Young People Will Build a Golden Bangladesh ypwbgb

Young People Will Build a Golden Bangladesh ypwbgb akhana shudhu shadharon Manusher pasha darano & tadar shoho jogita kora & jubokdar niya kivhaba dash

11/06/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৯০)বিষয়: সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা (৬৫)

** যে ব্যক্তি উম্মতের ফিতনা-ফাসাদের জমানায় রাসূলুল্লাহ (সঃ) এর সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে সে একশত শহীদের সওয়াব পাবে।

09/06/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৮৯) বিষয়: সাপ্তাহিক ফিকহি মাসায়েল (৬৩)

১/. নবী বা অলিগনের কবরে কি কি কাজ করা হারাম ?
২/.. ইসলামের দ্বিতীয় রুকুন হল যাকাত, যাকাত অস্বীকারকারীকে এবং যাকাত পরিত্যাগকারী কে কি বলে ?
৩/... যাকাত কাদের উপর ওয়াজিব ?
৪/.... যদি কেহ নেসাব পরিমাণ মালের মালিক হয়, কিন্তু তার মালের উপর এক বছর পুরো না হতেই তিনি কয়েক বছরের যাকাত অগ্রিম আদায় করে দেয়, তাহলে তার অগ্রিম যাকাতগুলো আদায় হয়ে যাবে কিনা ?
৫/..... এক নেসাবের মালিক হয়েছে এমন ব্যক্তি যদি কয়েক নেসাবের যাকাত আদায় করে দেয় এবং উল্লিখিত যাকাত আদায় করার পর সে উক্ত নেসাব গুলির মালিক হয় এমতাবস্থায় তার অগ্রিম যাকাত আদায় গুলো বিশুদ্ধ হবে কিনা ?

08/06/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৮৮)বিষয়: ঈমানের শাখা গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা (১২২)
২০. নং শাখা হল .. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ।….. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ,পার্ট নং ৭ ।
..... রাসূলুল্লাহ (সঃ) বলেন যে আমানতদার নয় তারমধ্যে ঈমানদারিতা নাই, যে ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে দ্বীনদারিতা নেই, অতএব আমাদের সবাইকেই ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করতে হবে।

07/06/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৮৭)বিষয়: ঈমানের শাখা গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা (১২১)
২০. নং শাখা হল .. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ।….. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ,পার্ট নং ৬ ।
..... হযরত আনাস ইবনে নাদর (রাঃ) রাসূলুল্লাহ (সঃ) কে রক্ষা করতে গিয়ে, তার শরীরকে এত পরিমানে কাফেরেরা ঝাজরা করে দিয়েছে,যে তাকে চেনা যাচ্ছিল না, আনাস ইবনে মালেক (রাঃ) তিনি বলেন যখন আমরা তাকে পেয়েছি তখন তার গায়ে আশিটা তরবারির আঘাত বর্ষার আঘাত তার শরীরে ছিল। এবং তিনি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছিলেন।

06/06/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৮৬)বিষয়: ঈমানের শাখা গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা (১২০)
২০. নং শাখা হল .. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ।….. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ,পার্ট নং ৫ ।
..... ওহুদের যুদ্ধে সাহাবীরা যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল তখন আল্লাহর রাসূল (সঃ) এবং গুটি কয়েক সাহাবী তারা তাদের স্থানে দাঁড়িয়েছিল, সাহাবীরা আল্লাহর রাসূল (সঃ) কে প্রটেক্ট দিচ্ছিল, যারা সেখানে আল্লাহর রাসূল (সঃ) কে প্রটেক্ট দিচ্ছিল তাদের সবার বুক কাফেরদের তীরের আঘাতে ঝাজরা হয়ে গিয়েছিল। তার মধ্যে আনাস ইবনে নদর (রাঃ) ছিলেন।

