31/08/2026
আলহামদুলিল্লাহ।
কিছু আনন্দ আছে, যা নিজের জন্য কিছু পাওয়ার আনন্দের চেয়েও অনেক বেশি সুন্দর। কারও মুখে হাসি ফুটিয়ে যে আনন্দ পাওয়া যায়, তার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।
আজ তেমনই একটি দিন ছিল আমাদের জন্য।
ফ্রেন্ডস ক্লাব পরিবারের পক্ষ থেকে কোব্বাত আলী সরদার নূরানী হাফেজিয়া মাদ্রাসার সকল তালেবে ইলমের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল।
মেন্যুতে ছিল গোশত ভুনা, স্পেশাল চিকেন বিরিয়ানি, ডিম, আচার, রসগোল্লা ও কোল্ড ড্রিঙ্কস।
খাবার পরিবেশনের সময় ছাত্রদের মুখের তৃপ্তি আর হাসি দেখে মনে হচ্ছিল, আমাদের এই সামান্য আয়োজনটুকুই যেন তাদের জন্য অনেক বড় আনন্দের কারণ হয়েছে। হয়তো আমরা খুব বেশি কিছু করতে পারিনি, কিন্তু একজন তালেবে ইলমের মুখে যদি একটুখানি হাসি ফোটাতে পারি, সেটিই আমাদের জন্য বড় পাওয়া।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“তোমরা খাদ্য খাওয়াও এবং সালাম প্রচার করো।”
সহিহ মুসলিম, হাদিস: ৩৯
আজকের এই আয়োজন সম্ভব হয়েছে সম্মানিত দাতাগণ, বড় ভাই, বন্ধু ও ছোট ভাইদের আন্তরিক সহযোগিতায়। যাঁরা নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের ওপর বিশ্বাস রেখে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আপনাদের এই সহযোগিতা আমাদের কাছে শুধু অর্থ নয়, একটি আমানত। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন, রিজিকে বরকত দিন এবং এটিকে আখিরাতের নাজাতের উসিলা বানিয়ে দিন।
আমাদের জন্যও দোয়া করবেন—যেন মানুষের প্রশংসা বা প্রচারের জন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি।
ফ্রেন্ডস ক্লাবকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আজীবন মানুষের সেবা ও কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।
আমীন, ইয়া রব্বাল আলামীন।
#মানবসেবা #দ্বীনি_সেবা #তালেবে_ইলম দোয়া Bangladesh