OneAid Bangladesh

OneAid Bangladesh Let's share our hardship and happiness together!

সবাই শেয়ার করে অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে আসুন।
19/11/2022

সবাই শেয়ার করে অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে আসুন।

বর্তমান সময়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কথা আমরা সবাই কম-বেশি জানি। যার প্রভাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এর অন্যতম একটা উদাহরণ হচ্ছে এ বছর বৃষ্টি কম হওয়া! আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে আরও তথ্য উঠে এসেছে যে চলতি বছরের শীতের মাত্রা পূর্বের বছরের থেকে বেশি হবার সম্ভাবনা আছে। যদিও দেশের দক্ষিনাঞ্চলে এখন পর্যন্ত শীতের প্রভাব না থাকলেও উত্তরাঞ্চলে এর প্রভাব পড়তে শুরু করছে দিয়েছে যার পুরোপুরি চিত্র দেখা যায় ডিসেম্বরে। কারন ডিসেম্বর মাসের দিকে উত্তরবঙ্গে শীতের প্রকোপ অনেক বেড়ে যায়। গ্রাম অঞ্চলের দিকে শীত আরও তীব্র আকার ধারণ করে যে শৈত্যপ্রবাহের সময় আরও ভয়াবহ অবস্থায় পৌঁছে যায়। তাই এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা শীতবস্ত্র বিতরণ প্রজেক্ট হাতে নিয়েছি। এজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

যেহেতু আমাদের এবছর নতুন পথচলা ও এখন পর্যন্ত স্বল্প পরিসরে কাজ করছি তাই আমরা মোটামুটি ১৫০-২০০ টি কম্বল বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছি এবং প্রতিটি কম্বলের সম্ভাব্য মূল্য ৩৫০ টাকা। আপনারা চাইলে একজনেই পুরো একটি কম্বলের টাকা সাদাকাহ করতে পারেন অথবা এর থেকে বেশি পরিমাণে কম্বলের জন্য সাদাকাহ করতে পারেন। যেটা পুরোটাই নির্ভর করবে অসহায় ও শীতার্ত মানুষদের ওপর আপনার/আপনাদের ভালোবাসা ও মহানুভবতার ওপরে।

পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেনঃ- ‘যদি তোমরা দান প্রকাশ্যে করো, তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো, আল্লাহ তা অবগত আছেন।’ (সুরা-২ বাকারা, আয়াত: ২৭১)।

রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ-
“মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ অথচ তিনটি ক্ষেত্রে ব্যবহৃত সম্পদই শুধু তার। যা খেয়ে শেষ করেছে, যা পরিধান করে নষ্ট করেছে এবং যা দান করে জমা করেছে- তাই শুধু তার। আর অবশিষ্ট সম্পদ সে ছেড়ে যাবে, মানুষ তা শুধু নিয়ে যাবে।” (মুসলিম)

শীতকালে অসহায় মানুষদের শীত নিবারণের জন্য সাদাকাহ করা নিঃসন্দেহে উত্তম আমলগুলোর একটি। তাই আসুন যে যার স্থান থেকে অসহায় মানুষগুলোকে সাহায্য করি।

বিকাশঃ 01558-805677 (পারসোনাল)
নগদঃ 01558-805677 (পারসোনাল)
রকেটঃ 01558-805677-6 (পারসোনাল)

রেফারেন্সঃ WP01

ডেডলাইনঃ ২৫ ডিসেম্বর, ২০২২

বিঃদ্রঃ আপনারা আমাদের এই প্রজেক্টে আপনাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সাদাকাহ পাঠাতে পারবেন ইনশা আল্লাহ। এতে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা আমাদের বাজেট স্পষ্ট করার জন্য প্রতিটি কম্বল ৩৫০ টাকা ধার্য্য করেছি। তবে প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী বাজেটে পরিবর্তন আসতে পারে।





Aid To Humanity - ATH

18/07/2022

মার্সি ওয়ার্ল্ডওয়াইড এর সাথে কাজ করছেন ওয়ান এইড বাংলাদেশের প্রতিনিধিরা। বিতরণ হচ্ছে ১২ লক্ষ টাকার খাদ্যসামগ্রী।

কুড়িগ্রামে যৌথ উদ্যেগে বন্যার্তদের জন্য উপহারের একাংশ...
09/07/2022

কুড়িগ্রামে যৌথ উদ্যেগে বন্যার্তদের জন্য উপহারের একাংশ...

