Voice of BPI

Voice of BPI .

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক...
29/07/2025

বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ্য পুরুষ একবার সহবাস করলে যে পরিমান বীর্য নির্গত হয় তাতে ৪০ কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ি মেয়েদের গর্ভে যদি সেই পরিমান শুক্রানু স্থান পেতো তাহলে ৪০ কোটি বাচ্চা তৈরি হতো! এই ৪০ কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মত ছুঁটতে থাকে, জীবিত থাকে মাত্র ৩০০-৫০০ শুক্রাণু। আর বাকিরা? এই ছুঁটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই ৩০০-৫০০ শুক্রাণু যেগুলো ডিম্বানুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহা শক্তিশালী শুক্রাণু ডিম্বানুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বানুতে আসন গ্রহন করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনও কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন ?

• আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন ছিলনা কোন চোঁখ হাত পা মাথা, তবুও আপনি জিতেছিলেন।

• আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন সার্টিফিকেট, ছিলোনা মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন।

• আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার ছিলনা কোন শিক্ষা, কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন।

• আপনি যখন দৌড় দিয়েছিলেন- তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন।

• বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মারা যাননি, পুরো ১০ টি মাস পূর্ণ করতে পেরেছেন।

• বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকেছিলেন।

• বহু বাচ্চা জন্মের প্রথম ৫ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

• অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছুই হয়নি।

• বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো আছেন।

আর আজ- আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন, কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট, সবকিছু আছে। হাত-পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি। ৪০ কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন। তাহলে হতাশা কেন ?

❒ কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না ?
❒ কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন ?
❒ কেন বলেন আমি আর বাঁচতে চাইনা ?
❒ কেন বলেন, আমি হেরে গিয়েছি ?

এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন ? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন- কি প্রতিভা আছে আপনার ? মনের চাওয়াকে সব সময় মূল্য দিন, সব সময় আল্লাকে স্বরণ করুন। দেখবেন আপনি জিতে যাবেন,শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন। এবং মনে রাখবেন..

আল্লাহ আমাদের এই জীবন এমনি এমনি দেননি। তিনি বলেন,

> “أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا”
“তোমরা কি মনে করো আমি তোমাদের অর্থহীনভাবে সৃষ্টি করেছি?”
(সূরা আল-মু’মিনূন, আয়াত ১১৫)

এই জীবন শুধু কষ্ট আর সংগ্রামের জন্য নয়, বরং এই জীবন হলো আমল করার জন্য একটি সুযোগ, যার মাধ্যমে জান্নাত বা জাহান্নামের রাস্তাটি নির্ধারিত হবে। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন, যেন আমরা নিজের জীবন শুধু নিজের জন্য নয়, বরং তাঁর দীনের জন্য ব্যয় করি। হতাশা আমাদের মনকে দুর্বল করে তোলে, কিন্তু ঈমান আমাদের মনকে শক্ত করে।

আল্লাহ বলেন,

> “إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا”
“নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি।”
(সূরা ইনশিরাহ, আয়াত ৬)

আপনি যেসব প্রতিকূলতার মধ্যে আছেন, তা সবই একটি পরীক্ষার অংশ। এই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই আপনি জান্নাতের পথকে সহজ করতে পারেন। হতাশ হওয়া একজন মুসলমানের চরিত্র হতে পারে না। রাসূল (সা.) বলেছেন,

> "আশ্চর্য ব্যাপার মুমিনের অবস্থা! তার সবকিছুতেই কল্যাণ আছে..."
(মুসলিম, হাদিস ২৯৯৯)

আর এ কারণেই, আমাদের উচিত জীবনের প্রতিটি ধাপে ইসলামের দৃষ্টিতে চলা, এবং অন্যদের মাঝেও সেই ইসলামকে ছড়িয়ে দেওয়া—নিজের আচরণ, সততা, সহানুভূতি, ন্যায়ের মাধ্যমে। কারণ,

