Students Association of Jhalakati, Barisal University

Students Association of Jhalakati, Barisal University One of its special activities is to assist new students in various aspects that can provide congenia

14/04/2015

সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

নতুন বছর উজ্জ্বল হয়ে উঠুক_
নতুন আলোয়, নতুন আশায়।।

শুভ নববর্ষ ১৪২২

20/02/2015

আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।এই ভাষা দিবস উপলক্ষে Students Association of Jhalakati. এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ।

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙ্গালী রফিকুল ইসলাম এবং আবদুস সালাম প্রাথমিক উদ্যোক্তা দিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ১৯৯৮ সালে।১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসঙ্ঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।[৩] ২০১০ সালের ২১ অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এখন থেকে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ। - এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ। গত মে মাসে ১১৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘের তথ্যবিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়।

20/02/2015

৫২'র সকল ভাষা শহীদ ও ভাষা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

13/02/2015

‘দখিন সমীরণের শিহরণ’ জাগানোর অনুপম দিন এলো। মাতাল হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপনে, উতরোল মৌমাছিদের ডানায় ডানায়, নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে উঠবার আভাসে আর বনতলে কোকিলের কুহুতান জানান দিচ্ছে : ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে..।’ বিপুল ঐশ্বর্যধারী ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আজ পয়লা ফাল্গুন। মিলেমিশে একে অপরে একাকার হওয়ার দিন। প্রকৃতির পরিবর্তন আনুক মানবের মাঝেও আশা জাগানিয়া পরিবর্তন। হিংসা-হানাহানি, শোক-তাপ ভুলে সবাই মেতে উঠুক বসন্ত আবাহনে। অবগাহন করুক শ্রেণী-বিদ্বেষহীন প্রকৃতির মাঝে।

#তুষার

24/01/2015

"জ্ঞানই শক্তি, শিক্ষাই মুক্তি"

বরিশাল বিশ্ববিদ্যালয় এর " ৪র্থ
বিশ্ববিদ্যালয় দিবস"
উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও
অভিন্দন ।

30/09/2014

আজ শারদীয় দুর্গোৎসব। এ উৎসব শুধু বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য নয়; বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের জাতীয় ঐক্য চেতনায় এটি একটি মহামিলনোৎসব। আজ এই শুভ দিনে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

30/09/2014
03/09/2014

বরিশাল বিশ্ববিদ্যালয়ের AIS বিভাগের ১ম বর্ষের মেধাবী ছাত্রী তাহমিন আনাম দ্বিনার পরলোকগমনে গভীর শোক প্রকাশ করছি।
(ইন্নলিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)..

শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও মহান স্রষ্টার নিকট মরহুমের আত্নার মাগফিরাত কামনা করছি!...

মহান আল্লাহ তা‘য়ালা তাকে বেহেস্ত নসিব করুন![ আমিন]

29/08/2014

#আসুন_আর্তমানবতার_সেবায়_আমরা_এগিয়ে_আসি

#বরিশাল বিশ্ববিদ্যালয়ের AIS বিভাগের ১ম বর্ষের মেধাবী ছাত্র #অপূর্ব বিশ্বাস বেশ
কিছুদিন ধরে #ফুসফুস জনিত রোগে আক্রান্ত।

ডাঃবলেছেন অপূর্বর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা তার পরিবারের একার
পখ্খে বহন করা সম্ভব নয়।আসুন আমরা সকলে #অপূর্বর পাশে মানবতার সেবায় হাত বাড়িয়ে দেয়।হয়ত আপনার খুদ্র সহযোগীতায় বেঁচে যেতে পারে দেশের একজন মেধাবী ছাত্র।

"ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল
গড়েতোলে মহাদেশ সাগর অতল"
"সকলে আমরা সকলের
তরে প্রত্যেকে আমরা পরের তরে"

অপূর্বর বন্ধুদের সাথে আপনিও
এগিয়ে আসুন,দাড়ান অপূর্বর পাশে।আমরা সবাই জানি দশের লাঠি একের বোঝা।আমরা সবাই মিলে অপূর্বর পাশে দাড়ালে অতি দ্রুত সে আমাদের মাঝে ফিরে আসতে পারে,ফিরে আসবে তার মা বাবার মূখের হাসি।ফিরে পাবে তার বন্ধুদের।

#যোগাযোগ: #মোঃ_শামিম_রেজা
িভাগ_প্রথম_বর্ষ_বরিশাল_বিশ্ববিদ্যালয়

দয়াকরে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।হয়ত আপনার কারনে কোন মহৎ
ব্যক্তি মেধাবী অপূর্বের পাশে এসে দাড়াবে।

31/07/2014

“আপনি আজকে যা করছেন তা হয়ত আমি পছন্দ করিনা, কিন্তু তাই বলে আমি আপনাকে ছোট করবো না। কারণ, আগামীকালের আপনি আপনি হয়ত আজকের আমার চেয়ে ভালো হবেন।”
-– তারিক রামাদান

29/07/2014

বছর ঘুরে আবার এল পবিত্র ঈদুল ফিতর। পুরো রমজান মাসে সংযম সাধনার শেষে ঈদ উৎসব আমাদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। পবিত্র ঈদুল ফিতরের যখন আনন্দ-উৎসব সমাগত, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় বিপুলসংখ্যক মুসলমানের প্রাণহানি ঘটছে। আমরা এই নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এসব বন্ধ করতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিবেকের প্রতি আহ্বান জানাই।

পবিত্র ঈদুল ফিতর পৃথিবীর সব প্রান্তে শান্তি ও সৌহার্দ্য বয়ে আনুক।

Address

University Of Barishal
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students Association of Jhalakati, Barisal University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share