ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ

  • Home
  • Bangladesh
  • Barishal
  • ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ

ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক, একাডেমিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।পবিত্র ঈদ উল আযহা বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।আপনার ও আ...
27/05/2026

ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।
পবিত্র ঈদ উল আযহা বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
আপনার ও আপনার পরিবারের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। ❤️

ঈদ উল আযহার শুভেচ্ছা 🌙

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করছি।
24/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করছি।

এসবিএমসি-৫২ ও বিডিএস-১০ ব্যাচের চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া শুভকামনা।
16/05/2026

এসবিএমসি-৫২ ও বিডিএস-১০ ব্যাচের চূড়ান্ত পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া শুভকামনা।


নবাগত সারথ্য ৫৭ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ ও মৌসুমী ফল উৎসব।
10/05/2026

নবাগত সারথ্য ৫৭ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ ও মৌসুমী ফল উৎসব।

✨প্রীতি ফুটবল ম্যাচ ও মৌসুমী ফল উৎসব✨সম্প্রীতি, সৌহার্দ্য ও প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে এক আনন্দঘন বিকেল উপভোগ করতে "ইন...
07/05/2026

✨প্রীতি ফুটবল ম্যাচ ও মৌসুমী ফল উৎসব✨

সম্প্রীতি, সৌহার্দ্য ও প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে এক আনন্দঘন বিকেল উপভোগ করতে "ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ" এর পক্ষ থেকে সারথ্য-৫৭ ব্যাচের সকল শিক্ষার্থীকে আন্তরিক আমন্ত্রণ...

📍 ভেন্যু: সেন্ট্রাল ফিল্ড, শেবামেক
🗓️ তারিখ: ১০ মে, রবিবার
🕓 সময়: বিকেল ৪ টা

খেলাধুলা ও সৌহার্দ্যের মাধ্যমে গড়ে তুলি স্মরণীয় কিছু মুহূর্ত।

ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ এর গঠনতন্ত্র অনুযায়ী এটি একটি স্বাধীন এবং অরাজনৈতিক, একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক সং...
05/05/2026

ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ এর গঠনতন্ত্র অনুযায়ী এটি একটি স্বাধীন এবং অরাজনৈতিক, একাডেমিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন যা সুস্থধারার (বিজাতীয় সংস্কৃতি বিবর্জিত) সংস্কৃতি চর্চার মাধ্যমে ক্রমান্বয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে জ্ঞান ও মূল্যবোধের প্রসারে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে সেবামূলক কার্যক্রম পরিচালনা, বহুমাত্রিক ক্রীড়া আয়োজন, শিক্ষার্থীদের একাডেমিক ও সামগ্রিক দক্ষতার মানোন্নয়নে ভূমিকা পালন করে থাকে। ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ এর গঠনতন্ত্র অনুযায়ী শের-ই-বাংলা মেডিকেল কলেজের যেকোনো শিক্ষার্থী এই সংগঠনের সদস্য হতে পারে। সদস্যপদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন বা মতাদর্শের প্রতি আনুগত্য/সংশ্লিষ্টতা বা বিরাগের শর্ত নেই। এটি সম্পূর্ণ উন্মুক্ত এবং বহুমাত্রিক চিন্তাধারার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে।

সম্প্রতি কিছু ব্যক্তিবর্গ ইনকিলাবের বিরুদ্ধে অব্যাহতভাবে ট্যাগিং, ফ্রেমিং করে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অপপ্রচারকারীদের এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানাই।

আমরা সকল মতাদর্শের শিক্ষার্থীদের সাথে নিয়ে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চাই।
একটি সুস্থ ধারার সংস্কৃতি চর্চার এবং শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক মানোন্নয়নে নিবেদিত সংগঠনের উদ্যমী কার্যক্রমসমূহে আমরা সকল মতাদর্শের শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং প্রত্যক্ষ সহযোগিতা কামনা করি।

যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রেতার মুখে খবর পেলুম:সে পেয়েছে ছাড়পত্র এক,নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকারজন্মমাত্...
03/05/2026

যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে
তার মুখে খবর পেলুম:
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চীৎকারে।

কিশোর কবি সুকান্তের কবিতার মতো করেই শেবাচিম আঙ্গিনায় আজ আনুষ্ঠানিকভাবে সারথ্য-৫৭ ব্যাচের পথচলা শুরু হলো। ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ প্রস্ফুটিত নবীন শিক্ষার্থীদের বরন করেছে ছোট্ট উপহার আর সীমাহীন ভালোবাসার উষ্ণতায়। আমরা প্রত্যাশা রাখি যে কল্যাণযাত্রা আজ শুরু হলো তা একদিন বিশ্বজয়ের শিখরে পৌঁছে যাবে।

২০২৫-২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের ইনকিলাব এর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা।
02/05/2026

২০২৫-২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের ইনকিলাব এর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা।

আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস
01/05/2026

আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস

ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও প্রখ্যাত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম ...
27/04/2026

ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও প্রখ্যাত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।

বাঙালি মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা, পশ্চাৎপদ বাঙালি মুসলমানদের শিক্ষার মানোন্নয়ন, ২১ দফা ও যুক্তফ্রন্ট আন্দোলন, ভাষা আন্দোলনসহ বিভিন্ন সংগ্রামে আমৃত্যু সংগ্রামী, বরিশালে জন্ম নেওয়া, উপমহাদেশের এই মহান নেতার অনন্য অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

আজকের এই দিনে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর স্মৃতির প্রতি র‌ইলো বিনম্র শ্রদ্ধা।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share