> “وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ”
“আর কার কথা উত্তম তার চেয়ে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে?”
(সূরা ফুসসিলাত, আয়াত ৩৩)

12/07/2025

বাংলা সিনেমা মান্নার মুভির বাস্তব রূপ দেখলাম ❤️‍🩹🙂

— এই যুদ্ধ সবার।দলে দলে যোগ দিন, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।
12/07/2025

— এই যুদ্ধ সবার।
দলে দলে যোগ দিন, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স।

উগ্রবাদের বয়ান আবার ফিরে আসবে, Just wait and watch.আপনি যদি ধর্ষণ করেন, চাঁদাবাজি করেন, খুন করেন, ডাকাতি করেন, সুদ খান, ...
12/07/2025

উগ্রবাদের বয়ান আবার ফিরে আসবে, Just wait and watch.

আপনি যদি ধর্ষণ করেন, চাঁদাবাজি করেন, খুন করেন, ডাকাতি করেন, সুদ খান, ঘুষ খান, মানুষের সম্পদ লুটপাট করেন তবুও আপনাকে কেউ ‘জঙ্গি’ বলে না। কিন্তু আপনি যদি বলেন, "আমি শরীয়াহ চাই", তাহলেই আপনি ‘জঙ্গি’ হয়ে যান।

12/07/2025

প্রাক্তন বুয়েট শিক্ষার্থীর লেখা :

সাম্প্রতি প্রকৌশল শিক্ষা, চাকরি ও মর্যাদার বৈষম্য নিয়ে ভীষণ লজ্জা আর হতাশা নিয়ে কিছু কথা বলতে বাধ্যহলাম:

সাম্প্রতি আমাদের বুয়েট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে যেভাবে বক্তব্য রাখছেন এবং দাবির ফর্মুলা দিচ্ছেন, তা দেখে আমি সত্যিই ব্যথিত।
তাদের ৩ দফা দাবির পেছনে একটা গভীর দৃষ্টিভঙ্গি ঘাটতি রয়েছে—বিশেষ করে যখন এটা আসে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে, তখন সেটা আরও হতাশাজনক।

প্রথমত: শিক্ষাগত বৈষম্য:

- ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা SSC-এর পর ৪ বছর ধরে কারিগরি শিক্ষা নিয়ে ৯০-১০০ ক্রেডিট শেষ করেন।
কেউ কেউ HSC শেষ করে ৩ বছরে করে, আবার কেউ নিজের খরচে প্রাইভেট পলিটেকনিক নিয়মিত (থিওরি + সেশনাল) শিক্ষার্থী হিসেবেই বোর্ড পরিক্ষার মাধ্যমে শেষ করেন।

কিন্তু তারপরও, তাদের এই ৪ বছরের শিক্ষাকে সরকার “ডিগ্রি” সমমান মর্যাদা দেয় না।

তাদের যদি BSc করতে হয়, তাহলে আবারও ৪ বছরের জন্য ভর্তি হতে হয়, যদিও আগের পড়াশোনার ৫০-৬০% কিছুই গৃহীত হয় না।
- এটা কি ন্যায্য?

একজন সাধারণ কলেজের ছাত্র অনিয়মিত ক্লাস করে ৩ বছরে ডিগ্রি (BA, BBS) পাস করে ফেলতে পারে, অথচ একজন হাতে-কলমে ৪ বছর প্রকৌশল শিক্ষা নেওয়া ছাত্র কোনো একাডেমিক স্বীকৃতি পায় না।
- এটা শিক্ষাগত বৈষম্য নয়?