26/06/2022

অনলাইনে প্রচার প্রসার হওয়ায় ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে অসংখ্য মানুষ সিলেটের ভাইদের জন্য ডোনেশন করেছেন, ডোনেশন কালেক্ট করেছেন এবং সিলেটে ত্রান দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

তবে তাদের মধ্যে বেশিরভাগেই সিলেটের বাইরের লোক হওয়ায় তারা ত্রানগুলো নিয়ে শহর বা মফস্বলের আশেপাশে ত্রান দিয়ে চলে গিয়েছেন। ফলে দেখা যায় শহর বা মফস্বল এর আশেপাশের লোকজন কেউ ৫-৭ বার ত্রান পেলেও দূর্গম এলাকায় খুব কম মানুষই ত্রান পেয়েছেন। আল্লাহ তাদের সাহায্য করুন।

আমরা চেষ্টা করেছি সেসব দূর্গম এলাকার ভাই-বোনদের সাহায্য করতে। যারা চক্ষুলজ্জায় ত্রানের লাইনে দাঁড়াতে পারেন নি, তাদেরও খুঁজে সাহায্য করতে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকারীদের দানকে কবুল করুন। এর উত্তম প্রতিদান দিন।

আপনার ভাইয়ের আপনার সাহায্য প্রয়োজন!  জ্বী, আমরা সিলেটের ভাইদের কথাই বলছিলাম।  এইমূহুর্তে আপনার আমার সিলেটের ভাইদের সাথে ...
21/06/2022

আপনার ভাইয়ের আপনার সাহায্য প্রয়োজন!
জ্বী, আমরা সিলেটের ভাইদের কথাই বলছিলাম।

এইমূহুর্তে আপনার আমার সিলেটের ভাইদের সাথে থাকা খুবই প্রয়োজন। আমরা শুরু করে দিয়েছি আগেই। ব্যস্ততার কারনে আপডেট দেয়া যায়নি।

আপনিও সাথে আমাদের সাথে সিলেটি ভাইদের পাশে দাড়ান।

বিকাশ,নগদঃ 01904 -169194
রকেটঃ 01716 - 220065

চট্রগ্রাম সীতাকুন্ডের ভয়াবহ দুর্ঘটনায় আমরা শোকাহত। কাছে দূরের সবাইকে আহবান জানাই, আহতদের রক্ত ও জরুরী চিকিৎসার সেবা নিশ্...
05/06/2022

চট্রগ্রাম সীতাকুন্ডের ভয়াবহ দুর্ঘটনায় আমরা শোকাহত।
কাছে দূরের সবাইকে আহবান জানাই, আহতদের রক্ত ও জরুরী চিকিৎসার সেবা নিশ্চিত করতে এগিয়ে আসুন।

চট্রগ্রামের যে সকল ব্যাক্তি বা সংগঠন সেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, আমরা তাদের সহযোগী হওয়ার চেষ্টা করি।

বিস্ফোরণ বা অগ্নিদগ্ধ হয়ে যারা নিহত হয়েছেন, সে সকল মুমিনদেরকে আল্লাহ তায়ালা শহীদের মর্তবা দিন - আমীন।

ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার ঘরে....
21/04/2022

ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার ঘরে....

শীঘ্রই আপডেট এসে যাবে ❤️
21/04/2022

শীঘ্রই আপডেট এসে যাবে ❤️

গোপন-প্রকাশ্যে যেকোনোভাবে দান করা যায়। সকল দানেই সওয়াব রয়েছে।দানের মাধ্যমে মহান আল্লাহর তায়ালা পৃথিবীর মানুষের মাঝে রিজি...
08/04/2022

গোপন-প্রকাশ্যে যেকোনোভাবে দান করা যায়। সকল দানেই সওয়াব রয়েছে।
দানের মাধ্যমে মহান আল্লাহর তায়ালা পৃথিবীর মানুষের মাঝে রিজিকের ভারসাম্যতা রক্ষা করেন। বিনিময়ে প্রতিদানও দিয়ে থাকেন। মহান আল্লাহ তায়ালা বলেন,
‘যদি তোমরা প্রকাশ্যে দান-সদকা কর, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে ফকির-মিসকিনকে দান করে দাও, তবে আরো বেশি উত্তম। আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন।’ (সূরা: বাকারা, আয়াত: ২৭১)

আমাদের টাকা পাঠানোর মাধ্যম :
বিকাশ:01983047222(personal)
রকেট:016012111778 (personal)

সার্বিক যোগাযোগ: 01983047222(Direct)

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when OneAid Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share