Blood Donors Of Barisal

Blood Donors Of Barisal মুমূর্ষু অসহায় মানুষের রক্ত ম্যানেজ ?

আমাদের চারপাশে প্রতিদিন অসংখ্য মানুষ রক্তের অভাবে মৃত্যুকে বরণ করছে। আর এই অকালে একটি প্রাণ ঝরে যাওয়া থেকে রক্ষা করতে পারে আমাদেরই কয়েক ফোঁটা রক্ত। তাই আপনারা যারা সুস্থ্য-সবল মানুষ তারা রক্ত দিয়ে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এগিয়ে আসুন। এই পেজটি স্বেচ্ছায় রক্ত দাতাদের জন্য। যে কোন সুস্থ্য-সবল রক্ত দানে উপযোগী মানুষ যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তারা এই পেজটিতে লাইক দিয়ে পেজ ওয়ালে ব্

লাড গ্রুপ লিখে পোস্ট দিতে পারেন। এর ফলে যার রক্তের প্রয়োজন হবে সে রক্ত দিতে ইচ্ছুক ব্যাক্তির সাথে যোগাযোহ করে রক্ত নিতে পারবে। এছাড়াও আমরা আমাদের ডাটাবেজে আপনাদের নাম, রক্তের গ্রুপ এবং লোকেশন অ্যাড করে নিব। যারা নাম, ঠিকানা, মোবাইল নম্বর প্রকাশ করতে চান না তারা ইনবক্সে ম্যাসেজ পাঠাতে পারেন। সকলের সহযোগীতার মাধ্যমে আমরা মানব প্রাণ বাঁচানোর মহান উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে চাই

20/04/2024

নিম্নোক্ত কষ্টকর পরিস্থিতি-তে কি করা যায়, আপনাদের পরামর্শ চাই-

১। যখন রক্তদাতা রক্ত দিবে বলে রোগীর লোককে অপেক্ষা করায়, কিন্তু রক্ত দিতে আর আসে না।

২। যখন অনেক দূর থেকে রাত-বিরাতে রক্তদাতা রক্ত-দানের জন্য হাসপাতালের গেইটে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু রোগীর লোক ফোন-ই ধরে না।

৩। যখন কোন রক্ত-দাতা রক্ত দিতে এসে রোগীর লোকের কাছে টাকা-পয়সা দাবী করে।

৪। যখন কোন রোগীর লোক রক্তদানের পর রোগীকে এক গ্লাস পানিও পান করায় না।

৫। যখন আমাদের ক্যাম্পেইন-গুলাতে অনেকেই ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করায় আর প্রতিজ্ঞা করে যে কোন সময় রক্ত দান করতে ইচ্ছুক, কিন্তু ডাকলে আর আসে না।

৬। যখন কোন রোগীর লোককে রক্ত ম্যানেজ করে দিবার পর বলা হয় যে- আপনার পরিবারের সবার রক্তের গ্রুপ-এর একটা লিস্ট করে আমাদের দিবেন, কিন্তু পরে আর চিনে না।

৭। যখন কোন ছেলে তার বাবা বা মায়ের জন্য রক্ত চায়, অথচ নিজের রক্তের গ্রুপ-ই জানে না।

৮। যখন ডেলিভারী রোগীকে ওটি-তে ঢুকিয়ে বলে, ইমার্জেন্সী রক্ত লাগবে। অথচ মিনিমাম ৯ মাস আগে তারা এই পরিস্থিতির কথা জানত।

৯। যখন দেখি, আমাদের সব রক্তের সংগঠক-দের মধ্যে একতা নেই, অথচ আমরা সবাই এক হয়ে কাজ করতে পারলে আমাদের কাজ-টা আরো অনেক সহজ হয়ে যেত।

সবার গঠন-মূলক পরামর্শ চাই, কাউকে হেয় করে কোন মন্তব্য চাই না, প্লিজ।

Address

Barishal
8200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Donors Of Barisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Blood Donors Of Barisal:

Share