SNDC Bangladesh

SNDC Bangladesh Social Network for Disadvantaged Children (SNDC) is Govt. Registered Non-profit and Non-political voluntary organization. Visit to see all activities of SNDC.

Social Network for Disadvantaged Children (SNDC) is a non-political and non-profit voluntary organization. The organization started its journey on September 1, 2015 by the hand of young organizer Tanjil Islam Shuvo with the slogan "For Backward Children". In 2018, the organization took the initiative to launch a mobile educational institution with the aim of re-entering school for children who had

been displaced from school. So far SNDC has 6 branches all over Bangladesh. Where about 2500 volunteers are working tirelessly. So far the number of people who have benefited from the organization is about half a million. We think that if the wealthy people of the society also stand by us, we can help and support more people. www.sndcbd.org

email for more details about SNDC
[email protected]

Happy Birthday Founder ❤️
03/08/2026

Happy Birthday Founder ❤️

🦟 আসছে ডেঙ্গু বিষয়ে ৭ দিনের অনলাইন কুইজ! 🦟ডেঙ্গু সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করুন, সচেতনতা বৃদ্ধি করুন এবং জিতে নিন আকর্ষ...
30/07/2026

🦟 আসছে ডেঙ্গু বিষয়ে ৭ দিনের অনলাইন কুইজ! 🦟
ডেঙ্গু সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করুন, সচেতনতা বৃদ্ধি করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!

🏆 প্রতিদিন ২ জন বিজয়ী পাবেন ১০০ টাকা করে মোবাইল রিচার্জ।

📌 অংশগ্রহণের শর্তাবলি:
১। আমাদের ফেসবুক পেইজে লাইক/ফলো দিন।
২। এই পোস্টে একটি রিয়েক্ট দিন।
৩। কুইজের সঠিক উত্তর কমেন্ট করুন।
৪। এই পোস্টে ৫ জন বন্ধুকে মেনশন করুন।
৫। পোস্টটি নিজের পাবলিক টাইমলাইনে হ্যাশট্যাগ সহ শেয়ার করুন।

📅 প্রতিদিন একটি করে নতুন কুইজ প্রকাশ করা হবে। সকল শর্ত পূরণ করে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিন ২ জন বিজয়ী নির্বাচন করা হবে।

💚 আসুন, নিজে জানি, অন্যকে জানাই—সচেতনতার মাধ্যমে গড়ে তুলি ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।

#ডেঙ্গু_কুইজ #ডেঙ্গু_সচেতনতা #সচেতন_হই #ডেঙ্গুমুক্ত_বাংলাদেশ

মালেশিয়ার Asia Pacific University আয়োজিত Global Leadership Summit 2026-এ অংশগ্রহণ করেছেন  এসএনডিসি'র  আইটি এক্সিকিউটিভ N...
10/07/2026

মালেশিয়ার Asia Pacific University আয়োজিত Global Leadership Summit 2026-এ অংশগ্রহণ করেছেন এসএনডিসি'র আইটি এক্সিকিউটিভ Nayamul Roni।

তার এই আন্তর্জাতিক অভিজ্ঞতা ও শেখার যাত্রার জন্য রইলো আন্তরিক শুভ কামনা। 🇲🇾🇧🇩

বুবি মারা গেছেন। তাঁকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে ‘দুর্বৃত্তরা’। কাছে ৪০ হাজার টাকা ছিল। ২৫ বছর ধরে বুবি ওই টাকা জমিয়ে...
08/07/2026

বুবি মারা গেছেন। তাঁকে ঘুম থেকে উঠিয়ে পিটিয়ে মেরেছে ‘দুর্বৃত্তরা’। কাছে ৪০ হাজার টাকা ছিল। ২৫ বছর ধরে বুবি ওই টাকা জমিয়েছিলেন ভিক্ষা করে, প্লাটফর্ম পরিষ্কার করে। টাকাগুলো আর নেই। ওরা নিয়ে গেছে। মৃত্যুর আগে ক্ষতবিক্ষত মুখ নিয়ে বুবি স্টেশনের একটা চেয়ারে বসেছিল নীরবে, নিরুত্তাপ দৃষ্টিতে।

