আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation

  • Home
  • Bangladesh
  • Barishal
  • আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
Call Directions Website Contact the organization

আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation Alor Sondhane Foundation is a Non-Profitable organization..

আলোর সন্ধানে ফাউন্ডেশন
একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার আলোর সন্ধানে ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্য। সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।

মানবতার টানে, মানুষের পাশে — আলোর সন্ধানে ফাউন্ডেশন।আলোর সন্ধানে ফাউন্ডেশনের সদস্য মোঃ রাফি হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতাল...
26/09/2026

মানবতার টানে, মানুষের পাশে — আলোর সন্ধানে ফাউন্ডেশন।

আলোর সন্ধানে ফাউন্ডেশনের সদস্য মোঃ রাফি হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান ফাউন্ডেশনের ক্যাশিয়ার মোঃ নাজমুল হোসেন। অপারেশনের শুরু থেকে তাঁর পাশে থেকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা ও সাহস জোগান সংগঠনের ক্রীড়া সম্পাদক মোঃ জুবায়ের হোসেন সাদ্দাম, সদস্য মোঃ রিদায় মাহমুদ এবং সদস্য মোঃ সাকিব ফকির।

আলোর সন্ধানে আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation পক্ষ থেকে ধন্যবাদ জানাই মো: মারুফ বিল্লাহ মিলন, মোঃ তৌহিদুল ইসলাম রাসেল,মোঃ রাজা,মোঃ জুবায়ের সহ যারা রাফির পাশে থেকে সাহস দিয়েছেন।

তাঁরা অসুস্থ রাফি হাওলাদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর পাশে থেকে সাহস, ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করেন। তাঁদের এই আন্তরিক উপস্থিতি সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা ও সহমর্মিতার এই বন্ধনই আমাদের পথচলার মূল প্রেরণা। আমরা বিশ্বাস করি, মানুষের দুঃসময়ে পাশে থাকাই একটি মানবিক সংগঠনের সবচেয়ে বড় পরিচয়।

মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় সদস্য মোঃ রাফি হাওলাদারকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট ও অসুস্থতা থেকে মুক্তি দেন এবং সুস্থভাবে তাঁর পরিবার ও প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দেন।

আমিন, ইয়া রব্বুল আলামিন।

আলোর সন্ধানে ফাউন্ডেশন
সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়।

আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
৪নং কেওড়া ইউনিয়ন ঝালোকাঠি সদর
মানবতা "মানুষ মানুষের জন্য"

আলোর সন্ধানে ফাউন্ডেশন পরিবারের প্রিয় সদস্য মোঃ রাফি হাওলাদার গতকাল বিকেলে সারেংগল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন কাপ ফুট...
26/09/2026

আলোর সন্ধানে ফাউন্ডেশন পরিবারের প্রিয় সদস্য মোঃ রাফি হাওলাদার গতকাল বিকেলে সারেংগল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে গোলরক্ষক হিসেবে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত নাক ও ঠোঁটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে গতরাত ১টার দিকে বরিশালের একটি হাসপাতালে রাফির নাক ও ঠোঁটের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আলোর সন্ধানে ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আমাদের প্রিয় রাফির দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়ার আবেদন করছি।

আল্লাহ রাব্বুল আলামীন যেন রাফির পরবর্তী চিকিৎসা সহজ করে দেন, সকল কষ্ট ও বিপদ দূর করে দেন এবং তাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন।

আলোর সন্ধানে ফাউন্ডেশন
ঐক্যের শক্তিতে মানবতার সেবায়

আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
ঝালকাঠি
মানবতা "মানুষ মানুষের জন্য"
৪নং কেওড়া ইউনিয়ন ঝালোকাঠি সদর
@সারেংগল মাদ্রাসা মাঠ

একটি সহযোগিতা শুধু অর্থ নয়, এটি একটি আশার আলো।ঝালকাঠি জেলার সারেংগল গ্রামের মোছাঃ কহিনুর বেগম-এর চোখের চিকিৎসার জন্য আল...
06/07/2026

একটি সহযোগিতা শুধু অর্থ নয়, এটি একটি আশার আলো।

ঝালকাঠি জেলার সারেংগল গ্রামের মোছাঃ কহিনুর বেগম-এর চোখের চিকিৎসার জন্য আলোর সন্ধানে ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এই মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার অনুপ্রেরণা।

ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।

🤝 সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়।

— আলোর সন্ধানে ফাউন্ডেশন

#আলোর_সন্ধানে_ফাউন্ডেশন #মানবতার_সেবায় #মানুষের_পাশে

আলহামদুলিল্লাহমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলোর সন্ধানে ফাউন্ডেশন।অসুস্থ মোঃ কামরুল হাওলাদারের শারীরিক অবস্থ...
12/06/2026

আলহামদুলিল্লাহ

মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আলোর সন্ধানে ফাউন্ডেশন।

অসুস্থ মোঃ কামরুল হাওলাদারের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাঁর পাশে দাঁড়াতে ঢাকা পঙ্গু হাসপাতালে ছুটে যান আলোর সন্ধানে ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা মোঃ হাফিজুর রহমান, মোঃ রুহুল আমীন ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক-২ মোঃ মারুফ হাসান,সদস্য মোঃ মাসুম বিল্লাহ ও মোঃ রিদায় হাওলাদার।

