Chandradip

Chandradip Chandradip was a historic administrative, commercial and maritime center in Bengal. The ancient and

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে জাদুশিল্প প্রসারের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত ও বিশ্বনন্দিত জা...
11/04/2026

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে জাদুশিল্প প্রসারের স্বপ্নদ্রষ্টা, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদক প্রাপ্ত ও বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ-এর জন্মদিন উপলক্ষ্যে গতকাল ১০ই এপ্রিল এটিএন বাংলা অডিটোরিয়ামে (বিএফডিসি) অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য উৎসব। এসএসজি (SSG) নিবেদিত এই অনুষ্ঠানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শিল্পীকে শুভেচ্ছা জানানো হয় এবং বাংলাদেশে প্রথমবারের মতো ১০ই এপ্রিলকে ‘বাংলাদেশ জাদু দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
‎অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও উৎসব মুখর করতে আয়োজনে ছিল শিশুদের মনোমুগ্ধকর পরিবেশনায় নাচ, গান, জাদুশিল্পীদের রোমাঞ্চকর জাদু, কৌতুক ও সঙ্গীত।
বর্ণাঢ্য এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব ড. রফিকুল ই মোহামেদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও বাংলা টেলিভিশন নেটওয়ার্ক -এর চেয়ারম্যান জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব জনাব রফিকুল ইসলাম, জাসাস এর আহবায়ক জনাব হেলাল খান, সাবেক সিনেট সদস্য ও জাসাস এর যুগ্ম- আহবায়ক জনাব মো: লিয়াকত আলী, জাতীয় প্রেসক্লাব এর সভাপতি জনাব হাসান হাফিজ, এটিএন বাংলার উপদেষ্টা জনাব তাশিক আহমেদ, এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও জনাব সাজেদুর রহমান মুনিম, এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব রোকসানা আখতার রিনি প্রমুখ।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জুয়েল আইচ-এর দীর্ঘায়ু কামনা করে বলেন, “জাদু একটি সমৃদ্ধ শিল্প। বাংলাদেশে এই শিল্পের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং ১০ই এপ্রিলকে বাংলাদেশ জাদু দিবস হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি।”
‎জাদু শিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ্ বলেন, ‘জাদুশিল্পে জুয়েল আইচের অবদানকে স্মরণীয় করে রাখতে ও তাঁকে সম্মান জানিয়েই আমরা এই দিনটিকে প্রতিবছর ‘বাংলাদেশ জাদু দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের জাদুশিল্পের প্রসারে একটি মাইলফলক হয়ে থাকবে।
জাদুশিল্পী ঐক্য সংস্থার আয়োজনে, এটিএন মিডিয়া কমিউনিকেশন ও এটিএন এডুকেশন এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। জাদুর এই মায়াবী সন্ধ্যায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীগণ।

Happy Birth Day To Juwel Ice
10/04/2026

Happy Birth Day To Juwel Ice

05/03/2026
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল-এর ১৯৮০-৮১ ব্যাচের বন্ধুদের সংগঠন “হৃদয়ে উদয়ন”-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) ...
05/03/2026

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল-এর ১৯৮০-৮১ ব্যাচের বন্ধুদের সংগঠন “হৃদয়ে উদয়ন”-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কাসুন্দী রেস্তোরা-তে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮০-৮১ ব্যাচের বহু প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে বন্ধুরা স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সময় কাটান।
আয়োজকরা জানান, বন্ধুত্ব ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতেই “হৃদয়ে উদয়ন” প্ল্যাটফর্মের মাধ্যমে এ ধরনের আয়োজন নিয়মিত করা হচ্ছে। ইফতার মাহফিলটি ছিল এক উষ্ণ, আনন্দঘন ও স্মৃতিময় মিলনমেলা।
অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও উপস্থিত অতিথিদের মাঝে আনন্দের আবহ তৈরি করে।

Udayon School - Barisal
13/01/2026

Udayon School - Barisal

Barisal DC with Cultural Member’s
12/01/2026

Barisal DC with Cultural Member’s

Barisal Milon Mela - Hridoy E Udayun
09/01/2026

Barisal Milon Mela - Hridoy E Udayun

16/12/2025

বিজয়ের জাদু সন্ধ্যা'২০২৫

16/12/2025

Address

2, Brown Compound , Barisal Sadar
Barishal
8200

Telephone

+8801715008310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chandradip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chandradip:

Share