Barishal University Debating Society - BUDS

Directions

Barishal University Debating Society - BUDS Official page of Barishal University Debating Society (BUDS), the only Central Debate organization of University of Barishal

Barishal University Debating Society (BUDS) proudly congratulates Team BUDS - শঙ্খচিল on securing the Runner-Up position...
29/09/2026

Barishal University Debating Society (BUDS) proudly congratulates Team BUDS - শঙ্খচিল on securing the Runner-Up position at the prestigious DFB 1st Novice National Debate Competition–2026, organized by Debate Forum of Barishal.

This remarkable achievement reflects the team’s intellectual excellence, strategic reasoning, eloquent advocacy, and unwavering dedication throughout the competition. Their performance has added another proud milestone to the journey of BUDS.

🏆 BUDS - শঙ্খচিল
• Kazi Galib
• Nusrat Jahan
• Abu Sayeed

Congratulations to the team on this outstanding achievement!
May this success inspire them to reach even greater heights in the national debating arena.

কোনো বিতর্ক সংগঠনের ইতিহাস যেমন তার আয়োজন আর অর্জনে লেখা হয়, তেমনি তার সাথে জুড়ে থাকে এমন কিছু মানুষের গভীর দূরদৃষ্টি ও ...
23/09/2026

কোনো বিতর্ক সংগঠনের ইতিহাস যেমন তার আয়োজন আর অর্জনে লেখা হয়, তেমনি তার সাথে জুড়ে থাকে এমন কিছু মানুষের গভীর দূরদৃষ্টি ও নেতৃত্বের ছাপের গল্প যাঁরা সময়ের পরিসীমা অতিক্রম করে সংগঠনের ভবিষ্যৎ নির্মাণ করে যান। সেই মানুষগুলোর পথনির্দেশনায় সংগঠনটি তার স্বকীয়তা বিস্তার করতে থাকে সমগ্র বিতার্কাঙ্গন জুড়ে।

বিইউডিএসের ইতিহাসে তেমনই এক আলোকোজ্জ্বল নাম মো: মেহেদি হাসান, বিইউডিএস এর সাবেক সভাপতি । নেতৃত্বের দৃঢ়তা আর সংগঠনের প্রতি ঐকান্তিক ভালোবাসায় তিনি যেমন বিতর্কাঙ্গনের সবার গভীর অণুপ্রেরণা তেমনি সাংগঠনিক পরিসরের এক গুরুত্বপূর্ণ নির্মাতা। তাঁর হাত ধরে একটু একটু করে বিইউডিএস এর পরিব্যপ্তি ঘটেছে গোটা দেশের পরিমন্ডলে।

বিইউডিএস-এর পথনির্দেশক অনন্য এই মানুষটির আজ জন্মদিন। এই শুভ জন্মতিথিতে আমরা প্রার্থনা করি, তাঁর জীবনের পথচলা যেনো সাফল্য আর মসৃণতায় বর্ণিল হয়ে ওঠে, সাত রঙে ছেয়ে যায় যাতে তাঁর জীবনের সকল অধ্যায়।

শুভ জন্মদিন, মোঃ মেহেদি হাসান ভাই।

একটি বিতর্ক সংগঠনের গতিময়তার পিছনে থাকেন কিছু মানুষ যাদের ঐকান্তিক দায়িত্ববোধ আর আন্তরিক প্রচেষ্টা সংগঠনের অগ্রযাত্রার ভ...
19/09/2026

একটি বিতর্ক সংগঠনের গতিময়তার পিছনে থাকেন কিছু মানুষ যাদের ঐকান্তিক দায়িত্ববোধ আর আন্তরিক প্রচেষ্টা সংগঠনের অগ্রযাত্রার ভিত নির্মাণ করে। তাঁদের সুদৃঢ় নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন কর্মপ্রয়াস বিতর্ক সংগঠনকে পৌঁছে দেয় তার নিজস্ব স্বকীয়তা, সুশৃঙ্খলতা ও গতিশীলতায়।