তাঁর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ‘আলোর সন্ধানে ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ভালোবাসা ও সহমর্মিতার স্মারক হিসেবে একটি আর্থিক অনুদান প্রদান করা হয়।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করি, তিনি যেন মোঃ কামরুল হাওলাদারকে দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর সকল কষ্ট লাঘব করেন। আমিন।

🤲 আসুন, মানবতার এই প্রয়োজনে আমরা সবাই এগিয়ে আসি।

মোঃ কামরুল হাওলাদারের চিকিৎসার জন্য আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তাঁর সুস্থ জীবনে ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার সহায়তা ও দোয়া তাঁর জন্য অত্যন্ত মূল্যবান।

📌 সাহায্য পাঠানোর ঠিকানা:
মোঃ রুহুল আমীন
বিকাশ/নগদ: 01710097632

🤲 বিশেষ দোয়া 🤲

যারা ইতোমধ্যে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন তাঁদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ তাআলা তাঁদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন, নেক হায়াত (হায়াতে তাইয়্যিবা) দান করুন, তাঁদের রিজিকে খায়ের ও বরকত বৃদ্ধি করুন, পরিবার-পরিজনকে সুস্থতা ও নিরাপত্তায় রাখুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন।

আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া একান্তভাবে কাম্য।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
💙 আলোর সন্ধানে ফাউন্ডেশন
মানবতার কল্যাণে নিবেদিত

'আলোর সন্ধানে ফাউন্ডেশন'-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনীর কিছু বিশেষ অর্জন:ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়...
11/06/2026

'আলোর সন্ধানে ফাউন্ডেশন'-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনীর কিছু বিশেষ অর্জন:

ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ও অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানে আগত সম্মানিত মেহমানদের উপহারের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে।

আমাদের সংগঠনের সম্মানিত পিতাদের জন্য ছিল বিশেষ উপহার ও সম্মাননা।

সংগঠনের নিবেদিতপ্রাণ একনিষ্ঠ কর্মী ও নিয়মিত অবদান রাখা কর্মীদের 'সেরা স্বেচ্ছাসেবক' সম্মাননায় ভূষিত করা হয়েছে।

আমাদের এই যাত্রার প্রতিটি সঙ্গী ও শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক অভিনন্দন।

#ঐক্যেরশক্তিতেমানবতারকল্যানে
#আলোরসন্ধানেফাউন্ডেশন
#মানবতারসেবায়


🌿 আলহামদুলিল্লাহ 🌿সফলতা, আনন্দ, সৌহার্দ্য ও ভালোবাসার এক অপূর্ব মিলনমেলায় সম্পন্ন হলো আলোর সন্ধানে ফাউন্ডেশনের ৮ম প্রতিষ...
05/06/2026

🌿 আলহামদুলিল্লাহ 🌿

সফলতা, আনন্দ, সৌহার্দ্য ও ভালোবাসার এক অপূর্ব মিলনমেলায় সম্পন্ন হলো আলোর সন্ধানে ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

আট বছরের এই পথচলা শুধুমাত্র একটি সংগঠনের অগ্রযাত্রার ইতিহাস নয়; এটি অসংখ্য মানুষের ভালোবাসা, ত্যাগ, আন্তরিকতা ও মানবকল্যাণের স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে চলার এক অনুপ্রেরণাময় গল্প। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজন আমাদের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং পারস্পরিক বন্ধনের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

দিনব্যাপী আয়োজন ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। মনোমুগ্ধকর ক্রিকেট ও ফুটবল খেলা, সদস্যদের আনন্দঘন মিলনমেলা, সম্মাননা প্রদানসহ নানা আয়োজন অনুষ্ঠানে যোগ করেছে ভিন্নমাত্রার আনন্দ ও উচ্ছ্বাস। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত, সুশৃঙ্খল ও স্মরণীয়।

এই আয়োজনের সফল বাস্তবায়নের পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সময়, শ্রম, মেধা ও ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের সহযোগিতা, উৎসাহ ও আন্তরিকতাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।

মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে ভালোবাসা, ঐক্য ও মানবসেবার এই মহৎ বন্ধনে আবদ্ধ রেখেছেন। আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আলোর সন্ধানে ফাউন্ডেশনকে মানবতার কল্যাণে আরও সুদূরপ্রসারী ভূমিকা রাখার তাওফিক দান করেন এবং আমাদের সকল নেক প্রচেষ্টা কবুল করেন।

আসুন, আমরা সবাই মিলে ভালোবাসা, মানবতা ও কল্যাণের আলো ছড়িয়ে দেওয়ার এই যাত্রাকে আরও বেগবান করি।

সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া। ❤️

আলোর সন্ধানে ফাউন্ডেশন
মানবতার সেবায়, আলোর পথে ✨🌿

#আলোরসন্ধানেফাউন্ডেশন
#৮মপ্রতিষ্ঠাবার্ষিকী
#মানবতারসেবায়
#ঐক্যেরশক্তিতেমানবতারকল্যানে

