আমাদের হাটপুকুরিয়া

আমাদের হাটপুকুরিয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমাদের হাটপুকুরিয়া, Community Organization, Hatpukuria, Payalgacha, Cumilla, Barura.

বাল্যবিবাহ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় হলো শিক্ষা। তাই মেয়েদের শিক্ষার সুযোগ প্রদান, বিশেষ করে গ্রামীণ এলাকায়, বিব...
05/05/2024

বাল্যবিবাহ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায় হলো শিক্ষা। তাই মেয়েদের শিক্ষার সুযোগ প্রদান, বিশেষ করে গ্রামীণ এলাকায়, বিবাহ বিলম্বিত করতে এবং তাদের জীবন সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে মেয়েদের ক্ষমতায়ন করতে সাহায্য করতে পারে। অর্থনৈতিক দুর্দশা বাংলাদেশে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ।

কাউসার ভূঁইয়ার মায়ের জন্য ১ ব্যাগ A+ দিয়েছে Sohel Patwary ❤️ তার ৯তম ব্যাগ ব্লাড ডোনেশন করেছেন কুমিল্লা মডার্ণ হসপিটালের...
03/05/2024

কাউসার ভূঁইয়ার মায়ের জন্য ১ ব্যাগ A+ দিয়েছে Sohel Patwary ❤️

তার ৯তম ব্যাগ ব্লাড ডোনেশন করেছেন কুমিল্লা মডার্ণ হসপিটালের।




02/05/2024

রক্তের সমস্যা সমাধান করতে ভলান্টিয়ার হয়ে কাজ করতে চান?

কিছু স্টেপ ফলো করুন, নতুন ভলান্টিয়ার্স দের অনেক কাজে আসবে

🟢 ভলান্টিয়ারি শুরু করার আগেই নিজের মনকে পরিবর্তন করুন। একজন ভলান্টিয়ার এর মন হবে বিশাল বড়, যেখানে থাকবেনা কোনো ক্ষোভ, হিংসা, অহংকার, বিদ্বেষ।

🟢 সবার প্রথমে নিজের ফ্যামিলি, রিলেটিভ, পরিচিত মানুষদের সচেতন করতে থাকুন। সচেতন ছাড়া রক্তের সমস্যার কোনো সমাধান নাই।

🟢 সিনিয়রদের কাছ থেকে ভালোমত শিখতে থাকুন। ব্লাডের কাজে অনেক কিছু জানার দরকার আছে। জানার আগ্রহ রাখুন শিখতে পারবেন।

🟢 প্রাথমিক ভাবে জেনে নিন কোন রুগীর কত ব্যাগ ব্লাড লাগতে পারে এবং কোন রুগির কেমন কন্ডিশন হলে কত ব্যাগ ব্লাড লাগতে পারে।

🟢 নিজের কাছে কোনো ব্লাড রিকোয়েস্ট আসলে রুগির কাছ থেকে সময় বের করে নিন (রুগীর কন্ডিশন আনুযায়ী) তারপর অনলাইন থেকে ডোনার ম্যানেজ করার ট্রাই করুন। না পারলে নিজের হাতের ডোনার ব্যবহার করুন।

🟢 নিজের রিকোয়েস্ট গুলো প্রথমে নিজে ম্যানেজ করার ট্রাই করুন। নিজে ম্যানেজ করতে না পারলে অন্য ভলান্টিয়ারদের সাহায্য নিন।

🟢 ব্লাড পোষ্ট কপি করার আগে পোষ্টের নাম্বারে কল দিয়ে আপডেট জেনে নিয়ে তারপর কপি-পেস্ট করুন।

🟢 নিজের কাজ নিয়ে অহংকার কখনই করবেন না।

🟢যেকোনো ব্লাড রিকোয়েস্টে পুরো ডিটেইলস নিয়ে নিন।

যেমন,
✔️রুগির সমস্যা (এইটা আপনাকে বুঝতে সাহায্য করবে কখন এবং কত ব্যাগ ব্লাড লাগতে পারে)
✔️ওয়ার্ড বেড নাম্বার (ডোনারের হয়রানি কমাবে, রুগির অথবা ডোনারের মোবাইল অফ হয়ে গেলেও ডোনার রুগির কাছে পৌছে যেতে পারবেন।
✔️কত ব্যাগ লাগবে (রুগীর লোক যেটাই বলুক আপনার বুঝে নিতে হবে আসলে কত ব্যাগ লাগবে)
✔️কখন লাগবে (নিজের হাতে ডোনার থাকলে নির্দিষ্ট সময়ের ১ ঘন্টা আগ মুহুর্ত অনলাইনে খুজুন। না পেলে নিজের ডোনার পাঠিয়ে দিন। এবং হাতে ডোনার না থাকলে নিজে কিছুক্ষন অনলাইনে ট্রাই করার পর অন্য ভলান্টিয়ার্স দের হেল্প নিন)
✔️যোগাযোগ নাম্বার (অবশ্যই রুগীর সাথে হসপিটালে যিনি আছেন তার নাম্বার)
✔️যেকোনো পোষ্ট দেখেই গনহারে কপি করা, পোস্ট পাওয়ার সাথে সাথে অন্যান্য ভলান্টিয়ার দের ইনবক্সে নক দেয়া, মেনশন দেয়া এগুলো থেকে বিরত থাকুন।