বিইউডিএস এর প্রতি এমন একাগ্র অঙ্গীকার ও অনিঃশেষ কর্মনিষ্ঠার উজ্জ্বল প্রতিচ্ছবি সামিয়া রশীদ অতশী-বিইউডিএসের অর্থ সম্পাদক। সাংগঠনিক দায়িত্বকে একান্ত দায়বদ্ধতা ও কর্তব্যবোধের জায়গা থেকে ধারণ করার যে মানসিকতা, অতশীর কর্মকাণ্ডে তা সুস্পষ্টরূপে প্রতিফলিত হয়। তাঁর শ্রম, দক্ষতা এবং দায়িত্বশীলতার সম্মিলিত প্রয়াস বিইউডিএসের কার্যক্রমকে করেছে আরও সুসংহত, সুশৃঙ্খল ও গতিশীল।

আজ ভীষণ প্রাণবন্ত এই মানুষটির জন্মদিন। আজ তার এই শুভ জন্মতিথিতে প্রত্যয় রইলো- তার জীবনের আগামী অধ্যায়গুলো হোক আরও সমৃদ্ধ, আরও সম্ভাবনাময় ও সাফল্যের দীপ্তিতে উদ্ভাসিত।

শুভ জন্মদিন, অতশী!

একটি বিতর্ক সংগঠনের বিকাশ ও পরিণত হয়ে ওঠার ইতিহাসে কিছু মানুষের অবদান কখনোই কেবল একটি পদ, একটি দায়িত্ব কিংবা একটি নির্দি...
19/09/2026

একটি বিতর্ক সংগঠনের বিকাশ ও পরিণত হয়ে ওঠার ইতিহাসে কিছু মানুষের অবদান কখনোই কেবল একটি পদ, একটি দায়িত্ব কিংবা একটি নির্দিষ্ট সময়ের পরিসরে সীমাবদ্ধ থাকে না। তাঁদের বিচক্ষণতা, নেতৃত্বগুণ, সাংগঠনিক প্রজ্ঞা সংগঠনের কাঠামোকে সুদৃঢ় করে, কর্মপরিসরকে বিস্তৃত করে এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যায় একটি সুসংহত সাংগঠনিক উত্তরাধিকার। এমন মানুষদের হাত ধরেই একটি বিতর্ক সংগঠন ধীরে ধীরে নির্মাণ করে তার স্বাতন্ত্র্য, ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক স্বকীয়তা।

বিইউডিএসের সেই পথচলায় এমনই এক স্মরণীয় নাম হাসান ইকবাল মাহমুদ-সাবেক সহ-সভাপতি (প্রশাসন)। তাঁর প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বসুলভ দৃঢ়তা বিইউডিএস-এর জন্য আরও সমৃদ্ধ, গতিশীল ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করে তোলার এক আন্তরিক প্রয়াস হিসেবে তা প্রতিফলিত হয়েছে।

ভীষণ প্রাণোচ্ছল এই মানুষটির আজ জন্মদিন। এই বিশেষ দিনে প্রার্থনা করি—জীবনের প্রতিটি অধ্যায় তাঁর জন্য উন্মোচিত হোক সাফল্যের অসংখ্য দ্বার। তাঁর মেধা ও নেতৃত্বের দীপ্তি আরও বিস্তৃত পরিসরে বিকশিত হোক, প্রতিটি প্রয়াস অর্জন করুক কাঙ্ক্ষিত সাফল্যের পরিণতি এবং ভবিষ্যতের প্রতিটি পথচলা হয়ে উঠুক আরও সমৃদ্ধ, গৌরবময় ও সাফল্যমণ্ডিত।

শুভ জন্মদিন, হাসান ইকবাল মাহমুদ ভাই।

19/09/2026

বিইউডিএস-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উষ্ণ শুভকামনা জানিয়েছেন-

মোঃ নাজমুল হোসেন,
সভাপতি,
বিইউ রেডিও

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের পরিসরে বিভিন্ন সংগঠনের পথচলা একে অন্যের সঙ্গে নানা মাত্রায় যুক্ত। সেই বৃহত্তর অঙ্গনেরই একটি প্রাণবন্ত অংশ হিসেবে বিইউডিএস-এর এক দশকের যাত্রা। তাঁর শুভকামনা আমাদের এই আনন্দকে আরও সমৃদ্ধ করেছে। বিইউ রেডিও ও বিইউডিএস-এর পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হোক, আর শিক্ষার্থীদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্ব বিকাশে আমাদের সংগঠনগুলো একসঙ্গে আরও সুন্দর ভূমিকা রাখুক- এই প্রত্যাশা রইল।