অবহেলা নয়—হাম প্রতিরোধে সচেতন হোন।হাম একটি সংক্রামক রোগ হলেও এতে ভয় পাওয়ার কিছু নেই। সময়মতো সঠিক যত্ন ও চিকিৎসা নিলে এটি...
01/04/2026

অবহেলা নয়—হাম প্রতিরোধে সচেতন হোন।

হাম একটি সংক্রামক রোগ হলেও এতে ভয় পাওয়ার কিছু নেই। সময়মতো সঠিক যত্ন ও চিকিৎসা নিলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই লক্ষণগুলো জানা এবং শুরুতেই ব্যবস্থা নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জ্বর, চোখ লাল হওয়া, কাশি, নাক দিয়ে পানি পড়া বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

শান্ত থাকুন, সচেতন থাকুন। আপনার সামান্য যত্নই আপনাকে এবং আপনার পরিবারকে নিরাপদ রাখতে পারে।

আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation
মানবতার সেবায়
আত্ম-মানবতার সেবায় এগিয়ে আসুন

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩আজকের এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের,...
26/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

আজকের এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের অকুণ্ঠ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।

তাদের ত্যাগ আমাদের শক্তি, তাদের সাহস আমাদের প্রেরণা, আর তাদের স্বপ্নই আমাদের পথচলার দিশা।
আসুন, এই মহান দিনে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশকে ভালোবাসি, দায়িত্বশীল হই, এবং গড়ে তুলি একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ।

শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা

#আলোর সন্ধানে ফাউন্ডেশন
#২৬ই মার্চ
#বাংলাদেশ স্বাধীনতা দিবস
#সারংগল,ঝালকাঠি

🌙 মাহে রমাদানের ডাক: আত্মশুদ্ধি ও সমাজ পরিবর্তনের অঙ্গীকাররমাদান কেবল উপবাসের মাস নয়—এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং ...
18/02/2026

🌙 মাহে রমাদানের ডাক: আত্মশুদ্ধি ও সমাজ পরিবর্তনের অঙ্গীকার

রমাদান কেবল উপবাসের মাস নয়—এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ গঠনের এক অনন্য প্রশিক্ষণকাল। আসুন, পবিত্র মাহে রমাদানকে জীবনের মোড় ঘোরানো এক পরিবর্তনের মাস হিসেবে গ্রহণ করি।

আমাদের করণীয় ও অঙ্গীকার:

🔹 তাকওয়া ও আত্মশুদ্ধি
রমাদান আত্মশুদ্ধির মাস। নিজে তাকওয়া অর্জনের পাশাপাশি সমাজে নৈতিক ও তাকওয়াভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করি।

🔹 নিষ্ঠার সাথে ইবাদত
পূর্ণ দ্বীনি অনুভূতি ও আন্তরিকতার সাথে সিয়াম পালন করি, জামায়াতে সালাত আদায় করি এবং অর্থসহ কুরআন তিলাওয়াত ও অধিক হারে নফল ইবাদতে নিজেকে নিয়োজিত রাখি।

🔹 কুরআন চর্চা
রমাদানকে কুরআন শিক্ষার মাস হিসেবে গ্রহণ করি—নিজে কুরআন শিখি এবং অন্যকে শিখতে উৎসাহিত ও সহায়তা করি।

🔹 সামাজিক হক আদায়
নিকটাত্মীয়, প্রতিবেশী ও সমাজের সকল মানুষের অধিকার যথাযথভাবে আদায়ে সচেষ্ট হই।

🔹 যাকাত ও সাদকা
সামর্থ্যবানরা মহান আল্লাহর ফরজ বিধান যাকাত যথাযথভাবে আদায় করি এবং অসহায় মানুষের কল্যাণে বেশি বেশি দান-সাদকা করি।

🔹 পাপমুক্ত জীবন
সুদ, ঘুষ, জুয়া, মাদক ও অশ্লীলতাসহ সকল ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে নিজে বিরত থাকি এবং সমাজ রক্ষায় সচেতন ভূমিকা পালন করি।

🔹 রমাদানের পবিত্রতা রক্ষা
পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার উদ্যোগ গ্রহণ করি
(ভিন্ন ধর্মাবলম্বী, মুসাফির ও রোগীদের জন্য সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবস্থা রাখা যেতে পারে)।

🔹 ডিজিটাল সচেতনতা
সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল জগতের অনৈতিকতা, অশ্লীলতা ও ফিতনা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

🔹 বাজার নিয়ন্ত্রণ ও মানবিকতা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট, মজুতদারি ও অসাধু ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকি এবং সাধ্যানুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াই।

🔹 বিশ্ব মুসলিম ও ন্যায়বিচার
বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিমসহ সকল নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই এবং সকল প্রকার অন্যায় ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হই।

Address

৪ নং কেওড়া ইউনিয়ন/সারেংগল-ঝালকাঠি
Barishal
8400

Alerts

Be the first to know and let us send you an email when আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোর সন্ধানে ফাউন্ডেশন-Alor Sondhane Foundation:

Shortcuts

Share