দ্বিতীয়ত: চাকরির পদোন্নতিতে অস্বীকৃতি:

বুয়েট ছাত্রদের প্রথম দাবি হলো, “সহকারী প্রকৌশলী বা ৯ম গ্রেডে কেউই যেন কোটা বা অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি না পায়, সবার জন্য একই নিয়োগ পরীক্ষা হোক এবং ন্যূনতম BSc-ই থাকুক।

আমি একমত—মেধাভিত্তিক পরীক্ষা হোক!
কিন্তু দশ বছর ধরে প্রকল্প বাস্তবায়ন করা একজন অভিজ্ঞ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি কখনো Career Progression Route না পান—তাহলে তো তিনি আজীবন ‘অযোগ্য' রয়ে গেলেন!
এই দাবি পেশাগত উন্নয়নের রাস্তাই বন্ধ করে দেয়।

বিশ্বব্যাপী “Recognition of Prior Learning (RPL)” নামে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে, যেখানে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষাগত বা পদোন্নতির স্বীকৃতি দেওয়া হয়।
- আমরা সেটা অস্বীকার করবো কেন?

তৃতীয়ত: উপসহকারী পদে BSc-এর অন্তর্ভুক্তি — আত্মঘাতী দাবি!
- সবচেয়ে বিস্ময়কর দাবিটি ছিল এইটা—"ডিপ্লোমা ও BSc একসাথে ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী) পদে পরীক্ষা দেবে"।

এটা এক কথায় "অভিমানের চাকরি" চাওয়ার মতো।

যেখানে BSc প্রকৌশলী হওয়া উচিত Design, Analysis, Supervision এবং গবেষণার পথে,
সেখানে সে এখন Field Execution-এর জন্য তৈরি পদের জন্য লড়তে চায়?
- একজন বুয়েট এল্যামনাই হিসেবে এই লজ্জা রাখি কোথায় ! এতে তো নিজের ডিগ্রি ও অবস্থানেরই অবমূল্যায়ন হয়।

চতুর্থত: “Engineer” পদবি নিয়ন্ত্রণ — যুক্তিযুক্ত, কিন্তু অপব্যাখ্যা নয় :

“Engineer” শব্দটি একটি মর্যাদার প্রতীক—এটা পেশাগত যোগ্যতা ও এক্রিডিটেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া উচিত।

কিন্তু তার মানে এই নয় যে, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেউই এই শব্দের প্রয়োগ করতে পারবে না। তারা Associate Engineer, Technologist, Engineering Officer, এইসব পরিচয়ে কাজ করেন।

পেশাগত নিয়ন্ত্রণ থাকা উচিত, তবে বিদ্বেষমূলক অপমান নয় !

এবার আসি, বিশ্বে কেমন চলছে?

🇬🇧 UK: Technician → Incorporated Engineer → Chartered Engineer.
🇨🇦 Canada: Technologist → Limited Licence → Full Licence via experience.
🇩🇪 Germany: Techniker ও Meister আলাদা ট্র্যাক, কিন্তু মর্যাদা ও দায়িত্ব আছে!
🇦🇺 Australia: Engineers Australia-এর অধীনে তিন স্তরেই মর্যাদার ব্যবস্থা !
- বিশ্বের প্রায় সব দেশগুলোতেই, সবার জন্য একটি “Career Ladder” আছে—কেউ বাদ পড়ে না।

আমার মতে, একজন বুয়েটিয়ানের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত:

- ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেউই বলে না, তারা বুয়েটের সমতুল্য। তারা চায়—তাদের শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার সম্মান।
- Engineer বলতে শুধু চার দেয়ালের ডিজাইনার নয়, জলে-মাঠে ঘাম ঝরানো সেই প্রযুক্তিবিদদেরও বোঝানো উচিত—যাদের ঘাড়ে ভর করেই আমাদের ডিজাইন বাস্তব হয়।"
- Merit হোক সবার কাছে পৌঁছানো অধিকার,
বিদ্বেষ হোক আমাদের পরিত্যক্ত ইতিহাস।

প্রকৌশলী জহির সাগর
বুয়েট ব্যাচ: শতরঞ্জ ১৬

12/07/2025

— চাঁদাবাজি, খুন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট-এর পক্ষ থেকে সমাজবিরোধী কর্মকাণ্ড চাঁদাবাজি, খুন এবং ধর্ষণের বিরুদ্ধে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এই মানববন্ধনে আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ কাম্য। আসুন, আমরা একসাথে প্রতিবাদ জানাই ও ন্যায়ের পক্ষে অবস্থান নেই।

