15/04/2026
উত্তরণ বরাবরই শুদ্ধ বাঙালি সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিয়োজিত। সেই ধারাবাহিকতায় প্রতি বছর রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মরণে আমরা আয়োজন করি “জীবনানন্দ মেলা”। এ বছরের মেলাও আপনাদের সবার ভালোবাসা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মেলায় আগত সকল দর্শনার্থী, সম্মানিত কলেজ প্রশাসন, মিডিয়া প্রতিনিধিবৃন্দ এবং স্টল মালিকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের উপস্থিতি, সহযোগিতা ও উৎসাহ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছে। আপনাদের সমর্থন ছাড়া এত সুন্দর ও সুশৃঙ্খল একটি মেলা আয়োজন করা কখনোই সম্ভব হতো না।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সরকারি ব্রজমোহন কলেজের সকল ছাত্রসংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে, যারা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
এই মেলার মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে বাংলা সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি জীবনানন্দ আমাদেরই একজন তা সবার মাঝে ছড়িয়ে দিতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় পরিসরে, আরও সুন্দরভাবে এমন আয়োজন করার প্রত্যাশা রাখি।
সবশেষে, উত্তরণের সকল কর্মীদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। তাদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার ফলেই এই মেলা এত সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে।
আশা করি, আগামীতেও আপনাদের সবার ভালোবাসা, সমর্থন ও দোয়া আমাদের সাথে থাকবে।
ধন্যবাদ সবাইকে 🌷