Kirtankhola Film Society, Barishal University

Kirtankhola Film Society, Barishal University Central film society of Barishal University. Objectives:

1. Barishal University Film Society will add a new dimension in this process.

Vision:
Our dream is to build a community where the students will celebrate the joy of watching the classic movies reflecting our culture and traditions. Mission:
Our goal is to unite all the versatile thoughts and expressions of students of the University of Barishal and promote our culture by making short films. To create a community motivated by the spirit of our liberation war and culturing

a high degree of patriotism.
2. To create an enthusiasm about movies and to create more and more happy faces who loves to envolved with movies
3. We intend to show short films and classic movies in the university during weekend and other convenient times.
4. University of Barishal is growing as a center of excellence in education and our students are participating in various extracurricular activities.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকীর্তনখোলা চলচ্চিত্র সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয়।ভাষা শুধু উচ্চারণ নয়।ভাষা প্রতিরোধের শক্তি, ইতি...
20/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

কীর্তনখোলা চলচ্চিত্র সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

ভাষা শুধু উচ্চারণ নয়।ভাষা প্রতিরোধের শক্তি, ইতিহাসের দায়, আর ভবিষ্যৎ নির্মাণের হাতিয়ার।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা স্মরণ করি ১৯৫২’র সেই আত্মত্যাগ, যারা রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন সংস্কৃতি ও পরিচয়ের প্রশ্নে আপস নেই।

দেশের এই সংবেদনশীল সময়ে আমরা আরও বেশি করে অনুভব করি ভাষা কেবল পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি সত্য বলার সাহস, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি, এবং বিভাজনের রাজনীতির বিপরীতে সহাবস্থানের ভাষা।

চলচ্চিত্র আমাদের কাছে কেবল বিনোদন নয় এটি স্মৃতির সংরক্ষণ, প্রতিবাদের মাধ্যম, এবং বিকল্প বয়ান তৈরির সংগ্রাম।
ভাষার মর্যাদা রক্ষায় আমরা দৃঢ়, কারণ ভাষা হারালে হারায় মানুষ, হারায় ইতিহাস, হারায় দেশ।

শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি।
সংগ্রাম চলুক শিল্পে, শব্দে, পর্দায়....

31/12/2025

A new year unfolds like a fresh frame—
carrying memories, dreams, and stories yet to be told.
Warm New Year wishes from
Kirtankhola Film Society, University of Barishal.

“মানুষ চলে যায়, থেকে যায় তার স্বপ্ন, চিন্তা আর সৃষ্টি—চলচ্চিত্রের আলোয় যেগুলো কখনো নিভে না।”২১শে ডিসেম্বর কীর্তনখোলা ...
21/12/2025

“মানুষ চলে যায়, থেকে যায় তার স্বপ্ন, চিন্তা আর সৃষ্টি—
চলচ্চিত্রের আলোয় যেগুলো কখনো নিভে না।”

২১শে ডিসেম্বর কীর্তনখোলা চলচ্চিত্র সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি
রাকিব হাসান রাফি এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে
শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় স্মরণ করছি।

চলচ্চিত্রচর্চা, সাংস্কৃতিক বোধ ও সংগঠনের ভিত্তি নির্মাণে তাঁর অবদান
আমাদের পথচলায় প্রেরণা হয়ে থাকবে।
তাঁর চিন্তা, আদর্শ ও স্বপ্ন—
কীর্তনখোলার প্রতিটি ফ্রেমে, প্রতিটি আলোচনায় চিরকাল জীবিত থাকবে।

কীর্তি তোমার রবে চিরকাল।

"সময় যদি থেমে থাকে, তবে কেন মানুষের রক্ত ঝরে? স্বপ্ন যদি মরে যায়, তবে কেন আমরা বেঁচে থাকি?"— জহির রায়হানবাংলা সাহিত্য, স...
18/08/2025

"সময় যদি থেমে থাকে, তবে কেন মানুষের রক্ত ঝরে? স্বপ্ন যদি মরে যায়, তবে কেন আমরা বেঁচে থাকি?"
— জহির রায়হান

বাংলা সাহিত্য, সাংবাদিকতা আর চলচ্চিত্রে যার অবদান অমলিন— সেই মহান স্রষ্টা জহির রায়হান।
তিনি “আরেক ফাল্গুন”, “হাজার বছর ধরে”, “বরফ গলা নদী”-এর মতো অমর সাহিত্যকর্ম দিয়ে আমাদের মুগ্ধ করেছেন,আর “জীবন থেকে নেওয়া” ছবির মাধ্যমে দেখিয়েছেন— শিল্পই হতে পারে প্রতিবাদের সবচেয়ে শক্তিশালী ভাষা।

বাংলার স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন আলোর পথিক, ছিলেন সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। আজও তার রচনা, তার চলচ্চিত্র, তার জীবন আমাদের অনুপ্রেরণা জোগায়।

শুভ জন্মদিন।

জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা” অনুষ্ঠানটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন ...
25/07/2025

জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা” অনুষ্ঠানটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

"অনুষ্ঠানটি জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা–২০২৫ এর অংশ হিসেবে আয়োজন করা হয়।"

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও কীর্তনখোলা চলচ্চিত্র সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয়-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে “জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা” ...
24/07/2025

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে “জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

📅 তারিখ: ২৫ জুলাই ২০২৫
★ মতবিনিময় সভা - বিকেল- ৩.০০
★ চলচ্চিত্র প্রদর্শনী - বিকেল- ৩.৩০
📍 স্থান: ভিডিও কনফারেন্স রুম, বরিশাল বিশ্ববিদ্যালয়।

🎞️ আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা।

আয়োজনে: কীর্তনখোলা চলচ্চিত্র সংসদ, বরিশাল বিশ্ববিদ্যালয় (যৌথভাবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ)

#চলচ্চিত্রপ্রদর্শনী #জুলাইগণঅভ্যুত্থান

21/07/2025

Address

Barishal
8200

Telephone

+8801682413500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kirtankhola Film Society, Barishal University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kirtankhola Film Society, Barishal University:

Share