19/06/2026
সংবাদ বিজ্ঞপ্তি
আজ ১৯/০৬/২০২৬ শুক্রবার সকাল ৮:৩০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার সদ্য নিয়োগপ্রাপ্ত প্রফেসর আন্ডার অফিসার জনাব মাসুদ রানা স্যার-কে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
এ উপলক্ষে অত্র প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার জনাব সুরাইয়া আক্তার ম্যাম, বিএনসিসি প্রশিক্ষক এবং ক্যাডেটবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও শুভকামনার মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলে নবনিযুক্ত প্রফেসর আন্ডার অফিসারের সফল কর্মজীবন, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পাশাপাশি, বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও সমৃদ্ধ করতে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় বিএনসিসি নৌ শাখা নতুন উদ্যমে সামনের দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে এবং শৃঙ্খলা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
শুভেচ্ছান্তে
বিএনসিসি নৌ শাখা,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
প্রচারে:
মিডিয়া উইং
বিএনসিসি নৌ শাখা,
বরিশাল বিশ্ববিদ্যালয়।