05/06/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৮৫)বিষয়: ঈমানের শাখা গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা (১১৯)
২০. নং শাখা হল .. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ।….. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ,পার্ট নং ৪ ।
..... ঈমানদারদের মধ্যে বিশিষ্ট ঈমানদার ছিল সাহাবায়ে কেরাম (রাঃ) যেমন হযরত আবু বকর (রাঃ) ওমর (রাঃ) ওসমান (রাঃ) আলী (রাঃ) এরা সবাই অঙ্গীকার রক্ষার জন্য সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন, বুখারী শরীফে কিতাবুল জিহাদ এর অধ্যায় ইমাম বুখারী (রহঃ)কর্তৃক রচিত হাদিস হযরত আনাস ইবনে নদর (রাঃ) এর হাদিসের দিকে লক্ষ্য করলেই আমরা জানতে পারি।

04/06/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৮৪)বিষয়: ঈমানের শাখা গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা (১১৮)
২০. নং শাখা হল .. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ।….. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ,পার্ট নং ৩ ।
..... দুনিয়ার কারো সাথে অঙ্গীকার করলে সেটা যদি ভঙ্গ হয়, তাহলে সে সম্পর্কে যদি জিজ্ঞাসিত হতে হয় কেয়ামতের দিন, তাহলে আল্লাহ তায়ালার সাথে যে ওয়াদা করে আসছি আমরা তা যদি ভঙ্গ করি তাহলে কি ধরনের শাস্তি হতে পারে একটু ভেবে দেখা উচিত।

24/05/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৮৩)বিষয়: সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা (৬৪)
** অন্তরের ভিতরে কারো প্রতি হিংসা বিদ্বেষ না রাখা,
এবং রাসূলুল্লাহ (সঃ) এর সুন্নতকে মহব্বত করা, কেননা যে রাসূলুল্লাহ (সঃ) এর সুন্নতকে মহব্বত করবে, সে রাসূলুল্লাহ (সঃ) কে মোহাব্বত করবে আর যে রাসূলুল্লাহ (সঃ) কে মোহাব্বত করবে সে তার সাথেই জান্নাতে থাকবে‌।

13/05/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৮২) বিষয়: সাপ্তাহিক ফিকহি মাসায়েল (৬২)

১/. মানুষ যখন মৃত্যুবরণ করে বা আত্মীয়-স্বজন যদি মৃত্যুবরণ করে তাহলে সে ক্ষেত্রে শোক পালনের বিষয়ে সুন্নত বিধান কি ?
২/.. মৃত ব্যক্তির পরিবার-পরিজনের জন্য বিপদের দিনে আত্মীয়-স্বজন বা পাড়া-প্রতিবেশীর পক্ষ থেকে খাবার পাঠানো যাবে কিনা ?
৩/... পুরুষ এবং মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নাকি নাজায়েজ ?
৪/.... কবর জিয়ারত করার সুন্নত তরিকা কি ?
৫/..... মৃতদের উদ্দেশ্যে যদি নামাজ রোজা দান সদকা বা কোন দৈহিক বা মালি এবাদত করে তার সওয়াব মৃতদের নামে বখশে দিলে তার সওয়াব মৃতরা পাবে কিনা ?

12/05/2026

দ্বীনি আলোচনা পর্ব (৩৮১)বিষয়: ঈমানের শাখা গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা (১১৭)
২০. নং শাখা হল .. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ।….. ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করা ,পার্ট নং ২ ।
..... হযরত ইসমাইল (আঃ) ওয়াদা রক্ষার জন্য, ৩০ দিন পর্যন্ত আসরের নামাজের পরে একই গাছের নিচে দাঁড়িয়ে ছিল, কিন্তু আজকে আমরা ওয়াদা ভঙ্গ করার জন্য প্রতিযোগিতা করি, তাই আমরা কিয়ামতের দিন ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হব অবশ্যই।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Young People Will Build a Golden Bangladesh ypwbgb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Young People Will Build a Golden Bangladesh ypwbgb:

Share