প্রচেষ্টা - Procheshta

প্রচেষ্টা - Procheshta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রচেষ্টা - Procheshta, Nonprofit Organization, Barishal.

14/03/2026

আসসালামু আলাইকুম

প্রচেষ্টার সদস্যদের আগ্রহে আবারও উদ্যোগ নিতে হচ্ছে।তাদের সবার এত আগ্রহ মাশাআল্লাহ।
আগামী ২৮শে রমজান, ১৮ মার্চ ত্রিশ গোডাউনের অস্বচ্ছল এলাকায় পুরনো বস্ত্র বিতরণ ও বাচ্চাদের জন্য মেহেদী উৎসব আয়োজন করা হবে ইনশাআল্লাহ।

আপনাদের অনেকের বাসায় পুরনো জামা কাপড় থাকতে পারে। সেগুলো দিতে পারেন অথবা মেহেদী গিফট করতে পারেন।ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আজ ছয়টি পরিবারের ঈদ বাজার সফলভাবে দিতে পেরেছি আমরা।আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।কিছু...
13/03/2026

আসসালামু আলাইকুম,

আলহামদুলিল্লাহ, আজ ছয়টি পরিবারের ঈদ বাজার সফলভাবে দিতে পেরেছি আমরা।আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।কিছু মানুষের প্রবল আগ্রহ থাকার কারণেই এগুলো সফলভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।খুবই স্বল্প সময়ের মধ্যে সবকিছু হয়ে গেলো।

হিসাবগুলো ছবিতে সংযুক্ত করছি।কোনো প্রশ্ন থাকলে পেইজে মেসেজ দিবেন,ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ গত রমজানে আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা ৮০ জন মানুষের ইফতারের ব্যবস্থা করতে পেরেছিলাম,...
26/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

গত রমজানে আপনাদের আন্তরিক সহযোগিতায় আমরা ৮০ জন মানুষের ইফতারের ব্যবস্থা করতে পেরেছিলাম, আল্লাহর অশেষ রহমতে।
এবার আমরা একটু ভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। রমজানের শেষ ১০ দিনকে সামনে রেখে এবং ঈদ উপলক্ষে কয়েকটি অসচ্ছল ও দরিদ্র (দিন আনে দিন খায়) পরিবারের জন্য বাজার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ।
এই মহৎ উদ্যোগ সফল করতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনাদের সামান্য অবদানই একটি পরিবারের মুখে হাসি ফুটাতে পারে।
বিকাশ/নগদ:
01753811002

ডোনেশন গ্রহণ করা হবে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত , ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।  দ্বিতীয় শ্রেণির একটা বাচ্চার পড়ালেখার যাবতীয় সামগ্রী কেনার জন্য কিছু টাকা প্রয়োজন। বা...
14/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

দ্বিতীয় শ্রেণির একটা বাচ্চার পড়ালেখার যাবতীয় সামগ্রী কেনার জন্য কিছু টাকা প্রয়োজন। বাচ্চাটার বাবা-মা আলাদা হয়ে গিয়েছেন।মায়ের কোনো ইনকাম নেই।সেক্ষেত্রে আমাদের যতটুকু সম্ভব সাহায্য করতে পারি ইনশাআল্লাহ। অল্প কিছু হলেও তাদের উপকার হবে।

আপাতত বাচ্চাটার পড়ালেখার জন্য বই,খাতা,ব্যাগ,কলম -এসবের জন্য ফান্ড কালেক্ট করছি।অনেকে খাতা, কলম,প্যাড,ব্যাগ ডোনেটও করতে পারেন।

ভবিষ্যতে চিন্তা আছে বাচ্চাটার পড়ালেখার খরচ বহন করা যায় কিনা।সে বিষয়ে কেউ আগ্রহী হলেও জানাবেন ইনশাআল্লাহ।

Bkash: 01851084526

Our dear friend Muhammed Ashfaque Ahammed Tanim, a student of BRAC University  been diagnosed with Mixed Phenotype Acute...
11/10/2025

Our dear friend Muhammed Ashfaque Ahammed Tanim, a student of BRAC University been diagnosed with Mixed Phenotype Acute Leukaemia (MPAL), a rare and extremely aggressive form of blood cancer that combines both B cell and T cell types. He is only 24 years old, with his whole life ahead of him, but right now, he is fighting one of the toughest battles anyone could face.

Just three years ago, Tanim’s father passed away, leaving behind his mother and two sons. His mother is a breast cancer survivor who spent all their family’s strength, time, and resources on her own treatment. Now, as Tanim begins his fight, this family once again needs our prayers and help.

