26/02/2026
ক্লাবের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনটির পক্ষ থেকে প্রথম ধাপে মোট ২৫ ব্যাগ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও ১৫ ব্যাগ ইফতার সামগ্রী অসহায় পরিবারগুলোর মাঝে পৌঁছে দেওয়া হয়। এতে এলাকার ব হু দরিদ্র পরিবার উপকৃত হয়েছে।
এই উদ্যোগে সহযোগিতা করছেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা এস এম রাসেল ইসলাম।
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ক্লাবের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজান মাসে এমন সহায়তা অনেক পরিবারের জন্য বড় সহায়ক হিসেবে কাজ করে। তারা সংগঠনের সকল সদস্য ও যিনি সহযোগিতা করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।