বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা।

  • Home
  • Bangladesh
  • Barishal
  • বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা।

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা। সনাতন ধর্মের সাংস্কৃতি রক্ষা ও ধর্মালম্বীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে পথ চলা।

শ্রী শ্রী দুর্গা শরণমপূজা আপনার শরীরের কোনো ভঙ্গি নিয়ে নয়; বরং পূজা হল আপনার হৃদয়ে থাকা ভক্তি। যাদের শক্তি আছে তাদের ...
25/10/2023

শ্রী শ্রী দুর্গা শরণম

পূজা আপনার শরীরের কোনো ভঙ্গি নিয়ে নয়;
বরং পূজা হল আপনার হৃদয়ে থাকা ভক্তি।

যাদের শক্তি আছে তাদের শত্রুও আছে,
আর এই শত্রুতা হচ্ছে মূলত শক্তিপূজার নৈবেদ্য।

জগতের কল্যাণের বার্তা নিয়ে প্রতি বছরের মতো
শুরু হলো এবারের দুর্গা মায়ের শারদীয় দুর্গোৎসব, দুর্গতিনাশিনী মা দুর্গার কৃপায় সকল অশুভশক্তি দূর হয়ে মানুষের জীবনে বয়ে আশুক সুখ শান্তি ও সমৃদ্ধি।

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের ঝালকাঠি সদর উপজেলা প্রতিটি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা
ও ধর্মীয় ভাবমূর্তি রক্ষার্থে শুভেচ্ছা ও সচেতন বার্তা প্রচার করা হয়।

শুভেচ্ছান্তেঃ
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা।

🚩🚩🚩🚩🙏 ্নাথ 🙏🚩🚩🚩🚩২০ই জুন শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বাংলাদেশ হিন্দু ছ...
19/06/2023

🚩🚩🚩🚩🙏 ্নাথ 🙏🚩🚩🚩🚩

২০ই জুন শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ- ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

হিন্দু শাস্ত্রীয় আইন পরিবর্তনের বিরুদ্ধে আগামীকাল শুক্রবার সকাল ৯ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, ...
25/05/2023

হিন্দু শাস্ত্রীয় আইন পরিবর্তনের বিরুদ্ধে আগামীকাল শুক্রবার সকাল ৯ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, জুতা নিক্ষেপ, থুথু নিক্ষেপ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ✊✊✊
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সকল সদস্যগণকে এবং অন্যান্য সকল সনাতনী ভাইদের দলে দলে যোগদান দিয়ে মানববন্ধন সফল করার জন্য অনুরোধ রইল। 🙏

শুভ জন্মদিন প্রিয় অভিভাবক সঞ্জীব রায় ভ্রাতাশ্রী, বিপ্লবী সাধারণ সম্পাদক -বাংলাদেশ হিন্দু পরিষদঝালকাঠি জেলা শাখা।
18/05/2023

শুভ জন্মদিন
প্রিয় অভিভাবক
সঞ্জীব রায় ভ্রাতাশ্রী,
বিপ্লবী সাধারণ সম্পাদক -বাংলাদেশ হিন্দু পরিষদ
ঝালকাঠি জেলা শাখা।

নেত্রকোনায় মুক্তি রানী হত্যাকারীর ফাঁসির দাবিতে  আগামী ০৫/০৫/২০২৩ ইং শুক্রবার জাতীয় প্রেসক্লাব সম্মুখে বাংলাদেশ হিন্দু প...
04/05/2023

নেত্রকোনায় মুক্তি রানী হত্যাকারীর ফাঁসির দাবিতে আগামী ০৫/০৫/২০২৩ ইং শুক্রবার জাতীয় প্রেসক্লাব সম্মুখে বাংলাদেশ হিন্দু পরিষদ,বাংলাদেশ হিন্দু ছাত্র মহা সংঘ, ভক্ত সংঘ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি- গুরুচাঁদ মতুয়া মিশন একসঙ্গে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবে।মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নিকট নিরাপত্তা প্রসঙ্গে পেপার প্রদান

 #শ্ৰীশ্ৰী_নৃসিংহ_চতুর্দশী_মহোৎসব🙏❤️🌸পরমেশ্বর ভগবান শ্রীশ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথিতারিখ: ৪ মে ২০২৩খ্রিস্টাব্দ বৃ...
04/05/2023

#শ্ৰীশ্ৰী_নৃসিংহ_চতুর্দশী_মহোৎসব🙏❤️🌸

পরমেশ্বর ভগবান শ্রীশ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি
তারিখ: ৪ মে ২০২৩খ্রিস্টাব্দ বৃহস্পতিবার
#গোধূলি_পর্যন্ত_উপবাস

#শ্রীশ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়মাবলী------
আগামী ৪/০৫/২০২৩ইং
রোজ বৃহস্পতিবার পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রীনৃসিংহ দেবের পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত ভক্তিভরে পালন করুুন।

#শ্রীনৃসিংহদেবেরপ্রণামমন্ত্র :-

বাগীশা যস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি ।
যস্যান্তে হৃদয়ে সংবিৎ তং নৃসিংহমহং ভজে🌸

গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে। নির্জলা থাকতে না পারলে ফল প্রসাদ পেতে পারেন। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিছরির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন (নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করা যাবে)। অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল, সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে। কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে "পনকম্ " নিবেদন করতে পারেন। "পনকম্" হলো শীতল জল, তাল-মিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয় যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের ১০৮টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে ১০৮টি তুলসীপাতা চন্দনে মাখিয়ে অর্পণ করতে পারেন। নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করুন। জপমালায় বেশি বেশি জপ করুন, গীতা -ভাগবত পাঠ করুন। পাঠ করতে অক্ষম হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট থেকে শ্রদ্ধাসহকারে বিনীতভাবে কৃষ্ণকথা শ্রবণ করুন।

