12/06/2024
"Democracy: From Theory to Practice" প্রোগ্রামের আওতায় আমাদের গ্রুপ-০৫ এর উদ্যোগ "Empowering Youth Voices: Fostering Civic Engagement at Barishal University" এর ধারাবাহিকতায়, আমরা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে সিনিয়র জেলা কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে আমরা আমাদের শিক্ষার্থীদের ভোটার সচেতনতা কার্যক্রমের সময় পাওয়া বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি এবং তাকে অবহিত করেছি।
এই বৈঠক থেকে প্রাপ্ত পরামর্শ এবং দিকনির্দেশনা আমাদের পরবর্তী কার্যক্রমগুলোকে আরও কার্যকর এবং ফলপ্রসূ করবে বলে আমরা আশাবাদী। আমাদের লক্ষ্য তরুণদের ভোটার সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের নাগরিক দায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আগ্রহ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে বদ্ধপরিকর।