বিইউডিএস-এর গৌরবময় ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন- আরিফা জামান লিজাসাবেক সহ-সভাপতি (বাংলা বিতর...
19/09/2026

বিইউডিএস-এর গৌরবময় ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন-

আরিফা জামান লিজা
সাবেক সহ-সভাপতি (বাংলা বিতর্ক),
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

বিইউডিএস-এর পথচলার গুরুত্বপূর্ণ সময়ে তাঁর অবদান সংগঠনের স্মরণীয় অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে। সেই পথচলার ধারাবাহিকতায় আজ বিইউডিএস এক দশকের মাইলফলক অতিক্রম করেছে। বিইউডিএস-এর প্রতি তাঁর ভালোবাসা ও বন্ধন অটুট থাকুক, আর যুক্তি ও মননের এই সংগঠনটি আগামী দিনগুলোতে আরও প্রাণবন্ত, সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠুক-এই প্রত্যাশা রইল।

19/09/2026

বিইউডিএস-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনে একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন-

হাসিবুল ইসলাম শোভন
সাবেক দপ্তর সম্পাদক,
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

বিইউডিএস-এর সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাঁর সম্পৃক্ততার সময়টি সংগঠনের পথচলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দায়িত্ব পালনের সেই অভিজ্ঞতা ও স্মৃতির সঙ্গে আজকের এই দশম প্রতিষ্ঠাবার্ষিকী নিঃসন্দেহে একটি বিশেষ আবেগের মুহূর্ত। প্রাক্তনদের অভিজ্ঞতা, বর্তমানদের উদ্যম আর ভবিষ্যতের স্বপ্ন- সবকিছুর সমন্বয়ে বিইউডিএস আরও দূর এগিয়ে যাক। তাঁর জন্য রইল আন্তরিক কৃতজ্ঞতা।

19/09/2026

বিইউডিএস-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দময় ও স্মরণীয় মুহূর্তে উষ্ণ শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন-

মোহাম্মদ বাহাউদ্দীন কবির
সাবেক সভাপতি,
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

বিইউডিএস-এর পথচলার সঙ্গে তাঁর যে নিবিড় সম্পৃক্ততা, তা সংগঠনের ইতিহাসের একটি মূল্যবান অংশ। তাঁর নেতৃত্ব, সময় ও আন্তরিকতার স্মৃতি আজও বিইউডিএস পরিবারের কাছে বিশেষভাবে অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা রাখছে। বিইউডিএস-এর প্রতি তাঁর এই ঐকান্তিক পথনির্দেশনা আগামীর দিনগুলোতেও আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকুক-আমরা এ প্রত্যয় ব্যক্ত করছি।

19/09/2026

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস)-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দঘন আয়োজন ও দীর্ঘ পথচলার প্রতি শুভকামনা ব্যক্ত করেছেন-

প্রজ্ঞা পারমিতা বোস,
সাবেক সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক),
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি
সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

দশ বছরের এই যাত্রায় বিতর্কচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, মতপ্রকাশের সক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বিইউডিএস-এর অবদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্ত ভবিষ্যতের আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।

18/09/2026

হাঁটি হাঁটি পা পা করে বরিশা‌ল ইউ‌নিভা‌র্সিটি ডি‌বে‌টিং সোসাই‌টি (বিইউডিএস) পার করল গৌরবোজ্জ্বল ১০টি বছর!

​সাবেক বিতার্কিকদের অভিজ্ঞতা, স্মৃতিকথা ও গল্প-আড্ডার এক চমৎকার আয়োজনের মধ্য দিয়ে এই মাহেন্দ্রক্ষণ উদযাপন করতে বিইউডিএস নিয়ে এসেছে 'স্মৃতির পাতায় ২০২৬'।

Address

2nd Floor, TSC, University Of Barishal
Barishal
8200

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barishal University Debating Society - BUDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share