/06/2024

গোপালপুর ইউনিয়নের আটিয়াকান্দি পাটোয়ারী বাড়ি

5.0 ★ · অধিবাসীদের সমিতি

রেজ্জাকপুর মানবকল্যাণ যুবসংঘের অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ গোপালপুর ইউনিয়নের রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ...
23/05/2024

রেজ্জাকপুর মানবকল্যাণ যুবসংঘের অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ

গোপালপুর ইউনিয়নের রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (২২ মে) আয়োজিত এক ব্যতিক্রমী ও মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বেলাল হোসাইন ও পুলিশের এডিশনাল ডিআইজি মো. শাহজাহান। আরো উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টু, মোঃ আলা উদ্দিন প্রমুখ।

সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং প্রথা বন্ধ করা ও শিশু-কিশোরদেরে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এক ব্যতিক্রমী ও মহতি উদ্যোগ নেয় রেজ্জাকপুর মানবকল্যাণ যুব সংঘ।
"গোপালপুর ইউনিয়নের ৪টি মসজিদ এলাকার কিশোররা যদি টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে।" এমন ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত নামাজ পড়ে এমন ৩৮ কিশোরের হাতে পুরস্কার তুলে দেয়া হয় শায়খ আহমাদুল্লাহর উপস্থিতিতে । আরও অনেকেই প্রতিযোগিতায় অংশ নেয়। এ ছাড়া আরও ৭০ কিশোরকে পুরস্কার দেয় যুব সংঘ।

---- নাজমুস সাকিব।

শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় (গোপালপুর) বাংলাবাজার,এরএসএসসি-২০২৪ পরীক্ষার ফলাফল: মোট পরীক্ষার্থী-১৬৮ জন, উত্তীর্ণ-১০০ জন, ...
13/05/2024

শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় (গোপালপুর) বাংলাবাজার,
এরএসএসসি-২০২৪ পরীক্ষার ফলাফল:
মোট পরীক্ষার্থী-১৬৮ জন, উত্তীর্ণ-১০০ জন,
GPA 5-০, জন, পাসের হার - ৫৯.৫২%

গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়েরএরএসএসসি-(২০২৪) পরীক্ষার ফলাফল: মোট পরীক্ষার্থী-১৯৩ জন, উত্তীর্ণ-১২০ জন, GPA 5-২ জন, প...
12/05/2024

গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের
এরএসএসসি-(২০২৪) পরীক্ষার ফলাফল:
মোট পরীক্ষার্থী-১৯৩ জন, উত্তীর্ণ-১২০ জন,
GPA 5-২ জন, পাসের হার - ৬৩.৪৯%

 #ইন্নালিল্লাহি_ওয়াইন্নাইলাইহি_রাজিউনঢাকা পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা গোপালপুর ইউনিয়নের পরিচিতমুখ জনাব এম এ জি বা...
19/04/2024

#ইন্নালিল্লাহি_ওয়াইন্নাইলাইহি_রাজিউন
ঢাকা পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা গোপালপুর ইউনিয়নের পরিচিতমুখ জনাব এম এ জি বাবুল রাতে ইন্তেকাল করেন.. । তিনি দীর্ঘদিন লিভারের জটিলতায় ভূগছিলেন. লিভার অপারেশনের পর আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান।
বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত মরহুম এম এ জি বাবুল জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। আল্লাহ তা'আলার নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ।

উল্লেখ্য; এর আগে গত ১৬ এপ্রিল (মঙ্গলবার) তারই ছোটভাই দেলোয়ার হোসেন ইতালিতে হার্ট-অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

 #দুঃখজনক_সংবাদ:ঢাকা পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা গোপালপুর ইউনিয়নের পরিচিতমুখ জনাব এম এ জি বাবুলের ছোটভাই দেলোয়ার ...
17/04/2024

#দুঃখজনক_সংবাদ:
ঢাকা পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা গোপালপুর ইউনিয়নের পরিচিতমুখ জনাব এম এ জি বাবুলের ছোটভাই দেলোয়ার হোসেন ইতালিতে হার্ট-অ্যাটাকে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন অসুস্থ ও চিকিৎসাধীন বড়ভাই জনাব এম এ জি বাবুলের জন্য উদ্বিগ্নে থাকা দেলোয়ার হোসেন গতকাল রাত ১০:৩০টার সময় ইন্তেকাল করেন.. (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

আল্লাহ তা'আলার নিকট মরহুম দেলোয়ার হোসেন (ছবিতে ২য়)-এর রুহের মাগফিরাত কামনা করছি এবং হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা (১ম ছবি) চিকিৎসাধীন জনাব এম এ জি বাবুলের সুস্থতার জন্য দো'য়া করছি।

------ সোহেল মাহমুদ (Page Moderator), বসন্তবাগ, বাংলাবাজার।

একটি হারানো বিজ্ঞপ্তি 🥲🥲==============মধুপুর গ্রামের মাদ্রাসাছাত্র আবু বকর উমর, বাবার নাম আবু তাহের দুলাল, বয়স  ১২ বছর। ...
26/02/2024

একটি হারানো বিজ্ঞপ্তি 🥲🥲
==============
মধুপুর গ্রামের মাদ্রাসাছাত্র আবু বকর উমর, বাবার নাম আবু তাহের দুলাল, বয়স ১২ বছর। - সে গত ২৩ ফেব্রুয়ারি রাগ করে বাড়ী থেকে বের হয়ে যায়। এখন পর্যন্ত ফিরে আসেনি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি খুঁজে পান তাহলে অবশ্যই নিম্নোক্ত নাম্বারে ফোন দিয়ে জানাবেন।
যোগাযোগ: 01849273303,
01895273748😎 ০১৮১৪৩৬১৯১৫)
গ্রাম-মধুপুর (রুস্তম মুন্সী বাড়ী),
ইউনিয়ন-গোপালপুর, বেগমগঞ্জ, নোয়াখালী।

সবাই Share করে নিখোঁজ ছেলেটির সন্ধান পেতে সহযোগিতা করুন।

গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়,এসএসসি -২০২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
14/02/2024

গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়,
এসএসসি -২০২৪ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়,এসএসসি -২০২৪ খ্রি: পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ।।
14/02/2024

শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়,
এসএসসি -২০২৪ খ্রি: পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ।।

কোটরা মহব্বতপুরের রাসেলদ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক...
22/12/2023

কোটরা মহব্বতপুরের রাসেল
দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত

গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম রাসেল (৩২) ।

গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত সাড়ে ১০ টার দিকে হকিস্ট্রিট শহরে তার এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যান রাসেল। খাবার শেষে নিজ দোকানে ফেরার পথে দ. আফ্রিকান নিগ্রো সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় পড়ে থাকেন। পরে তার সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সেখানে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে মৃত্যুর জানতে পারেন নিহতের বড় ভাই (মাদরাসা শিক্ষক) আলমগীর হোসাইন।

দীর্ঘ ১২ বছর থেকে দ. আফ্রিকায় রয়েছেন, দেড় বছর পূর্বে দেশে এসে বিয়ে করে যান। ৯ মাস বয়সী রাইসা আক্তার নামে এক কন্যাও সন্তান রয়েছে তার ।

Address

Gopalpur
Begumganj
NOAKHALI3828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gopalpur Forum, Begumganj, Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share