14/06/2025
🦟 বরগুনার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি জরুরি আমন্ত্রণ! 🤝
বরগুনায় চলমান ডেঙ্গু মহামারী প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে বরগুনা জেলার সকল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে একত্রে একটি সমন্বয় সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি।
📅 তারিখ: ১৫ জুন ২০২৫
🕘 সময়: বিকাল ০৫:০০টা
📍 স্থান: বঙ্গবন্ধু কমপ্লেক্স মাঠ, বরগুনা
🔍 সভাটির মূল লক্ষ্য:
বরগুনার ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবী কার্যক্রমকে সমন্বিত, সম্প্রসারিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা।
এই মহামারী রোধে আমাদের সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি।
স্বেচ্ছাসেবীদের একত্রে এনে এলাকাভিত্তিক কাজের পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
📢 উক্ত সভায় সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবক সংগঠন, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন সকলে আমন্ত্রিত।
পোস্টটি শেয়ার করুন, আপনার পরিচিত সংগঠনগুলোকে ট্যাগ করুন।