Tanim’s elder brother (30 years old) and sister-in-law are currently with him at Fortis Memorial Research Institute, Gurugram (Haryana, Delhi, India), where he has been admitted and has already started intensive chemotherapy in the Bone Marrow Transplant (BMT) suite. After completing all his reports, including bone marrow aspiration and biopsy, doctors confirmed the diagnosis: MPAL with 32 percent bone marrow blast count.

The doctors explained that Tanim will need both intensive chemotherapy and a bone marrow transplant (BMT), as there are no alternatives for this condition. The BMT’s success will depend on the matching percentage.

The estimated total cost of Tanim’s treatment is around 1 to 1.5 crore BDT. (BMT’s cost depends on the matching percentage.) His family has already faced immense hardship, first his mother’s cancer, then his father’s passing, and they now need our help and support to continue Tanim’s treatment.

In this situation, we can do only two things: pray and help. Please keep Tanim in your prayers and, if possible, contribute whatever you can. Every small contribution truly matters. It could give him the chance to live, to heal, and to hope again.

আমাদের প্রিয় বন্ধু তানিম আক্রান্ত হয়েছে মিক্সড ফিনোটাইপ একিউট লিউকেমিয়া (MPAL) নামের এক বিরল ও মারাত্মক রক্তের ক্যান্সারে, যেখানে বি সেল ও টি সেল দুই ধরনের ক্যান্সারই একসাথে দেখা দেয়। মাত্র ২৪ বছর বয়সে, জীবনের শুরুতেই তাকে এক কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে।

মাত্র তিন বছর আগে তানিমের বাবা মারা গেছেন, রেখে গেছেন মা ও দুই ছেলেকে। তার মা একজন ব্রেস্ট ক্যান্সার সারভাইভার, যিনি নিজের চিকিৎসার জন্য পরিবারের অনেক কিছুই ব্যয় করেছেন। এখন তানিমের অসুস্থতার এই সংকটে, পরিবারটি আবারও আমাদের দোয়া ও সহায়তা প্রয়োজন।

তানিমের বড় ভাই (৩০ বছর বয়স) এবং ভাবি এখন ভারতের হারিয়ানার গুরগাঁওয়ের ফোর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটে তার সঙ্গে আছেন। সেখানে তানিম হাসপাতালে ভর্তি হয়েছে এবং ইতিমধ্যেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (BMT) স্যুটে ইনটেনসিভ কেমোথেরাপি শুরু করেছে। সব রিপোর্ট ও টেস্ট সম্পন্ন করার পর ডাক্তাররা নিশ্চিত করেছেন যে এটি MPAL লিউকেমিয়া, যেখানে বোন ম্যারো ব্লাস্ট কাউন্ট ৩২ শতাংশ।

ডাক্তারদের মতে, এই ক্যান্সারের চিকিৎসায় ইনটেনসিভ কেমোথেরাপি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দুটোই অপরিহার্য। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সফলতা নির্ভর করবে ম্যাচিংয়ের উপর।

এই চিকিৎসার আনুমানিক খরচ ১ থেকে ১.৫ কোটি টাকা।(বোন ম্যারো ট্রান্সপ্লান্টের খরচ নির্ভর করবে ম্যাচিংয়ের উপর।) মায়ের ক্যান্সার চিকিৎসা ও বাবার মৃত্যুর পর এই পরিবার ইতিমধ্যেই অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে, এবং তাদের এখন আমাদের সহায়তা প্রয়োজন তানিমের চিকিৎসা চালিয়ে যেতে।

এই মুহূর্তে আমরা যা করতে পারি তা হলো দোয়া ও সাহায্য। অনুগ্রহ করে তানিমের জন্য দোয়া করুন এবং যতটা পারেন, সহায়তার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহায়তাও তানিমের জীবনের আশার আলো হতে পারে।

Donation Accounts-

The City Bank
Account Number: 2303933956001
Name: MD Imtiaz Ahmed
Branch: Banani
Routing Number: 225260438

Eastern Bank Limited (EBL)
Account Number: 1011440469773
Name: Mohammed Imtiaz Ahmed
Branch: Principal Branch

The City Bank
Account Number: 1781680000937
Name: Mahabuba Ara Ripa
Branch: Dhanmondi

Bkash:
Aftab Uddin Zidan
01740068535 (Personal)
Nazifa Tabassum
01612035456 (Personal)
Sadaqatul Muntaha
01626253263 (Personal)
Md. Fojlay Rabbi
01884699310 (personal)

