14/06/2026
প্রয়াস – বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবীমূলক সংগঠন ।
আজ ১৪ই জুন,২০২৬
২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কমিটির সকল সদস্য একত্রিত হয়ে মিষ্টিমুখের মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পাশাপাশি আগামীর করণীয়, নতুন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, যা প্রয়াসের আগামী পথচলাকে করবে আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত।
সবার আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারব, ইনশাআল্লাহ!
আমরা বিশ্বাস করি, ঐক্য, উদ্যম ও মানবিকতার মেলবন্ধনে প্রয়াস এগিয়ে যাবে আরও অনেক দূর। 💝
"মানবতার সেবাই মুক্তির সোপান।"
~ প্রয়াস 💚