📅 তারিখ: ১৩ জুলাই ২০২৫, রোববার
🕐 সময়: দুপুর ১ টা
📍 স্থান: শহীদ মিনার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ

Happy Birthday, Nikola Tesla – The Genius Behind Modern Electricity ⚡Today we celebrate the birth of Nikola Tesla, the m...
10/07/2025

Happy Birthday, Nikola Tesla – The Genius Behind Modern Electricity ⚡

Today we celebrate the birth of Nikola Tesla, the man who gave us Alternating Current (AC) the very foundation of our global power systems.
Over 80% of modern technology relies on his groundbreaking work, yet he was never awarded a Nobel Prize, and remains largely unrecognized outside scientific circles.

Tesla’s inventions powered the future long before the world was ready. His contributions to electricity, wireless communication, and electromagnetism continue to shape our lives.

> The future will show whether my mission was accomplished. – Nikola Tesla

Today, we remember the true architect of the electrical age.

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করলেই আমাদের চাকুরীর ক্ষেত্রে সরকারি দশম গ্রেডে অর্থাৎ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় চাকরি পাওয়া ...
01/07/2025

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করলেই আমাদের চাকুরীর ক্ষেত্রে সরকারি দশম গ্রেডে অর্থাৎ দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় চাকরি পাওয়া হয়। যেটা একজন মাস্টার্স হোল্ডার এসএসসি পাশের পর দশ থেকে এগারো বছর পড়াশোনার পরেও অন্যান্য চাকরি পেতে তিন বছর সময় লাগে। এক্ষেত্রে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসএসসি পাশের পরে চার বছর পড়াশোনা শেষ করে এবং পরবর্তী দুই থেকে তিন বছরের মধ্যে চাকরি পেয়ে যায়। সে যদি অষ্টম বছরেও চাকরি পায় তাহলে ১৩ তম বছরে ঐ যে যারা বিসিএস দিয়ে নবম গ্রেডে চকরি পায় তাদের পদে তারা যাওয়ার সুযোগ পায়।

সুতরাং অতিরিক্ত বারো তেরো বছর পড়ালেখা করে যদি আমি একই পদে চাকরি করি সেক্ষেত্রে কেনো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বো না।

-প্রকৌ মোঃ রুহুল আমিন
চেয়্যারম্যান,
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

পুরো জুলাই যেন ছিলো অভিশপ্ত,প্রতিটি সন্ধ্যা ছিল রক্তাক্ত আকাশ!🗓️ ৩৬ জুলাই ২০২৪
30/06/2025

পুরো জুলাই যেন ছিলো অভিশপ্ত,
প্রতিটি সন্ধ্যা ছিল রক্তাক্ত আকাশ!

🗓️ ৩৬ জুলাই ২০২৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায়, কোভিড-১৯ সংক্রমণের হার পুনরায় বৃদ্ধির প্রেক্ষাপটে জনসমাগমপূর্ণ এলা...
08/06/2025

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায়, কোভিড-১৯ সংক্রমণের হার পুনরায় বৃদ্ধির প্রেক্ষাপটে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরতে আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে বয়স্ক, অসুস্থ বা রোগ-প্রতিরোধ ক্ষমতা হ্রাসপ্রাপ্ত ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায়, কোভিড-১৯ সংক্রমণের হার পুনরায় বৃদ্ধির প্রেক্ষাপটে জনসমাগমপূর্ণ এলা...
08/06/2025

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায়, কোভিড-১৯ সংক্রমণের হার পুনরায় বৃদ্ধির প্রেক্ষাপটে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরতে আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে বয়স্ক, অসুস্থ বা রোগ-প্রতিরোধ ক্ষমতা হ্রাসপ্রাপ্ত ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Address

Barisal Polytechnic Institute
Barishal

Opening Hours

Monday 05:00 - 00:00
Tuesday 05:00 - 00:00
Wednesday 05:00 - 00:00
Thursday 05:00 - 00:00
Friday 05:00 - 00:00
Saturday 05:00 - 00:00
Sunday 05:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of BPI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share