বাড়িতে শ্রীমদ্ভাগবত থাকলে শ্রীমদ্ভাগবতের ৭ (সপ্তম)
স্কন্ধের ৮ম অধ্যায় শ্রীনৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন। অথবা শুদ্ধভক্তের নিকট থেকে শ্রবণ করুন। ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন। মনে রাখবেন নৃসিংহদেব অত্যন্ত কৃপালু।তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। তিনি অত্যন্ত করুণাময়। তিনি তাঁর ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন, যেমন----তাঁর ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। ব্রতের পর দিন সকালে ভগবানকে অন্ন, বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন।

ভক্তদের অবগতির জন্য #শ্রীনৃসিংহদেবেরস্তবওস্তুতি নিচে প্রদত্ত হলো---
স্তবঃ- ----
জয় নৃসিংহ শ্রীনৃসিংহ।
জয় জয় জয় শ্রীনৃসিংহ।।
উগ্রং বীরং মহাবিষ্ণুং
জ্বলন্তং সর্বতোমুখম্।
নৃসিংহং ভীষণম ভদ্রং
মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম্।।
শ্রীনৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিং।
প্রহ্লাদেশ জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গ ।।🌸

স্তুতি :-
নমস্তে নরসিংহায় প্রহ্লাদাহ্লাদ দায়িনে।
হিরণ্যকশিপো র্বক্ষঃ শিখাটঙ্ক নখালয়ে।।
ইতো নৃসিংহঃ পরতো নৃসিংহ
যতো যতো যামি ততো নৃসিংহো।
বহির্নৃসিংহো হৃদয়ে নৃসিংহো
নৃসিংহমাদিং শরণং প্রপদ্যে।।
তব কর কমলবরে নখমদ্ভূতশৃঙ্গম্
দলিতহিরণ্যকশিপু তনুভৃঙ্গম।
কেশব ধৃত-নরহরিরূপ জয় জগদীশ হরে।।🌸

ভক্তবৎসল, তাঁর শরণাগত ভক্তের সর্ববিঘ্ন বিনাশক পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের জয় হোক।
জয় ভক্তশ্রেষ্ঠ শুদ্ধভক্ত প্রহ্লাদ মহারাজ।

🙏❤️🌸

 #ওঁ তৎ সৎ,,,  #জয় নারায়ণ,,জয় শ্রীরাম,,জয় শ্রীকৃষ্ণ,,জয় মহাপ্রভু। #নমস্কার সকল কে 🙏🙏সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন, এই কাম...
02/05/2023

#ওঁ তৎ সৎ,,,
#জয় নারায়ণ,,জয় শ্রীরাম,,জয় শ্রীকৃষ্ণ,,জয় মহাপ্রভু।
#নমস্কার সকল কে 🙏🙏
সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন,
এই কামনায় করি সর্ব সময়।

#শুভকামনায়-
Bangladesh Hindu Student Parishad

🌺ফুলের শুভেচ্ছা প্রদান 🌺বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা। শাখার নবগঠিত আংশিক কমিটির পক্ষ থেকে সম্মানিত উপদেষ্টাদ...
28/04/2023

🌺ফুলের শুভেচ্ছা প্রদান 🌺
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা। শাখার নবগঠিত আংশিক কমিটির পক্ষ থেকে সম্মানিত উপদেষ্টাদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ ঝালকাঠি জেলা শাখার সম্মানিত সহ-সভাপতিঃ ও হিন্দু ছাত্র পরিষদের এর প্রধান উপদেষ্টা শ্রী উদয় সংকর দাদাশ্রী,
বাংলাদেশ হিন্দু পরিষদ ঝালকাঠি জেলার সুযোগ্য সাধারণ সম্পাদকঃ শ্রী সঞ্জীব কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ ছাত্র পরিষদের সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন নির্বাহী সভাপতিঃ রবীন চন্দ্র
সভার সঞ্চলনা করে সাধারণ সম্পাদকঃ হৃদয় কর্মকার।

02/04/2023

ঝালকাঠিতে হিন্দু ছাত্র পরিষদের তত্ত্বাবধানেমর্যাদায় পুরুষোত্তম প্রভু শ্রী রাম চন্দ্রের জন্মজয়ন্তী পালিত।

এই পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরুষ প্রভু ভগবান শ্রী রাম।তিনি দেখিয়েছিলেন হনুমান ও বানর বাহিনী নিয়ে ৪৮ কি.মি.(৩০মাইল) সেতু তৈরি করে নারীর সম্মান তথা সীতাকে উদ্ধার করে রাবনকে পরাজিত করা।

ধর্মজ্ঞঃ সত্যসন্ধশ্চ প্রজানাঞ্চ হিতে রতঃ।
যশস্বী জ্ঞানসম্পন্নঃ শুচির্বশ্যঃ সমাধিমান্ ॥
(বাল্মীকি রামায়ণ বালকাণ্ড ১/১২)

- ‘(শ্রীরামচন্দ্র) ধর্মজ্ঞ, সত্যনিষ্ঠ, প্রজা-কল্যাণব্রতী, যশস্বী, জ্ঞানী, পবিত্র, জিতেন্দ্রিয় এবং যোগসমাধিমান পুরুষ।

Address

Barishal

Telephone

+8801721494243

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ঝালকাঠি জেলা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share