Wall Of Humanity - মানবতার দেয়াল

Directions

Wall Of Humanity -  মানবতার দেয়াল We all have promised to Allah that from today we will work for the benefit of people only for the sake of Allah's pleasure.

গতকাল রাতে আমাদের তিনজন ভাই ( Fixed Member) তাদেরই প্রিয় ফাউন্ডেশনে টাকা পাঠায়।যারা প্রতি মাসেই ১০০৳ করে জমা করে থাকেন...
03/10/2026

গতকাল রাতে আমাদের তিনজন ভাই ( Fixed Member) তাদেরই প্রিয় ফাউন্ডেশনে টাকা পাঠায়।
যারা প্রতি মাসেই ১০০৳ করে জমা করে থাকেন।
প্রতি মাসে কেউ ১০০ ,কেউ ২০০, কেউ বা ৫০০৳
যেটা সম্পূর্ণই ইচ্ছা এবং সামর্থ্যের উপর নির্ভর করে।
আবার আমরা অনেকে আছি যারা ২০,৩০ বা ৫০ টাকা যে মাসে যেরকম পারি সেরকম জমা করে থাকি।
That's why I always say, How much of money given doesn't matter; the fact that I am able to help people is what truly counts.
সুতরাং যারা এখনো ভাবেন ১০/২০ টাকা দিয়ে কি হবে বা এত ক্ষুদ্র এমাউন্ট কিভাবে দেয় ?
তারা মনে রাখবেন আমরা সবাই যদি এই কাজে অংশ নিয়ে লক্ষ্য স্থির করে কাজ করতাম কতটা সহজ হত এবং ছোট্ট ছোট্ট এমাউন্ট তখন বৃহত্তরে পরিণত হতো।
সবকিছু গোপনীয়তা বজায় রেখে আমরা এখানে শুধুমাত্র অনুপ্রেরণার জন্য আপডেট গুলো জানাই কখনো নাম প্রকাশ করি, আবার কখনো বা এমাউন্ট প্রকাশ করি । অর্থাৎ কখনো বলি (অমুক) ভাই টাকা দিয়েছে কখনো বলি (এত) টাকা দিয়েছে।
(দান- সাদাকাহ মূলত অন্য কে করা হয় না; নিজের জন্য করা হয়)
আপনার টাকা মানুষের কল্যাণে কবুল না হলে কস্মিনকালেও আল্লাহ সুবাহানাহুয়া তা'আলা সেটা আপনার হাত দিয়ে ব্যয় করাবেন না।
✓কিয়ামতের মাঠে-সমস্ত মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি তার নিজ সদাকার ছায়াতলে অবস্থান করবে।
{সহীহ ইবনে খুজাইমা; হাদীসঃ ২৪৩১}

"মানবতার কল্যাণে -মানবতার দেয়াল"
Wall Of Humanity - মানবতার দেয়াল

নিশ্চয়ই *দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং মন্দ মৃত্যু ঠেকিয়ে দেয়। (তিরমিজি হাদিস নং : ৬৬৪)
03/09/2026

নিশ্চয়ই *দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয় এবং মন্দ মৃত্যু ঠেকিয়ে দেয়।
(তিরমিজি হাদিস নং : ৬৬৪)

কমেন্টে বলুন,,,,,
21/06/2026

কমেন্টে বলুন,,,,,

18/06/2026

"দেওয়া হাত ভালো ; নেওয়া হাতের চেয়ে"

#দান

16/06/2026

❝ সুন্দর কিছু অর্জনের জন্য আমরা যে প্রচেষ্টা করি, তা কখনও নষ্ট হয় না ❞

[ব্যাকগ্রাউন্ডে কাজ করা- প্রিয় মুখগুলো 🩵]

14/06/2026

মানুষ মানুষের উপকার করবে এটাই হওয়া উচিত।

12/06/2026

আমরা চাই পৃথিবীতে মানবতার চাষ হোক!
🤝🫂🤝

 াজআলহামদুলিল্লাহ আরো একটি মহৎ কাজে শরিক হতে পেরে আমরা আনন্দিত। তেতুলবাড়ীয়া সৈয়দ আলী হাওলাদার বাড়ির জামে মসজিদ কাঠের...
03/06/2026

াজ
আলহামদুলিল্লাহ আরো একটি মহৎ কাজে শরিক হতে পেরে আমরা আনন্দিত।
তেতুলবাড়ীয়া সৈয়দ আলী হাওলাদার বাড়ির জামে মসজিদ কাঠের তৈরি উপরে টিনশেড। সম্ভবত তাদের টিন নষ্ট হওয়ায় মসজিদের ভিতরে পানি পড়ে তাই তারা মসজিদের কাজ করবে। সেই কাজে আমাদের "মানবতার দেয়াল- ফাউন্ডেশন" এর পক্ষ থেকে আমরাও কিছু সাহায্য করে অংশ নিতে পেরেছি।

✅রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর বা প্রাসাদ নির্মাণ করবেন।" (সহিহ বুখারি)

মসজিদ নির্মাণ করা সবার সৌভাগ্যে হয় না। তবে এই ধরনের কাজে শরিক থেকে আমরা আল্লাহর কাছে ঐ পরিপূর্ণ সওয়াব বা মর্যাদার আশাবাদী ইংশাআল্লাহ।

The most important aspect,
আমাদের ফাউন্ডেশনে দীর্ঘদিন যাবত যে সকল ভাই/বোন টাকা জমা করে (সেটা যদি ১০ টাকাও হয়) আমাদের সেই সকল প্রতিটা ভাই ও বোন এই সওয়াবের অন্তর্ভুক্ত হবে।
(শুকরিয়া আলহামদুলিল্লাহ)
সকল ধরনের ভালো/নেক কাজ করার সৌভাগ্য আমাদের হোক!❤️

03/06/2026

মাতুব্বর বাড়ির মসজিদ সংলগ্ন-গুলিসাখালি-বটতলা ত্রিমোহনী তে আমাদের লাগানো সেই 'ব্যানার ফেস্টুন'
যদিও ব্যানারটি নেই!🥲
তবে আমাদের সেই পরিশ্রম আর উচ্ছ্বাস এখনো জীবন্ত।🩵

বর্তমানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা ইবাদাত যার নাম হচ্ছে- "কর্যে হাসানা"।📝হাদিসে আসছে কোনো কোনো ক্ষেত্রে- ধার/...
02/06/2026

বর্তমানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা ইবাদাত যার নাম হচ্ছে- "কর্যে হাসানা"।
📝হাদিসে আসছে কোনো কোনো ক্ষেত্রে- ধার/ঋণ বা হাওলাত দিলে দানের সমপরিমাণ ; কোনো কোনো ক্ষেত্রে দানের চেয়েও বেশি 'সওয়াব' হয়।

আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের লালিত স্বপ্ন আমরা বাস্তবে রূপ দিতে পেরেছি। শর্তানুসারে "কর্যে হাসানা" বা বিনা সুদে ঋণ দেয়ার মাধ্যমে আমাদের যাত্রা শুরু হল।

১ জন ব্যক্তিকেও যদি *সুদের পাপ থেকে রক্ষা করে তাকে সাহায্য করতে পারি এটাই আমাদের সার্থকতা।

এ স্বপ্ন আরও দীর্ঘায়িত হোক.........❣️

Address

Barishal
8700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wall Of Humanity - মানবতার দেয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share