জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখা বরিশাল

  • Home
  • Bangladesh
  • Barishal
  • জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখা বরিশাল

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখা বরিশাল Barisal national fedaration of the Visually Impaired is working for the development of visually impaired members in Barisal.

The journey of the National federation of the Visually Impaired in Barisal started in 2011. .

13/04/2026

শুভ নববর্ষ

27/03/2026

স্বাধীনতা দিবসে বরিশালে ২০০ দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে জেলা প্রশাসনের জিআর চাল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে ২০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর (গভর্নমেন্ট রিলিফ) চাল বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, বরিশালের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব ও বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হুমায়ুন কোভিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন—
প্রধান অতিথি সাজ্জাদ পারভেজ বলেন, “স্বাধীনতার এই তাৎপর্যপূর্ণ দিনে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজসেবা অধিদপ্তর সবসময় মানবিক কার্যক্রমে সহযোগিতা করে যাবে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব আলী হাওলাদার বলেন, “দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই ধরনের সহায়তা তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসে।”
বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ হুমায়ুন কোভিদ বলেন, “সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে গুরুত্ব দেওয়াই প্রকৃত মানবিকতার পরিচয়। দৃষ্টি প্রতিবন্ধী ভাই-বোনদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব, এবং আমি সবসময় এ ধরনের কাজে সম্পৃক্ত থাকার চেষ্টা করি।”
সঞ্চালক ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, “জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সবসময় দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারি-বেসরকারি সহযোগিতায় আমরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার প্রত্যাশা রাখি।”
অনুষ্ঠান শেষে ২০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জনপ্রতি ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।

27/03/2026

বরিশালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে জিআর (গভর্নম.....

26/03/2026
20/03/2026

Assalamu Alaikum,
Dear fellow countrymen,
I am Md. Monirul Islam,
General Secretary, National Federation of the Visually Impaired, Barishal District Branch.
On the occasion of the holy Eid-ul-Fitr, I extend my heartfelt greetings and best wishes to all of you.
Eid Mubarak.

20/03/2026

বরিশালের বাবুগঞ্জে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে হতদরিদ্র ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ

20/03/2026

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে ১৪ মার্চ ২০২৬ তারিখে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ইচ্ছামগ্রী বিতরণ করা হয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
এ সময় উপকারভোগীদের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল এবং ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বরিশাল দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাজাহান সিদ্দিকী, বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক এটিএম সাইফুল আলম বাচ্চু এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সহ-সভাপতি আল আমিন হাওলাদার।
উল্লেখ্য, এই কার্যক্রমটি অফসিনিয়ান ফার্মার সহায়তায় বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

15/03/2026

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে একশত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ইচ্ছামগ্রী বিতরণ।
যার মধ্যে ছিল
১০ কেজি চাল
৫ কেজি আলু
২ কেজি ডাল
১ লিটার সয়াবিন তেল

13/03/2026

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ ইফতার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখা বরিশাল

Address

Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 17:15
Tuesday 09:00 - 17:15
Wednesday 09:00 - 17:15
Thursday 09:00 - 17:15
Saturday 09:00 - 17:15
Sunday 09:00 - 17:15

Telephone

+8801712717616

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখা বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখা বরিশাল:

Share