এমনিতেও সত্তুর বছর বয়সী বেশিরভাগ নারীর এই পৃথিবীর উদ্দেশ্যে নতুন করে কিছু বলার থাকে না। জীবন তাঁদের এতোটাই ক্লান্ত করে রাখে যে, নতুন কোনো কথার ভার বয়ে বেড়ানোর ক্ষমতা তাঁদের থাকে না।

কিন্তু বুবির গল্পটা আলাদা। কারণ সত্তুর বছর জীবনে সে কখনওই কিছু বলেনি। একটি অর্থপূর্ণ সম্পূর্ণ বাক্যও না। কিন্তু কথা বলতে পারলে তিনি কী বলতেন?
টাকার জন্য যখন তাকে মারা হচ্ছিল, তখন তিনি চিৎকার করে কাকে ডাকতেন?
মাকে? বাবাকে? আল্লাহ্‌কে?
আচ্ছা, বুবির ধর্ম কী ছিল?

২৫ বছর আগে ট্রেনে চড়ে মেথিকান্দা স্টেশনে এসেছিলেন বাক্‌প্রতিবন্ধী বুবি। তিনি কোত্থেকে এসেছিলেন? কেন? কারো প্রতি অভিমান করে?

মেথিকান্দা স্টেশন থেকে কেন বুবি আর ফিরে গেলেন না? কার কাছে আর গেলেন না? নাকি এক স্টেশন থেকে অন্য স্টেশন, আবারও এক স্টেশন থেকে অন্য স্টেশন করে তিনি পালিয়ে বেড়িয়েছেন জীবন থেকেই?

তাহলে মেথিকান্দা থেকে কেন পালালেন না? কিসের আর কার অপেক্ষায়? কোনো প্রিয়জনের অপেক্ষায়? আবারও পালানোর সুযোগের অপেক্ষায়? মৃত্যুর অপেক্ষায়?

২৫ বছর ধরে বুবি এক এক করে ৪০ হাজার টাকা জমিয়েছিলেন। গড়ে প্রতিদিন ৪ টাকা ৩৮ পয়সা। এই টাকা দিয়ে বুবি কী করতেন? কাউকে দিতেন? কোনো একদিন দূরে কোথাও পৃথিবীর মানচিত্র থেকে খসে পড়া একখণ্ড জমি কিনতেন? নিজের জন্য বাড়ি বানাতেন? অন্য কারো জন্য বানাতেন? কবরের জায়গা বায়না করে রাখতেন?

বুবি এসব কিছুরই উত্তর দিয়ে জাননি। বুবি মেথিকান্দা স্টেশনে নীরবে এসেছিলেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউ টেরই পায়নি যে- নতুন দুইটি পাও তাঁদের সাথে একই প্লাটফর্মে রোজ হাঁটছে। বুবি একইরকম নীরবে চলে গেছেন। অনেকদিন পর্যন্ত হয়তো কেউই টেরই পাবে না যে- পুরনো দুইটি পা তাঁদের সাথে ওই প্লাটফর্মে রোজ আর হাঁটছে না।

বুবির জন্য কোনো শোকসভা হবে না, বুবি হত্যার বিচার চেয়ে মিছিল হবে না, বুবির কবরে তাঁর নামও লেখা হবে না।

বুবির না বলা কথার চেয়েও বেশি নীরবে আমরা ভুলে যাবো, এই দেশের স্টেশনগুলোতে বাস করা মানুষদের চাইলেই মেরে ফেলা যায়। কিন্তু যারা স্টেশনে থাকে- তাঁরা মরবে, মরুক। আমাদের কীসের দায়?

লেখাঃ সৈকত আমিন।

আজকে ছিলো আমাদের পাঠশালায় আজকে ছিলো কচিকাঁচাদের মিলনমেলা।  পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান এবং পুরষ্কার পেয়ে তারা ছিলো আন...
03/07/2026

আজকে ছিলো আমাদের পাঠশালায় আজকে ছিলো কচিকাঁচাদের মিলনমেলা। পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান এবং পুরষ্কার পেয়ে তারা ছিলো আনন্দে আত্মহারা।

শিশুদের জন্য স্পনসর করতে ভিজিট করুন।
www.sndcbd.org/donate

সদস্য হতে যোগাযোগ করুন : 01731-063444

World Environment Day was celebrated in various schools in Barishal.
24/06/2026

World Environment Day was celebrated in various schools in Barishal.