Nagad:
Aftab Uddin Zidan
01740068535 (Personal)
Ayesha Rahman Risha
01858444784 (personal)
Md.Fojlay Rabbi
01884699310(personal)

Rocket:
Aftab Uddin Zidan
01740068535 (Personal)
Ayesha Rahman Risha 01858444784 (Personal)

GoFundMe-
https://gofund.me/906d8d5ff

With heartfelt thanks,
Md Fojlay Rabbii
On behalf of Tanim’s Family, Friends and Well-wishers

27/03/2025

শবে কদরের ফজিলত সম্পর্কে বহু হাদিস পাওয়া যায়। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করা হলো—

1️⃣ শবে কদরের মর্যাদা
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"যে ব্যক্তি কদরের রাতে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।"
📖 (সহিহ বুখারি: ২০১৪, সহিহ মুসলিম: ৭৬০)

2️⃣ শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম
আল্লাহ তাআলা বলেন:
"শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম।"
📖 (সূরা আল-কদর: ৩)

3️⃣ শবে কদর কখন?
রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"তোমরা শবে কদরকে রমজানের শেষ দশ রাতের বিজোড় রাতে তালাশ করো।"
📖 (সহিহ বুখারি: ২০১৭, সহিহ মুসলিম: ১১৬৯)

4️⃣ শবে কদরে পড়ার দোয়া
উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন:
"আমি বললাম: হে আল্লাহর রাসুল! যদি আমি শবে কদর পাই, তাহলে আমি কী দোয়া করব?"
তিনি বললেন: বলো—
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
"উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি (হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকেও ক্ষমা করো)।"
📖 (তিরমিজি: ৩৫১৩)

5️⃣ শবে কদরে ফেরেশতাদের আগমন
আল্লাহ বলেন:
"সে রাতে ফেরেশতারা ও রূহ (জিব্রাইল) তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক বিষয়ের ফায়সালা নিয়ে অবতীর্ণ হন।"
📖 (সূরা আল-কদর: ৪)

🔹 সংক্ষেপে: শবে কদর অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, যা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে বেশি বেশি ইবাদত করা, দোয়া করা এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করা উচিত।

এই রমাদানে অসহায় মানুষদের জন্য ইফতার আয়োজন করার যে  উদ্যোগ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে তা সম্পূর্ণ হয...
24/03/2025

এই রমাদানে অসহায় মানুষদের জন্য ইফতার আয়োজন করার যে উদ্যোগ নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে তা সম্পূর্ণ হয়েছে.
এই উদ্যোগে যারা আর্থিক এবং দায়িত্ব নিয়ে কাজ সম্পন্ন করার মাধ্যমে সাহায্য করেছে তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা. ❤
যে যা পেরেছেন তার সামর্থ্য অনুযায়ী দান করেছেন তাতে আমরা আশিটা (৮০) প্যাকেট করতে পেরেছি.
অসহায় ভিক্ষুক এবং দিন আনে দিন খায় এরকম ৮০ জন মানুষকে আল্লাহর ইচ্ছায় আমরা ইফতার করাতে পেরেছি।

জবাবদিহিতার দায়বদ্ধতা ও হিসাবের স্বচ্ছতার জন্য ডোনেশন ও খরচের হিসাব ছবিতে সংযুক্ত করা হয়েছে।আপনাদের সকলের বিশ্বাস আর অবদানে প্রচেষ্টা চলছে আলহামদুলিল্লাহ।

Today 24/3/2025,
23 Ramadan
Location : Barisal Sadar

22/03/2025

আজ লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

৩ টি কারণঃ
১) আজকে শেষ দশকের বিজোড় রাত (২১ শে রমজান দিবাগত রাত)

reference: তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে খোঁজো।”
(সহীহ বুখারি, হাদিস: ২০১৭)

২) আজকে বৃষ্টি পড়ছে।
reference: লাইলাতুল কদরের রাতে কখনো বৃষ্টি হতে পারে। সহীহ বুখারিতে উবাই ইবনু কাব (রা.) বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ (সা.) একবার বলেন:
“আমি দেখেছি, আমি লাইলাতুল কদরে সিজদা করছি এবং আমার কপালে এবং নাকে কাদা লেগে আছে।”
(সহীহ বুখারি, হাদিস: ৮১৩)

এর অর্থ, সেদিন বৃষ্টি হয়েছিল, এবং এটি লাইলাতুল কদর হওয়ার একটি ইঙ্গিত।

৩) আজকে অন্যান্য দিনের তুলনায় মনে শান্তি অনুভূত হচ্ছে।
referece: সূরাঃ আল কদর, আয়াতঃ ৫।

