গোপালপুর ফাউন্ডেশন

গোপালপুর  ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গোপালপুর ফাউন্ডেশন, Nonprofit Organization, Gopalpur union, Begumganj.

গোপালপুর ফাউন্ডেশন বেগমগঞ্জ উপজেলার ০২ নং গোপালপুর ইউনিয়নে ০১/০১/২০২১ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। একটি সামাজিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ফাউন্ডেশনের মূল কার্যক্রম যথাক্রমে ইউনিয়নের শিক্ষার প্রসার, যুব উন্নয়ন ও মাদক বিরোধী গণ সচেতনতা।

03/04/2026

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ট্রাইবেকারে (৪-৩) হারিয়ে দক্ষিণ এশিয়ার নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

অভিনন্দন টিম বাংলাদেশকে!

https://www.facebook.com/share/p/1FxvE1WPmo/
13/03/2026

https://www.facebook.com/share/p/1FxvE1WPmo/

গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ; সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহবান

https://citynewsbd24.com/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BE%E0%...
13/03/2026

https://citynewsbd24.com/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%AB%E0%A6%A4/

সাইফুল ইসলাম জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ     নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে.....

https://dailynayadiganta.com/bangladesh/country-news/lcbn0PzKgFcp
13/03/2026

https://dailynayadiganta.com/bangladesh/country-news/lcbn0PzKgFcp

গোপালপুর ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার প্রসার, যুবকদের স্বনির্ভর করতে নানা কারিগরি প্রশিক্ষণ .....

https://dailycumillarprotichobi.com/post/11953/
13/03/2026

https://dailycumillarprotichobi.com/post/11953/

গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ; সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহবান সাইফুল ইসলাম জেলা প্রতিনি....

https://www.somoybanglar.com/details/69b2d52dc26216c3c08343cb/
13/03/2026

https://www.somoybanglar.com/details/69b2d52dc26216c3c08343cb/

সাইফুল ইসলাম | জেলা প্রতিনিধি নোয়াখালী | নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে.....

https://eisomoyernoakhali.com/news/1185
13/03/2026

https://eisomoyernoakhali.com/news/1185

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ফাউন্ডেশন -এর উদ্যোগে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স...

গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত, সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বানগতকাল ১২ মার্চ বৃহস্পতিবার বেগমগঞ্জ ...
12/03/2026

গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত, সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান

গতকাল ১২ মার্চ বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্বেচ্ছাসেবকদের সম্মানে স্থানীয় ক্যাফে স্টার রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ নুর নবীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এ এফ এম মাসুদ আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু, গোপালপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আবু তাহের, সেক্রেটারি আবদুল আউয়াল খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম দুলাল মেম্বার, সাবেক চেয়ারম্যান প্রার্থী আলা উদ্দিন মামুন, বেগমগঞ্জ স্যোশাল এলাইনমেন্ট এর সেক্রেটারি মশিউর রহমান ফাহাদ, ইসলামী আন্দোলনের ইউনিয়ন অর্থ সম্পাদক আবুল বাসার, ছাত্র শিবিরের বাংলা বাজার থানা সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

মোশাররফ হোসেন মিন্টু বলেন, মানবতার সেবা সব চাইতে বড় সেবা। সামাজিক সংগঠন গুলোর স্বেচ্ছাসেবকরা নিজের খেয়ে সমাজের মানুষের জন্য কাজ করে। এটা বড় মনের মানুষ ছাড়া সম্ভব নয়। গোপালপুর ফাউন্ডেশন মানবতার সেবায় দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। আমি তাদের অনেক কর্মকান্ড নিয়ে ওয়াকিবহাল এবং সন্তষ্ট। আশাকরি আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবু তাহের বলেন, যুবকরাই সমাজের গতিপথ পরিবর্ত করতে পারে। গত জুলাই বিপ্লব সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। গোপালপুর ফাউন্ডেশনের যুবকরা গোপালপুর ইউনিয়নের মাদকের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছে সেটা দৃষ্টান্তমূলক।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম দুলাল বলেন, মানবতার সেবায় এবং মাদকের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের জাগ্রত হতে হবে। সমাজের সকল অন্যায় ও বিশৃঙ্খলার প্রতিরোধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে উঠবে।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী বলেন, গোপালপুর ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার প্রসার, যুবকদের স্বনির্ভর করতে নানা কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে এবং মাদকের বিরুদ্ধে সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাবেক ও বর্তমান একদল যুবকের হাত ধরে গড়া এই সংগঠন নানাবিধ দৃষ্টান্তমূলক ককর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যে জেলায় আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, মধুপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার আবদুল মতিন, সংগঠনের সদস্য সচিব ডেন্টিস্ট মাহবুবুর রহমান, চাটখিল কামাল মাজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসেন পলাশ, জীবন বীমা কর্পোরেশন মাইজদী শাখার ম্যানেজার মাহবুবুর রহমান, কানকির হাট ডিগ্রি কলেজের প্রভাষক মোতাহের হোসেন সহ ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবকবৃন্দ।

আসসালামু আলাইকুম।মাহে রামাদান আমাদের দোর গোড়ায় কড়া নাড়ছে।প্রতি বছরের ন্যায় এবারো আমরা মাহে রামাদান উপলক্ষে কিছু পরিকল্পন...
18/02/2026

আসসালামু আলাইকুম।
মাহে রামাদান আমাদের দোর গোড়ায় কড়া নাড়ছে।
প্রতি বছরের ন্যায় এবারো আমরা মাহে রামাদান উপলক্ষে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। সে গুলো হচ্ছে:-
গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের ৯ ওয়ার্ডের অন্তত ৪ টা ওয়ার্ডের একটা করে ৪ টা মসজিদে বয়স্ক কোরআন শিক্ষার আসর এবং বাকি ৫ টা ওয়ার্ডের ৫ টা মসজিদে বাংলা অনুবাদ ও অর্থসহ কুরআন বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।
প্রাথমিকভাবে ০১ নং ওয়ার্ড এর বেতুয়াবাজার জামে মসজিদ ও ০২ নং ওয়ার্ড এর তুলাচারা পুরাতন জামে মসজিদে বয়স্ক কুরআন ক্লাশ ১লা রমজান থেকে শুরু হতে যাচ্ছে।
আর দুইটা ওয়ার্ড থেকে দুইটা মসজিদ টার্গেটে রাখছি। কোন ভাই দায়িত্ব নিতে চাইলে আমাদের জানাবেন।
উক্ত কাজে আপনাদের পরামর্শ ও সার্বিক সহায়তা কামনা করছি।
ধন্যবাদান্তে,
ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী
আহ্বায়ক
গোপালপুর ফাউন্ডেশন।

Address

Gopalpur Union
Begumganj
3828

Website

Alerts

Be the first to know and let us send you an email when গোপালপুর ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share