সদস্য আহ্বান 📢আপনি কি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে আগ্রহী?সোস্যাল নেটওয়ার্ক ফর ডিসএ্যাডভান্টেজড চিলড্রেন (এ...
21/06/2026

সদস্য আহ্বান 📢

আপনি কি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করতে আগ্রহী?

সোস্যাল নেটওয়ার্ক ফর ডিসএ্যাডভান্টেজড চিলড্রেন (এসএনডিসি)-এর সদস্য হয়ে শিশুদের শিক্ষা, সুরক্ষা ও উন্নয়নে অবদান রাখুন।

সদস্য হলে যা পাবেন:
• বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
• প্রশিক্ষণ, সেমিনার ও স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হওয়ার সুযোগ
• নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের সুযোগ
• সনদপত্র ও স্বীকৃতি অর্জনের সুযোগ
• একটি মানবিক ও ইতিবাচক নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগ

আসুন, একসাথে গড়ে তুলি শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ।

যোগাযোগ: 01731063444
ওয়েবসাইট: www.sndcbd.org⁠

ঠিকানা: ২২২, কালিবাড়ি রোড, বরিশাল সদর, বরিশাল।

🎉🏆 বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন! 🏆🎉এসএনডিসি আয়োজিত “ফাইনাল স্কোর প্রেডিক্ট করুন” প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্ত...
17/06/2026

🎉🏆 বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন! 🏆🎉

এসএনডিসি আয়োজিত “ফাইনাল স্কোর প্রেডিক্ট করুন” প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের উৎসাহ ও অংশগ্রহণ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে।

🎁 বিজয়ীদের পুরস্কার গ্রহণের জন্য আমাদের পেজে ইনবক্স করার অনুরোধ করা হচ্ছে।

যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদের জন্যও থাকছে আগামীতে আরও নতুন নতুন প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কার। তাই আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী আয়োজনের জন্য প্রস্তুত থাকুন।

ধন্যবাদ সবাইকে। ❤️

⚽🏆 ফাইনাল স্কোর প্রেডিক্ট করুন, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার! 🎁আর্জেন্টিনা 🇦🇷 বনাম আলজেরিয়া 🇩🇿আপনার মতে ম্যাচের ফলাফল কত হ...
16/06/2026

⚽🏆 ফাইনাল স্কোর প্রেডিক্ট করুন, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার! 🎁

আর্জেন্টিনা 🇦🇷 বনাম আলজেরিয়া 🇩🇿

আপনার মতে ম্যাচের ফলাফল কত হবে? কমেন্টে লিখে জানান আপনার প্রেডিকশন।

✅ সঠিক বা সবচেয়ে কাছাকাছি প্রেডিকশনদাতাদের মধ্য থেকে ২ জন বিজয়ী নির্বাচন করা হবে।

📌 অংশগ্রহণের নিয়ম:
1️⃣ এই পোস্টে আপনার স্কোর প্রেডিকশন কমেন্ট করুন। 2️⃣ পোস্টটি শেয়ার করুন।
3️⃣ আমাদের পেজটি ফলো করুন।

🎯 এখনই অংশগ্রহণ করুন এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!

প্রাণ ফিরেছে আমাদের পাঠশালা'য়। পাঠশালায় শিক্ষক হিসেবে যোগ দিতে পারেন আপনিও। যোগাযোগ : 01731-063444  নাম্বার।
12/06/2026

প্রাণ ফিরেছে আমাদের পাঠশালা'য়।

পাঠশালায় শিক্ষক হিসেবে যোগ দিতে পারেন আপনিও।
যোগাযোগ : 01731-063444 নাম্বার।

Address

Kalibari Road , ( Opposite Of Barishal Collage ) BCC
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when SNDC Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SNDC Bangladesh:

Shortcuts

Share