Udayan Secondary School Scout Group, Barishal

Udayan Secondary School Scout Group, Barishal Official page of Udayan Secondary School Scout Group,Barishal.

বাংলাদেশ স্কাউটস, বরিশাল জেলার অধীন
৫ নং উদয়ন মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ, বরিশাল হচ্ছে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়,বরিশালের একটি নিয়ন্ত্রিত গ্রুপ।এই গ্রুপটি ১৯৯৬ সালের ২৮ শে ডিসেম্বর স্থাপিত হয়।
বর্তমান সভাপতি: ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, (সিএসসি)।
বর্তমান গ্রুপ লিডার : গাজী মাজহারুল আনোয়ার।

Proud moment for the Scout Group! We are happy and proud to share that, our member, Scout Saad Sami achieved Junior Scho...
26/02/2026

Proud moment for the Scout Group!

We are happy and proud to share that, our member, Scout Saad Sami achieved Junior Scholarship 2025 (General)! Let's celebrate and congratulate Sami for his outstanding academic excellence!

উদয়ন মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ, বরিশাল এর পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা! 🎄
24/12/2025

উদয়ন মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ, বরিশাল এর পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা! 🎄

Bangladesh Scouts wishes all a Merry Christmas. May the spirit of love, service, and brotherhood guide us towards a better and peaceful world🎄

রামাদান মুবারক!  পবিত্র রমজান মাস হোক জগৎময় সংযম, ত্যাগ, শান্তি ও ভালোবাসার। ❤️
01/03/2025

রামাদান মুবারক!

পবিত্র রমজান মাস হোক জগৎময় সংযম, ত্যাগ, শান্তি ও ভালোবাসার। ❤️

"আহলান সাহলান মাহে রমাদান"

বছর ঘুরে রহমত, বরকত আর মাগফিরাতের বার্তা নিয়ে হাজির হয়েছে রমাদান। এই মাসের প্রসঙ্গে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন- “রমাদান মাস, এ মাসে অবতীর্ণ হয়েছে আল-কুরআন, যা মানুষের জন্য সৎ পথের দিশারি, সুস্পষ্ট নিদর্শন এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম সাধনা করে।” (সূরা বাকারা : ১৮৫)

অন্যত্র তিনি বলেন, “হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” (সূরা বাকারা : ১৮৩)

সকলকে জানাই মাহে রমাদানের শুভেচ্ছা।

ঐক্য-শিক্ষা-শৃঙ্খলা-শান্তি যা কিছু মোদের অর্জন;জননী স্বরূপা তুমি, তোমার চরণ চুমি মোদের প্রিয় উদয়ন! 🌼
25/01/2025

ঐক্য-শিক্ষা-শৃঙ্খলা-শান্তি
যা কিছু মোদের অর্জন;
জননী স্বরূপা তুমি, তোমার চরণ চুমি
মোদের প্রিয় উদয়ন! 🌼

৮ জানুয়ারি স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর  ৮৪তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৮৫...
08/01/2025

৮ জানুয়ারি স্কাউটের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ৮৪তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৪১ সালের ৮ জানুয়ারিতে মৃত্যু বরণ করেন। জীবদ্দশায় তিনি স্কাউটিংকে প্রতিষ্ঠিত করেন। তার অমর বাণী - “সুখ লাভের প্রকৃত পন্থা হলো অপরকে সুখী করা।"
তিনি আরও বলেন " পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে একটু শ্রেষ্ঠতর করে রেখে যাওয়ার চেষ্টা করো। তোমার মৃত্যুর পালা যখন আসবে তুমি সানন্দে এই অনুভূতি নিয়ে মৃত্যুবরণ করতে পারবে য়ে তুমি তোমরা জীবনটা কে বৃথা নষ্ট করোনি।"
আমাদের মাঝে তিনি চিরস্মরণীয়। আজ ও তিনি রয়েছেন সকল স্কাউট সদস্যদের মনে জাগ্রত। উদয়ন মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

Address

Udayan Secondary School, 32, Fazlul Haq Avenue
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Udayan Secondary School Scout Group, Barishal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Udayan Secondary School Scout Group, Barishal:

Share