* সর্বপরি একটা কথা মাথায় রাখবেন সবাই, ব্লাড ম্যানেজ করতে থাকলে সারা জীবন ব্লাড ম্যানেজ করলেও এইটার সমাধান হবে না। একমাত্র মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেই এইটার সমস্যা সমাধান করা সম্ভব। তাই মানুষকে বেশী বেশী সচেতন করুন এবং রক্তদানে উৎসাহ প্রদান করুন।

এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে আমাদের করণীয়: ১) তীব্র গরমে কাজ করে এসেই ঠান্ডা বরফ মিশ্রিত পানি পান করা থেকে বিরত থাকতে...
30/04/2024

এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে আমাদের করণীয়:

১) তীব্র গরমে কাজ করে এসেই ঠান্ডা বরফ মিশ্রিত পানি পান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে; বিশুদ্ধ পানি পান করবেন কিছুক্ষণ পর।

২) রাস্তায় চলাচলের সময় যথাসম্ভব ছায়াযুক্ত স্থান ব্যবহার করুন। প্রয়োজনে ছাতা/ক্যাপ ও সানগ্লাস ব্যবহার করুন।

৩) পানি পান করার সময় ধীরেধীরে পান করুন।

৪) গরমে খাবার স্যালাইন খাওয়া যায় তবে সীমিত পরিমাণে।

৫) শরীর দুর্বল অনুভব হলে ডাক্তারের পরামর্শ নিন।

৬) পাতলা এবং মসৃণ কাপড় পরিধান করুন।

৭) যেখানে অক্সিজেনের মাত্রা কম সেই স্থান গুলো এড়িয়ে চলুন।

৮) তরল জাতীয় খাবার খান; অতিরিক্ত ঝাল জাতীয় খাবার ত্যাগ করুন। সহজে হজম হয় এমন খাবার খাওয়া ভালো।

৯) কোমল পানীয় ও জুস খাওয়া থেকে বিরত থাকুন।

১০) একটানা শারীরিক পরিশ্রম করা যাবেনা।

১১) ঘরের পরিবেশ যাতে ভ্যাপসা গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন।

আজকে কুমিল্লাস্থ হাটপুকুরিয়াবাসীর ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গ্রামের সবাইকে একসাথে দেখে ভালো লাগছে। এভাবে সবাই কুমিল্লা...
31/03/2024

আজকে কুমিল্লাস্থ হাটপুকুরিয়াবাসীর ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

গ্রামের সবাইকে একসাথে দেখে ভালো লাগছে। এভাবে সবাই কুমিল্লায় একতাবদ্ধ হয়ে থাকলে সকল বিপদ আপদে পাশে পাওয়া যায়। উদ্যোগদের ধন্যবাদ জানাই ❤️❤️

#কুমিল্লাস্থ_হাটপুকুরিয়া
#বিজয়

আজ হাটপুকুরিয়া গ্রাম উন্নয়ন সংগঠন (বিজয়) এর সদস্য নাজমুল হোসেন এক ব্যাগ লাল ভালোবাসা উপহার দিলেন ❤️
31/03/2024

আজ হাটপুকুরিয়া গ্রাম উন্নয়ন সংগঠন (বিজয়) এর সদস্য নাজমুল হোসেন এক ব্যাগ লাল ভালোবাসা উপহার দিলেন ❤️

স্মার্ট কার্ড বিতরণের সময়সূচীঃ ২৭-০৩-২০২৪ (বুধবার) স্থানঃ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বরুড়া, কুমিল্লা।আমাদের হাটপুক...
17/03/2024

স্মার্ট কার্ড বিতরণের সময়সূচীঃ ২৭-০৩-২০২৪ (বুধবার)

স্থানঃ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বরুড়া, কুমিল্লা।

আমাদের হাটপুকুরিয়া গ্রামে স্মার্ট কার্ড পাবে ৮৬২জন।

🌸পুরুষদের স্মার্ট কার্ড সংগ্রহ সকাল ৯টা থেকে।

🌺 মহিলাদের স্মার্ট কার্ড সংগ্রহ দুপুর ১টা থেকে।

*আপনার স্মার্ট কার্ড প্রস্তুত হয়েছে কিনা জানার জন্য:-

https://services.nidw.gov.bd/nid-pub/card-status

-আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস Complete দেখালে বুঝে নিবেন আপনার স্মার্ট আইডি কার্ডপ্রস্তুত হয়েছে।

*স্মার্ট কার্ড সংগ্রহ করতে কি কি লাগে?

🌻যাদের পুরাতন জাতীয় পরিচয়পত্র আছে, তারা স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রে ভোটারগণকে অবশ্যই মূলজাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে আসতে হবে।

- নতুনদের আইডি কার্ডের জন্য আবেদন জমা দেওয়ার সময় যে ফরম নাম্বার বা ভোটার স্লিপ দেওয়া হয়, স্মার্ট কার্ড সংগ্রহ করার সময় সেটি সাথে করে নিতে হবে।

🌻আমার স্মার্ট কার্ড অন্যজন গ্রহণ করতে পারবে?

-নির্বাচন কমিশনের নীতি অনুসারে একজনের জাতীয় পরিচয়পত্র অন্যজন গ্রহণ করতে পারবে না। স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য কিছু ফরমালিটি মানতে হয়। তাই আপনার স্মার্ট কার্ড আপনাকেই সংগ্রহ করতে হবে।

Address

Hatpukuria, Payalgacha, Cumilla
Barura
3561

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের হাটপুকুরিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share