Copied

ফিলিস্তিনের একটি ভাইয়ের কথা আমার কণ্ঠ আটকে যায়। পোস্টটা অনেকেরই চোখে পড়েছে হয়তো।আল্লাহর কাছে সে কিয়ামতের দিনে জবাব ...
20/03/2025

ফিলিস্তিনের একটি ভাইয়ের কথা আমার কণ্ঠ আটকে যায়। পোস্টটা অনেকেরই চোখে পড়েছে হয়তো।
আল্লাহর কাছে সে কিয়ামতের দিনে জবাব চাইবে ইসরায়েলের বিরুদ্ধে এবং মুসলিমদের বিরুদ্ধে।

এখানে সে নিশ্চয়ই সেইসব মুসলিমদের কথা তুলে ধরেছেন, যারা আমরা—তাদের জন্য কিছুই করতে পারিনি।
অন্তত আমরা আমাদের দোয়ায় তাদের রাখি & আমাদের কাজে (ইসরায়েলি পণ্য এড়িয়ে চলা) ইসরায়েলকে ঘৃণা করার স্পষ্টতা রাখি।

সদকা vs যাকাত ১. সদকা (সাধারণ দান)সদকা হচ্ছে যে কোনো ভালো উদ্দেশ্যে আল্লাহর জন্য দান করা। এটি বাধ্যতামূলক নয়, বরং অতিরি...
18/03/2025

সদকা vs যাকাত

১. সদকা (সাধারণ দান)

সদকা হচ্ছে যে কোনো ভালো উদ্দেশ্যে আল্লাহর জন্য দান করা। এটি বাধ্যতামূলক নয়, বরং অতিরিক্ত সওয়াবের জন্য মুসলমানরা এটি করে থাকে।

সদকা শুধু টাকার মাধ্যমে নয়, বরং সাহায্য করা, হাসিমুখে কথা বলা, কাউকে পথ দেখানো, এমনকি পানি পান করানোও সদকার অন্তর্ভুক্ত।

হাদিসে এসেছে: "সদকা গুনাহ মুছে ফেলে, যেমন পানি আগুন নেভিয়ে দেয়।" (তিরমিজি: ৬১৪)

রমজানে সদকার সওয়াব ৭০ গুণ বেশি পাওয়া যায়।

২. যাকাত (ফরজ দান)

যাকাত হলো নির্দিষ্ট পরিমাণ সম্পদের ওপর নির্ধারিত হারে দেওয়া ফরজ দান। যারা নেসাব পরিমাণ সম্পদের মালিক, তাদের ২.৫% হারে যাকাত দিতে হয়।

আল্লাহ বলেন: "তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো..." (সূরা আল-বাকারা: ৪৩)

যাকাত দরিদ্রদের সাহায্য করে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে।

এটি ধনীদের সম্পদকে পবিত্র করে এবং হৃদয়ে উদারতা আনে।

রমজান মাস বিশেষভাবে বরকতময় এবং রহমতের মাস। ১৬তম রমজান উপলক্ষে একটি হাদিস শেয়ার করছি:হাদিস:রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলা...
17/03/2025

রমজান মাস বিশেষভাবে বরকতময় এবং রহমতের মাস। ১৬তম রমজান উপলক্ষে একটি হাদিস শেয়ার করছি:

হাদিস:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন—

"যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়।"
(সহিহ বুখারি: ৩৮, সহিহ মুসলিম: ৭৬০)

এই হাদিস থেকে বোঝা যায়, রমজানের রোজা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হলে, তিনি আমাদের পূর্বের গুনাহ মাফ করে দেন। তাই রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি করে ইবাদত করা উচিত।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, পর্যাপ্ত ডোনেশন উঠে যাওয়ায় এবং কিছু অনিবার্য কারণবশত আমরা আমাদের কার্যক্রমের তারিখ এগি...
16/03/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

পর্যাপ্ত ডোনেশন উঠে যাওয়ায় এবং কিছু অনিবার্য কারণবশত আমরা আমাদের কার্যক্রমের তারিখ এগিয়ে নিয়ে আসতে চাচ্ছি।সেক্ষেত্রে ২০শে মার্চ ইফতারির জন্য টাকা পাঠানোর শেষ দিন এবং ২২শে মার্চ আমরা বিতরণ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিক।

ইফতারির জন্য টাকা পাঠাতে,
বিকাশ:০১৭৫৩৮১১০০২
নগদ:০১৭৫৩৮১১০০২

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রচেষ্টা - Procheshta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share