Bangladesh Journalism Students Council- Barishal University Parliament

Bangladesh Journalism Students Council- Barishal University Parliament একতাই শক্তি একতাই বল, যোগাযোগই সম্বল।

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)
ভূমিকা: বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) দেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়ে গঠিত হয়। উদ্যোক্তাদের মেধা, শ্রম আর অক্লান্ত পরিশ্রমের ফলে বিজেএসসি বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বৃহত্তম সংগঠনে রূপ লাভ করেছে।

আমাদের স্লোগান: একতাই বল, যোগাযোগই সম্বল।
বর্তমানে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রা

জশাহী, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং বরিশাল বিশ্ববিদ্যালয় সহ মোট দশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির শাখা রয়েছে। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজেএসসির কার্যক্রম চলমান।

বিজেএসসির লক্ষ্য ও উদ্দেশ্য: মহৎ কর্ম সম্পাদনে যোগাযোগের ধারণাকে প্রসারিত করা। নিজ নিজ অবস্থান থেকে মানব কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করা। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং এই ধারা অব্যাহত রাখা। বিজেএসসি সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বের সেতুবন্ধন রচনা করা।

প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ: জাহাঙ্গীরনগর, ঢাকা, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাংবাদিকতা বিভাগের সাতজন (সনজিৎ সরকার উজ্জ্বল, ইমরান খান, এ. আর. ফারুক, ইমরান খান নাহিদ, প্রবীর ঘোষ, জগৎ প্রতি বর্মা) শিক্ষার্থী উদ্যোগী হয়ে বিজেএসসি নামক স্বপ্নের সংগঠনকে বাস্তবে রূপদান করে। তারই ধারাবাহিকতায় ১৩ নভেম্বর (শুক্রবার), ২০১৫ ইং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সবুজ প্রান্তরে বসে জাবির ৮ জন, ঢাবির ৪ জন ও জবির ১২ জন (মোট ২৪ জন) সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের সাংগঠনিক যাত্রা শুরু করে।

05/03/2023
অভিনন্দন ও শুভকামনা Bangladesh Journalism Students Council- Jahangirnagar University
28/09/2022

অভিনন্দন ও শুভকামনা Bangladesh Journalism Students Council- Jahangirnagar University

Address

Barishal
8200

Telephone

+8801798055090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Journalism Students Council- Barishal University Parliament posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Journalism Students Council- Barishal University Parliament:

Share